শুক্রবার, জুন ২৬, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home অপরাধ ও দুর্নীতি

টাঙ্গাইল জেলা আ’লীগের সাধারণ সম্পাদককে নিয়ে সমালোচনার ঝড়

জুন ১৩, ২০২৩ — জ্যৈষ্ঠ ৩০, ১৪৩০ বঙ্গাব্দ — সময়: ৪:৩৫ পূর্বাহ্ণ
in অপরাধ ও দুর্নীতি, রাজনীতি
A A

সখীপুর

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপুরে স্থানীয় সংসদ সদস্যের বিরুদ্ধে নিজের বেয়াইকে ‘ভবিষ্যৎ’ উপদেষ্টা বানিয়ে আ.লীগের মনোনয়ন পাইয়ে দেওয়ায় সমালোচনার ঝড় বইছে।

আরও পড়ুন

অবৈধ মাটি ব্যবসায়ীদের জরিমানায় ক্ষুব্ধ বিএনপির বহিষ্কৃত নেতা!

রাষ্ট্রীয় কোষাগার থেকে নেন বাড়ি ভাড়া! থাকেন অফিসেই

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গতকাল শুক্রবার রাতে এ অভিযোগ করেন।

তাঁদের অভিযোগ, জীবনে কখনো আওয়ামী লীগ না করলেও তাঁর বেয়াইকে (সংসদ সদস্যের ভাতিজির শ্বশুর) উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর ‘গায়েবি’ সদস্য বানিয়ে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের কাছে সুপারিশ করে।

এর ফলে গতকাল রাত ১১টার সময় গণভবনে বসা মনোনয়ন বোর্ড উপজেলার নবগঠিত বড়চওনা ইউনিয়নে চেয়ারম্যান পদে সংসদ সদস্যের বেয়াই ইউসুফ আলী ভূঁইয়াকে আওয়ামী লীগের মনোনয়ন দেন।

এদিকে স্থানীয় সংসদ সদস্যের নিজের বেয়াইকে গায়েবি উপদেষ্টা বানানোর এ ডিও লেটারটি (আধা সরকারিপত্র) গতকাল শুক্রবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হলে উপজেলা আওয়ামী লীগের একাংশের নেতারা সংসদ সদস্যের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।

তাদের কেউ কেউ এ ডিও লেটারকে আওয়ামী লীগের সঙ্গে প্রতারণা বলে মন্তব্য করেছে।

উপজেলা আওয়ামী লীগ ও নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, সদ্য ঘোষিত তফসিল মোতাবেক টাঙ্গাইলের সখীপুরের চারটি ইউনিয়ন পরিষদে আগামী ১৭ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ লক্ষ্যে চারটি ইউনিয়নে ২৬ জন আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছেন।

গত ৯ জুন (শুক্রবার) রাতে গণভবনে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগের ও ইউনিয়ন পরিষদ মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা।

সভা শেষে রাত ১১টার দিকে উপজেলার চারটি ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

ওই ঘোষণায় বড়চওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে স্থানীয় সংসদ সদস্যের বেয়াই ইউসুফ আলী ভূঁইয়ার নাম আসে।

প্রতিক্রিয়া –

পরদিন শনিবার (১০ জুন) বেলা ১১টার দিকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনুপম শাজাহান জয় বলেন, উপজেলা আওয়ামী লীগের টানা তিনবারের সহসভাপতি আজহারুল ইসলাম ৪২ বছর ধরে আওয়ামী লীগের রাজনীতি করছেন।

উপজেলা আওয়ামী লীগ থেকে তাঁর নাম জেলায় পাঠিয়েছিলাম।

স্থানীয় সংসদ সদস্য গোপনে আজহারুল ইসলামের নাম কেটে তাঁর বেয়াই ইউসুফ আলীর নাম দেন।

