বুধবার, অক্টোবর ২১, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home টাঙ্গাইল জেলা

বাসাইলে ভুয়া ওয়ারিশান সনদ দিয়ে জমি দখলের চেষ্টা: থানায় আলাদা ৩টি মামলা

অক্টোবর ২০, ২০২৬ — কার্তিক ৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:০৭ অপরাহ্ণ
in টাঙ্গাইল জেলা, বাসাইল, শীর্ষ সংবাদ
A A
বাসাইলে ভুয়া ওয়ারিশান সনদ দিয়ে জমি দখলের চেষ্টা: থানায় আলাদা ৩টি মামলা

বাসাইলে ভুয়া ওয়ারিশান সনদ দিয়ে জমি দখলের চেষ্টা: থানায় আলাদা ৩টি মামলা

প্রতিবেদন:
মাসুদ রানা
,
বাসাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের বাসাইলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব ও ইউপি সদস্যদের সিল-স্বাক্ষর জালিয়াতি করে ভুয়া অনলাইন ওয়ারিশান সনদ তৈরির অভিযোগে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। বাসাইল সদর, কাউলজানী ও কাশিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের দায়ের করা পৃথক এজাহারের ভিত্তিতে বাসাইল থানা পুলিশ প্রতারণা ও জালিয়াতির ধারায় এ মামলাগুলো রুজু করে।

​মামলার এজাহার সূত্রে জানা যায়, বাসাইল উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রকৃত ওয়ারিশদের বাদ দিয়ে ভুয়া ওয়ারিশান সনদের ফটোকপি ব্যবহার করে নামজারির আবেদন করা হয়। পরবর্তীতে ভূমি অফিস থেকে অনলাইনে ওয়ারিশান সনদ যাচাই করতে গিয়ে জালিয়াতির বিষয়টি ধরা পড়ে।

আরও পড়ুন

সৌদি আরবে শিরচ্ছেদ হওয়া নারীকে নিজের মেয়ে দাবি

বাংলাদেশি এজেন্সির কোটা ব্লক, ভারতীয় ভিসা পেতে জটিলতা: ডেপুটি হাইকমিশনার

বাসাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: সোহেল মিয়ার দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, উপজেলার নাইকানীবাড়ী গ্রামের জাহিদুল ইসলাম (৩৫) সহ ৫ জন এজাহারনামীয় ও অজ্ঞাতনামা ১ আসামির বিরুদ্ধে জাল ওয়ারিশান সনদ তৈরির অভিযোগ পাওয়া গেছে। আসামিরা মৃত আমিনুল ইসলামের অন্যান্য ওয়ারিশদের না জানিয়ে এবং তথ্য গোপন করে ইউপি সদস্য ও সচিবের স্বাক্ষর ও সিল জালিয়াতি করে সনদ তৈরি করে নামজারির চেষ্টা করে। গত ১৭ সেপ্টেম্বর বাসাইল থানায় মামলাটি (মামলা নং- ১১) নথিভুক্ত হয়।

কাউলজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আতাউল গনি হাবিবের দায়ের করা এজাহারে বলা হয়, কাউলজানী গ্রামের লিয়াকত আলী খান (৪২), শাহীন খান (৬২), শাহ আলম খান (৬২) ও শাহানুর খান (৬০)—এই চার ভাই মিলে অন্য বৈধ ওয়ারিশদের (বোনদের) বঞ্চিত করে জালিয়াতির মাধ্যমে ওয়ারিশান সনদ তৈরি করে উপজেলা ভূমি অফিসে নামজারির আবেদন জমা দেন। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যাচাই-বাছাই করে সত্যতা পেয়ে নিয়মিত মামলা দায়েরের নির্দেশনা দেন। গত ৩ অক্টোবর বাসাইল থানায় এ সংক্রান্ত মামলা (মামলা নং- ০২) দায়ের করা হয়।

অপরদিকে কাশিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: রমজান মিয়ার দায়ের করা এজাহারে উল্লেখ করা হয়, বিজয় সরকার (২৮) সহ ৫ জন এজাহারনামীয় ও ১ জন অজ্ঞাতনামা আসামি মিলে মৃত মনিন্দ্র সরকারের প্রকৃত ওয়ারিশদের গোপন করে জাল সিল-স্বাক্ষর ব্যবহার করে প্রতারণামূলক ওয়ারিশান সনদ তৈরি করেন। এই সনদ দিয়ে ভূমি অফিসে নামজারি করতে গেলে সহকারী কমিশনার (ভূমি) যাচাই করে সত্যতা পান। গত ১৪ অক্টোবর বাসাইল থানায় মামলাটি (মামলা নং- ০৮) নথিভুক্ত করা হয়।

​প্রতিটি মামলাতেই “ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩”-এর সংশ্লিষ্ট ধারায় জালিয়াতি ও প্রতারণার অভিযোগ আনা হয়েছে।

বাসাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিয়ান মুনসীফ বলেন, জাল বা ভুয়া দলিল ও ওয়ারিশ সনদ ব্যবহার করে জমি দখলের যেকোনো চেষ্টার বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও ভূমি অফিস কঠোর অবস্থানে রয়েছে। ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩’-এর ৫ ধারা অনুযায়ী ভূমি জালিয়াতির অপরাধে সর্বোচ্চ ৭ বছর পর্যন্ত কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে।

