খবর বাংলা ডেস্ক :
শেরপুর, নাটোর ও খুলনা জেলার পুলিশ সুপারসহ মোট পাঁচজন পুলিশ সুপারকে বদলি করা হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সই করেন উপসচিব তৌসিফ আহমেদ।
প্রজ্ঞাপন অনুযায়ী, শেরপুর জেলার পুলিশ সুপার মো. কামরুল ইসলামকে খুলনা রেঞ্জের উপমহাপরিদর্শক কার্যালয়ে বদলি করা হয়েছে। খুলনা মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ তাজুল ইসলামকে খুলনা জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
একই সঙ্গে খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমানকে পুলিশের অপরাধ তদন্ত ব্যুরোতে বদলি করা হয়েছে।
এ ছাড়া ঢাকা মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার এ কে এম জহিরুল ইসলামকে শেরপুর জেলার পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
অন্যদিকে নাটোর জেলার পুলিশ সুপার মুহাম্মদ আবদুল ওয়াহাবকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে বদলি করা হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত ব্যুরোর পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হককে নাটোর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











