দেলদুয়ার
,
সংবাদ দাতা
টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে বিএনপি প্রার্থী রবিউল আওয়াল লাভলু টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় গণসংযোগ করেছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে তিনি উপজেলা সদরের বিভিন্ন বাজার ঘুরে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং ভোট চান।
গণসংযোগ শেষে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় দেলদুয়ার উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু তাহের বাবলু, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান মতি এবং বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মোস্তফাসহ অনেকে উপস্থিত ছিলেন।
এ ছাড়া দেলদুয়ার উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ খান, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছবুর মাস্টার ও বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।











