টাঙ্গাইল সদর সংবাদ দাতা
জমকালো আয়োজনের মধ্য দিয়ে টাঙ্গাইলের করটিয়ায় সরকারি সা’দত কলেজ–এ বসন্ত বরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পারভীর আক্তার।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আবু সাইদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক শেখ ফরিদসহ অন্যান্য শিক্ষকরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাহিত্য-সংস্কৃতি ও শিল্পলোক কমিটির সদস্য সচিব এবং বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক হিমাংশু মোহন পাল।
এ সময় পুরো কলেজ ক্যাম্পাস এক মিলনমেলায় পরিণত হয়। পরে শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। শিক্ষার্থীরা প্রতিবছর এ ধরনের বসন্ত বরণ আয়োজনের আহ্বান জানান। শিক্ষকরাও জানান, এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।