শুধু তাই নয়, তার বেয়াই আওয়ামী লীগ না করলেও তাকে জালিয়াতির আশ্রয় নিয়ে উপজেলা আওয়ামী লীগের গায়েবি উপদেষ্টা বানিয়ে মনোনয়ন বোর্ডের কাছে ডিও লেটার দিয়ে সুপারিশ করেন।

সংসদ সদস্য এই কাজটি সঠিক করেননি। এটা উপজেলা আওয়ামী লীগের সঙ্গে প্রতারণা।

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বড়চওনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত আজহারুল ইসলাম ওইদিন বেলা ১২টায় বলেন, সংসদ সদস্য তাঁর বেয়াইকে উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা হিসেবে মিথ্যা ডিও লেটার দিয়ে আওয়ামী লীগের সঙ্গে প্রতারণা করেছেন।

তাই তাঁকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কার করার সুপারিশ করছি।

বেয়াই প্রার্থীর বক্তব্য –

এ প্রসঙ্গে স্থানীয় সংসদ সদস্যের বেয়াই ইউসুফ আলী ভূইয়া বলেন, ‘শেখ হাসিনা আমাকে অনেক যাচাই-বাছাই করে মনোনয়ন দিয়েছেন।

দীর্ঘদিন ধরে আমিও আওয়ামী লীগ করি, তবে কোথাও আমার নাম বা পদ ছিল না।

সংসদ সদস্য আমাকে বলেছেন তিনি আমাকে উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা বানিয়েছেন। এখানে আমার তো কোন দোষ নেই।’

উপজেলা আওয়ামী লীগের বক্তব্য –

উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত শিকদার বলেন, আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া ইউসুফ আলী ভূঁইয়া তিনি কখনোই কোন কালেও আওয়ামী লীগের উপদেষ্টা ছিলেন না।

তিনি তো কখনো আওয়ামী লীগই করেননি, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা হবেন কীভাবে। সংসদ সদস্য এক্ষেত্রে জালিয়াতির আশ্রয় নিয়েছেন।

টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম মুঠোফোনে গতকাল বিকেলে বলেন, ইউসুফ আলী ভূইয়াকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক উপদেষ্টা হিসেবে অস্বীকার করলে আমি তাঁকে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা বানাবো।

ডিও লেটারে উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা হিসেবে সুপারিশ করা এটা ‘মিসটেক’ হয়েছে।

জেলার নেতৃবৃন্দের কথা –

এদিকে এই ঘটনায় টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের মধ্যও চলছে নানান গুঞ্জন। কথা হয় বেশ কয়েকজন সিনিয়র নেতার সাথে।

তবে তারা নাম প্রকাশ করে কথা বলতে রাজি হন নি।

তারা জানান, এটা নিয়ে আমরা নেতাকর্মীরা বেশ বিব্রতকর অবস্থায় পড়েছি।

তারা আরো জানান, এখনো জেলা কমিটি অনুমোদন হয় নি। এই পরিস্থিতিতে তারা কোন কথা বলতে রাজি না।

তবে তারা জানান, যেহেতু জেলা কমিটি অনুমোদন হয় নি; কোন নেতাকর্মী বিষয়টি নিয়ে বিরোধীতা করবে না ভেবেই হয়তো এই সুযোগটা নিয়েছেন তিনি।  সম্পাদনা – অলক কুমার

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: আওয়ামী লীগসমালোচনা

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

ভূঞাপুরে অবৈধ মাটি ব্যবসায়ীদের জরিমানা; ক্ষুব্ধ বিএনপির বহিষ্কৃত নেতা!

অবৈধ মাটি ব্যবসায়ীদের জরিমানায় ক্ষুব্ধ বিএনপির বহিষ্কৃত নেতা!

by নিজস্ব প্রতিবেদক
জুন ২৫, ২০২৬ — আষাঢ় ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪৯ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলের ভূঞাপুরে অনুমতি ছাড়াই পুকুর খননের আড়ালে রাতভর মাটি কেটে বিভিন্ন ইটভাটায় বিক্রির অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। এই ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই ব্যবসায়ীদের অর্ধলক্ষ টাকা...

