আন্তর্জাতিক মানবাধিকার দিবস-২০২৫ উপলক্ষে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মানবাধিকার ও সামাজিক ন্যায়বিচার বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগ (সিপিএস) আয়োজিত এ সেমিনারে “Human Rights, Our Everyday Essentials” প্রতিপাদ্যকে সামনে রেখে “The State of Human Rights and Social Justice in Contemporary Bangladesh” শীর্ষক আলোচনা করা হয়।
শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ১২ তলা একাডেমিক ভবনের সেমিনার কক্ষে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আশরাফুল আলম।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লাইফ সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মো. আবু জুবাইর। স্বাগত বক্তব্য রাখেন প্রফেসর ড. মুহাম্মদ উমর ফারুক এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ড. মোছা. নুরজাহান খাতুন।
মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সেলের প্রধান নির্বাহী মাজহারুল হক। আলোচক হিসেবে অংশ নেন শ্রম সংস্কার কমিশন ২০২৪-এর সদস্য রাজেকুজ্জামান রতন, বাংলাদেশ মহিলা পরিষদের লিগ্যাল অ্যাডভোকেসি অ্যান্ড লবি পরিচালক অ্যাডভোকেট দীপ্তি রানী সিকদার এবং বুরো হেলথ কেয়ার ফাউন্ডেশন বাংলাদেশের পরিচালক রাহেলা জাকির।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগের সহযোগী অধ্যাপক মুনমুন বিনতে আজিজ। সেমিনারে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।











