খবরবাংলা ডেস্ক :
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হবে। ট্রাইব্যুনাল-২ এর বিচারিক প্যানেলে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।
প্রসিকিউশন সূত্রে জানা গেছে, গত ১৬ বছরে সংঘটিত বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মোজাফফর হোসেনের বিরুদ্ধে তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর পাশাপাশি জিজ্ঞাসাবাদের অনুমতিও চাওয়া হতে পারে।
অভিযোগে বলা হয়েছে, সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীর সঙ্গে যোগাযোগ রেখে গত ১৬ বছরে মানবতাবিরোধী অপরাধ সংঘটনে ভূমিকা রেখেছেন মোজাফফর হোসেন।
তথ্য সূত্র : যমুনা টিভি











