খবর বাংলা ডেস্ক :
সারা দেশে আজ বৃহস্পতিবার (১১ জুন) থেকে দোকানপাট, বিপণিবিতান ও শপিং মল সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।
বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন বলেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে আজ থেকে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত দোকান, মার্কেট ও শপিং মল খোলা রাখা যাবে।
তিনি এ সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী এবং জ্বালানিমন্ত্রীকে ধন্যবাদ ও অভিনন্দন জানান।
এর আগে ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত ছিল। তবে ঈদের পর আবারও সময় পরিবর্তন করে সন্ধ্যা ৭টায় বন্ধ রাখার নিয়ম চালু করা হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে দুই ঘণ্টা বেশি সময় দোকানপাট খোলা থাকবে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