রাষ্ট্রীয় কোষাগার থেকে নেন বাড়ি ভাড়া! থাকেন অফিসেই

রাষ্ট্রীয় কোষাগার থেকে নেন বাড়ি ভাড়া! থাকেন অফিসেই

by নিজস্ব প্রতিবেদক
জুন ২৫, ২০২৬ — আষাঢ় ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৩৫ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলের মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো. জাকির হোসেন রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রতিমাসে বাড়ি ভাড়া বাবদ ২০ হাজার ২৫৪ টাকা উত্তোলন করলেও বছরের পর বছর ধরে তার অফিস কক্ষেই...

টাঙ্গাইলে ছাত্রলীগের ঝটিকা মিছিল, প্রতিবাদে ছাত্রদল-যুবদলের বিক্ষোভ

টাঙ্গাইলে ছাত্রলীগের ঝটিকা মিছিল, প্রতিবাদে ছাত্রদল-যুবদলের বিক্ষোভ

by নিজস্ব প্রতিবেদক
জুন ২১, ২০২৬ — আষাঢ় ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:০২ অপরাহ্ণ
0

টাঙ্গাইলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। মিছিলের পরপরই জাতীয়তাবাদী ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা শহরে পাল্টা বিক্ষোভ মিছিল বের...

বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

by নিজস্ব প্রতিবেদক
জুন ২০, ২০২৬ — আষাঢ় ৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:২০ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের বাসাইলে ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারি কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের বীজ, সার ও গাছের চারা বিতরণ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থ বছরের খরিপ-২/২০২৬-২৭ মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির...

প্রতিবেশী দেশগুলো মাদকের মাধ্যমে যুবসমাজকে ধ্বংস করতে চায়: টুকু

প্রতিবেশী দেশগুলো মাদকের মাধ্যমে যুবসমাজকে ধ্বংস করতে চায়: টুকু

by নিজস্ব প্রতিবেদক
জুন ২০, ২০২৬ — আষাঢ় ৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:২১ অপরাহ্ণ
0

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিভিন্ন প্রতিবেশী দেশ বাংলাদেশে মাদক প্রবেশ করিয়ে যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে বিপথে নেওয়ার চেষ্টা করছে। যুবসমাজ ধ্বংস হয়ে গেলে একটি...

Next Post

নারী ও শিশু আদালতের স্টেনো’র বিরুদ্ধে বৃদ্ধাকে মারধরের অভিযোগ

সর্বেশষ

দেলদুয়ার থানা পরিদর্শনে পুলিশ সুপার শামসুল আলম সরকার

দেলদুয়ার থানা পরিদর্শনে পুলিশ সুপার শামসুল আলম সরকার

জুন ২৫, ২০২৬ — আষাঢ় ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৩১ অপরাহ্ণ
ভূঞাপুরে রাতভর মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ

ভূঞাপুরে রাতভর মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ

জুন ২৫, ২০২৬ — আষাঢ় ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৫১ অপরাহ্ণ
গোপালপুরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

গোপালপুরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

জুন ২৫, ২০২৬ — আষাঢ় ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:২৯ অপরাহ্ণ
২৮ জুন থেকে খুলে যাচ্ছে ভারতের ভ্রমণ ভিসা

২৮ জুন থেকে খুলে যাচ্ছে ভারতের ভ্রমণ ভিসা

জুন ২৫, ২০২৬ — আষাঢ় ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৫৯ অপরাহ্ণ
মধুখালীতে অগ্নিকাণ্ডে সাবেক কাউন্সিলরের ডেকোরেটর ব্যবসা পুড়ে ছাই

মধুখালীতে অগ্নিকাণ্ডে সাবেক কাউন্সিলরের ডেকোরেটর ব্যবসা পুড়ে ছাই

জুন ২৫, ২০২৬ — আষাঢ় ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৫০ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    [email protected]

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In