বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home টাঙ্গাইল জেলা

মধুপুরে বন বিভাগের অভিযান, ৬টি অবৈধ করাতকল উচ্ছেদ

জুলাই ২৩, ২০২৬ — শ্রাবণ ৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৪৯ পূর্বাহ্ণ
in টাঙ্গাইল জেলা, মধুপুর, শীর্ষ সংবাদ
A A
মধুপুরে বন বিভাগের অভিযান, ৬টি অবৈধ করাতকল উচ্ছেদ

মধুপুরে বন বিভাগের অভিযান, ৬টি অবৈধ করাতকল উচ্ছেদ

প্রতিবেদন:
মধুপুর সংবাদ দাতা

টাঙ্গাইলের মধুপুর উপজেলার বনাঞ্চল সংলগ্ন এলাকায় অবৈধভাবে পরিচালিত করাতকলের বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও বন বিভাগ। অভিযানে ৬টি অবৈধ করাতকল উচ্ছেদ, একজনকে জরিমানা এবং বিপুল পরিমাণ যন্ত্রপাতি জব্দ করা হয়েছে।

সোমবার (২১ জুলাই) টাঙ্গাইল বন বিভাগের মধুপুর রেঞ্জের চাড়ালজানি বিট ও মহিষমারা বিট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালিত হয়।

আরও পড়ুন

টাঙ্গাইলে পৃথক দুই হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড

গোপালপুরে শাখারিয়া স্লুইসগেট এলাকায় প্রায় ১০০ মিটার বাঁধে ভাঙন

অভিযান পরিচালনা করেন মধুপুর উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নঈম উদ্দিন। এ সময় টাঙ্গাইল বন বিভাগের সহকারী বন সংরক্ষক ও মধুপুর রেঞ্জ কর্মকর্তা রোকসানা জাহান, ডেপুটি রেঞ্জার সাইফুল ইসলাম, রেঞ্জার ফয়সাল হোসেনসহ বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বন বিভাগ সূত্রে জানা যায়, মহিষমারা বিটের কুড়ালিয়া ইউনিয়নের লাউফুলা বাজার সংলগ্ন এলাকা ও কেওটাই এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে একাধিক করাতকল পরিচালিত হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোট ৬টি করাতকল উচ্ছেদ করা হয়। এর মধ্যে লাউফুলা বাজারে পিন্টু ও হাসান আলীর মালিকানাধীন দুটি করাতকলসহ আরও কয়েকটি এবং কেওটাই এলাকার করাতকল ভেঙে দেওয়া হয়।

অভিযানের সময় কেওটাই এলাকার মো. লিটন মিয়া অবৈধ করাতকল পরিচালনার দায় স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালত তাকে ৩ হাজার টাকা অর্থদণ্ড দেন।

এ সময় করাতকল পরিচালনায় ব্যবহৃত ৫টি জেনারেটরচালিত ইঞ্জিন, করাতের চেইন, হুইল, প্লেটসহ বিপুল পরিমাণ যন্ত্রপাতি জব্দ করা হয়। জব্দকৃত মালামাল বন বিভাগের হেফাজতে রাখা হয়েছে।

টাঙ্গাইল বন বিভাগের ডেপুটি রেঞ্জার সাইফুল ইসলাম বলেন, বনাঞ্চল সংলগ্ন এলাকায় অবৈধ করাতকল পরিচালনার মাধ্যমে বনজ সম্পদ পাচার ও পরিবেশের ক্ষতি হচ্ছে। এসব কার্যক্রম বন্ধে উপজেলা প্রশাসনের সহযোগিতায় নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং বন আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: অবৈধ করাতকলউপজেলা প্রশাসনটাঙ্গাইলটাঙ্গাইল সংবাদবন আইনবন উজাড়বন বিভাগভ্রাম্যমাণ আদালতমধুপুরমোবাইল কোর্ট

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

টাঙ্গাইলে পৃথক দুই হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড

টাঙ্গাইলে পৃথক দুই হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ২৩, ২০২৬ — শ্রাবণ ৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৫৬ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলে পৃথক দুটি হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২৩ জুলাই) টাঙ্গাইলের দুটি পৃথক আদালত এ রায় ঘোষণা করেন। টাঙ্গাইল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক...

গোপালপুরে শাখারিয়া স্লুইসগেট এলাকায় প্রায় ১০০ মিটার বাঁধে ভাঙন

গোপালপুরে শাখারিয়া স্লুইসগেট এলাকায় প্রায় ১০০ মিটার বাঁধে ভাঙন

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ২২, ২০২৬ — শ্রাবণ ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:২২ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় যমুনা নদীর ভাঙনে তারাকান্দি-ভূঞাপুর আঞ্চলিক মহাসড়ক ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে গত তিন দিন ধরে ওই সড়কে সব ধরনের যানবাহন চলাচল...

গোপালপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম পরিদর্শনে এমপি সালাম পিন্টু

গোপালপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম পরিদর্শনে এমপি সালাম পিন্টু

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ২২, ২০২৬ — শ্রাবণ ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৩৭ পূর্বাহ্ণ
0

সারাদেশে শুরু হওয়া কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের অংশ হিসেবে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ধোপাকান্দি ইউনিয়নে চলমান কার্যক্রম পরিদর্শন করেছেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আব্দুস সালাম...

টাঙ্গাইলে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন

টাঙ্গাইলে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ২২, ২০২৬ — শ্রাবণ ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৩২ পূর্বাহ্ণ
0

দেশের আরও নয়টি জেলার সঙ্গে টাঙ্গাইলেও লিগ্যাল এইড আইনের সংশোধিত বিধান অনুযায়ী নির্দিষ্ট কিছু বিরোধে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে আইন, বিচার...

সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট, অচল যন্ত্রপাতিতে দুর্ভোগ

সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট, অচল যন্ত্রপাতিতে দুর্ভোগ

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ২২, ২০২৬ — শ্রাবণ ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:২৭ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলের সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট, অচল চিকিৎসা যন্ত্রপাতি, ওষুধের ঘাটতি এবং অবকাঠামোগত দুর্বলতার কারণে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা। নামমাত্র ৫০ শয্যার এ হাসপাতালটিতে প্রতিদিন রোগীর চাপ বাড়লেও...

Next Post
টাঙ্গাইলে পৃথক দুই হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড

টাঙ্গাইলে পৃথক দুই হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড

সর্বেশষ

মীর মুগ্ধ হত্যা মামলায় আজ ডিসচার্জ আবেদনের শুনানি

মীর মুগ্ধ হত্যা মামলায় আজ ডিসচার্জ আবেদনের শুনানি

জুলাই ২৩, ২০২৬ — শ্রাবণ ৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:২৬ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে ৩০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে ৩০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

জুলাই ২৩, ২০২৬ — শ্রাবণ ৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:০২ অপরাহ্ণ
ট্রাইব্যুনালে জিয়া হত্যা মামলার আসামি মোজাফফর

ট্রাইব্যুনালে জিয়া হত্যা মামলার আসামি মোজাফফর

জুলাই ২৩, ২০২৬ — শ্রাবণ ৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৪৯ পূর্বাহ্ণ
যুক্তরাষ্ট্র–সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি

যুক্তরাষ্ট্র–সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি

জুলাই ২৩, ২০২৬ — শ্রাবণ ৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:২৮ পূর্বাহ্ণ
নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে ভাইস অ্যাডমিরাল র‌্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী

নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে ভাইস অ্যাডমিরাল র‌্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী

জুলাই ২৩, ২০২৬ — শ্রাবণ ৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:১৪ পূর্বাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    [email protected]

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In