তিনি আরও বলেন, ইতোমধ্যেই জমি সংক্রান্ত দলিল প্রস্তুত ও নামজারি আবেদনের সাথে সংশ্লিষ্ট সকলকে জাল কাগজপত্র প্রতিরোধে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। ভূমির প্রকৃত মালিক ও বৈধ ওয়ারিশদের অধিকার রক্ষা এবং ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে উপজেলা ভূমি প্রশাসনের আইনগত পদক্ষেপ অব্যাহত থাকবে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: জাল ওয়ারিশান সনদটাঙ্গাইলটাঙ্গাইল সংবাদনামজারিবাসাইলবাসাইল থানাভূমি অপরাধ প্রতিরোধ আইনভূমি জালিয়াতি

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

সৌদি আরবে শিরচ্ছেদ হওয়া নারীকে নিজের মেয়ে দাবি

সৌদি আরবে শিরচ্ছেদ হওয়া নারীকে নিজের মেয়ে দাবি

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২০, ২০২৬ — কার্তিক ৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৭:৪০ অপরাহ্ণ
0

সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদিতে দুই বাংলাদেশির শিরচ্ছেদের খবর ও ছবি ছড়িয়ে পড়লে টাঙ্গাইলের মির্জাপুরের একটি পরিবারে নেমে আসে চরম উৎকণ্ঠা। ছড়িয়ে পড়া ছবির ওই নারীকে নিজেদের মেয়ে সুইটি আক্তার...

বাংলাদেশি এজেন্সির কোটা ব্লক, ভারতীয় ভিসা পেতে জটিলতা: ডেপুটি হাইকমিশনার

বাংলাদেশি এজেন্সির কোটা ব্লক, ভারতীয় ভিসা পেতে জটিলতা: ডেপুটি হাইকমিশনার

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৮, ২০২৬ — কার্তিক ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৪৫ অপরাহ্ণ
0

বাংলাদেশি বিভিন্ন এজেন্সি ভারতীয় ভিসার কোটা ব্লক করে রাখার কারণে সাধারণ ভিসাপ্রত্যাশীরা আবেদন করতে গিয়ে নানা জটিলতার সম্মুখীন হচ্ছেন বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার পবন...

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ কান্ড! ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ কান্ড! ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৮, ২০২৬ — কার্তিক ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৩৬ অপরাহ্ণ
0

টাঙ্গাইল শহরের ঐতিহ্যবাহী শ্যামা বাবুর খালে পার্ক বাজার অংশে নির্মাণাধীন বক্স কালভার্টের সাটারিং এ কাঠের পরিবর্তে বাঁশ ব্যবহার করায় ঢালাইয়ের সময় ধসে যায়। এ ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ...

বাসাইলে গৃহবধূকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ

বাসাইলে গৃহবধূকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৮, ২০২৬ — কার্তিক ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:২৬ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের বাসাইলে মায়মুনা আক্তার তন্নী নামের এক গৃহবধূকে (২০) হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের পরিবার আদালতে হত্যা মামলা দায়ের করেছেন। গত ২৬ সেপ্টেম্বর...

টাঙ্গাইলে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত

টাঙ্গাইলে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৮, ২০২৬ — কার্তিক ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৪৫ অপরাহ্ণ
0

বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে টাঙ্গাইলে র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) বিকেলে টাঙ্গাইল জেলা প্রশাসনের উদ্যোগে এবং...

Next Post
তারেক রহমানের রাজনীতিতে বদলের হাওয়া, গুরুত্ব পাচ্ছে জবাবদিহি

তারেক রহমানের রাজনীতিতে বদলের হাওয়া, গুরুত্ব পাচ্ছে জবাবদিহি

সর্বেশষ

শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমী আজ

শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমী আজ

অক্টোবর ২১, ২০২৬ — কার্তিক ৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৫৯ অপরাহ্ণ
দিলীপ আগরওয়ালার রাজনৈতিক পরিচয় ও ব্যবসা নিয়ে যত প্রশ্ন!

দিলীপ আগরওয়ালার রাজনৈতিক পরিচয় ও ব্যবসা নিয়ে যত প্রশ্ন!

অক্টোবর ২১, ২০২৬ — কার্তিক ৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪৯ অপরাহ্ণ
বসুন্ধরা সার্বজনীন পূজামণ্ডপে ডিএনসিসি ও প্রশাসকের ব্যক্তিগত অনুদান

বসুন্ধরা পূজামণ্ডপে ডিএনসিসি ও প্রশাসকের ব্যক্তিগত অনুদান

অক্টোবর ২০, ২০২৬ — কার্তিক ৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:১৩ অপরাহ্ণ
সৌদি আরবে শিরচ্ছেদ হওয়া নারীকে নিজের মেয়ে দাবি

সৌদি আরবে শিরচ্ছেদ হওয়া নারীকে নিজের মেয়ে দাবি

অক্টোবর ২০, ২০২৬ — কার্তিক ৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৭:৪০ অপরাহ্ণ
সার-সিমেন্টর বিনিময়ে দেশে ঢুকছে ইয়াবা-আইস

সার-সিমেন্টর বিনিময়ে দেশে ঢুকছে ইয়াবা-আইস

অক্টোবর ২০, ২০২৬ — কার্তিক ৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৩৩ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In