টাঙ্গাইল সদর
,
সংবাদ দাতা
টাঙ্গাইল-৫ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবালের আখেরি নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে। তিনি হরিণ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল শহরের পৌর উদ্যান থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পৌর উদ্যানে এসে শেষ হয়। মিছিল শুরুর আগে উদ্যানে সংক্ষিপ্ত সমাবেশ ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্যে ফরহাদ ইকবাল বলেন, তিনি সাধারণ মানুষের প্রার্থী হিসেবে উন্নয়ন ও সৎ রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে নির্বাচন করছেন। এ সময় তিনি ভোটারদের কেন্দ্রে গিয়ে স্বাধীনভাবে ভোট দেওয়ার আহ্বান জানান।
মিছিলে তার সমর্থক ও নেতাকর্মীরা অংশ নেন। বিভিন্ন স্লোগানে এলাকা মুখর হয়ে ওঠে এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।











