টাঙ্গাইল সদর সংবাদ দাতা
টাঙ্গাইল ফোরটি আপ ব্রাদার্স ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ মার্চ) টাঙ্গাইল স্টেডিয়াম অডিটোরিয়ামে ক্লাবের সদস্য ও আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে এ আয়োজন করা হয়।
ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ক্লাবের সভাপতি নুর এ আলম ভূইয়ার সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন ফোরটি আপ ব্রাদার্স ক্লাবের চেয়ারম্যান ডাঃ নজরুল ইসলাম।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সকালের আটটি ক্লাবের সমন্বয়ে গঠিত ঈদ গা মাঠ অ্যাসোসিয়েশনের সভাপতি ও শতায়ু অঙ্গন ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সুপ্রভাত ক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ তারেক খান জুয়েল এবং ফোরটি আপ ব্রাদার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইফতেখারুল অনুপম।
এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা ডাঃ হায়দার আলী, প্রফেসর ছানোয়ার হোসেন, ডাক্তার আব্দুল্লাহ, ডাক্তার শফিকুল ইসলাম, সাবেক ফুটবলার সোহেল খান, সাবেক খেলোয়াড় ও শিক্ষক আব্দুল আলীম এবং টাঙ্গাইল জেলা সহকারী ক্রিকেট কোচ ইসলাম খানসহ অন্যান্য সদস্যরা।
আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন ক্লাব সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি করে।











