সোমবার, নভেম্বর ৩০, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home সারাদেশ

সংখ্যালঘু-সংখ্যাগুরু বলে কোনো তত্ত্ব নেই, আমরা সবাই বাংলাদেশি: প্রতিমন্ত্রী টুকু

অক্টোবর ১৪, ২০২৬ — আশ্বিন ২৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৩৬ পূর্বাহ্ণ
in সারাদেশ
A A
সংখ্যালঘু-সংখ্যাগুরু বলে কোনো তত্ত্ব নেই, আমরা সবাই বাংলাদেশি: প্রতিমন্ত্রী টুকু

সংখ্যালঘু-সংখ্যাগুরু বলে কোনো তত্ত্ব নেই, আমরা সবাই বাংলাদেশি: প্রতিমন্ত্রী টুকু

প্রতিবেদন:
নিজস্ব প্রতিবেদক :

ঢাকা জেলার আইনশৃঙ্খলা ও অন্যান্য উন্নয়ন কার্যক্রম তদারকির দায়িত্বপ্রাপ্ত মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, সংখ্যালঘু-সংখ্যাগুরু বলে কোনো তত্ত্বে বিশ্বাস করে না বিএনপি। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টানসহ এই ভূখণ্ডে বসবাসকারী সবার একটাই পরিচয়- আমরা বাংলাদেশি। সবাই ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই সফল হবে না।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকালে ঢাকার নবাবগঞ্জ উপজেলা পরিষদের আব্দুল ওয়াছেক মিলনায়তনে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা ও সংশ্লিষ্ট বিষয়ে আয়োজিত বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

আরও পড়ুন

গোপালগঞ্জে ১ লাখ ৭০ হাজার এমএফএস হিসাব বন্ধ, ভোগান্তিতে গ্রাহক

সাগরপথে মালয়েশিয়ায় মানবপাচারের চেষ্টা, উদ্ধার ৩১৭

উপজেলা প্রশাসন আয়োজিত এ সভায় সরকার বরাদ্দকৃত চাল ও ঢাকা জেলা পরিষদ বরাদ্দকৃত নগদ অর্থ বিতরণ করা হয়।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, “আমরা পূজাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছি। বিগত দিনগুলোতে বিএনপির পক্ষ থেকে হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনেরা যাতে নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারেন, সে জন্য প্রতিটি জায়গায় পাশে থেকে সহযোগিতা করেছি। এবারও দলের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। ইতোমধ্যে প্রতিটি পূজামণ্ডপভিত্তিক কমিটি গঠন করা হয়েছে।”

তিনি বলেন, “সংখ্যালঘু তত্ত্বের বিপক্ষেই বিএনপির রাজনীতি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন হচ্ছে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টানসহ এই ভূখণ্ডে বসবাসকারী সবার একটাই পরিচয়, আমরা বাংলাদেশি। জাতীয়তাবাদকে আমরা ধারণ করি। সংখ্যালঘু-সংখ্যাগুরু বলে কোনো তত্ত্ব নেই, আমরা সবাই বাংলাদেশি।”

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্ব পালনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। দায়িত্ব পালনে কোনো ধরনের গাফিলতি করা যাবে না। প্রতিটি পূজামণ্ডপ সিসিটিভি ক্যামেরার আওতায় আনার পাশাপাশি পূজা উদযাপন কমিটির নেতাদেরও সতর্ক ও সচেতন থাকতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, “এই দেশের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব আমাদের সবার। এই দেশ ভালো থাকলে আমরা সবাই ভালো থাকব। কোনোভাবেই এই দেশে যারা অরাজকতা সৃষ্টি করতে চায়, ষড়যন্ত্র করতে চায়, তাদের ব্যাপারে অসতর্ক থাকা যাবে না।”

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “যারা ফ্যাসিবাদ কায়েম করেছিল, দেশের মানুষকে নির্যাতন করেছে, গুলি চালিয়েছে, তাদের বাংলাদেশের জনগণই বিদায় করেছে। তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তাদের কোনো অনুশোচনা নেই। তারা আরও ভয়ংকর রূপ ধারণ করার কথা বলছে।”

তিনি আরও বলেন, “এই দেশের মানুষ কখনো অন্যায়ের কাছে মাথানত করেনি, অন্যায়কে প্রশ্রয় দেয় না। তারা আবার আসতে চাইলে বাংলাদেশের জনগণই তার জবাব দেবে। আগে নিজেদের পরিশুদ্ধ হতে হবে। কেউ অস্থিতিশীলতা সৃষ্টি করতে চাইলে কিংবা ষড়যন্ত্র করলে তা বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না। ষড়যন্ত্র করতে পারবে, কিন্তু সফল হতে পারবে না। আমরা ঐক্যবদ্ধ থাকলে কেউ ষড়যন্ত্র করে সফল হতে পারবে না।”

মাদক নিয়ন্ত্রণের ওপর গুরুত্ব দিয়ে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, পূজাকে কেন্দ্র করে কেউ যাতে মাদক গ্রহণ বা মাদকের সঙ্গে সম্পৃক্ত হতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। বাংলাদেশে এই মুহূর্তে অন্যতম বড় সমস্যা মাদক। মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং জনসচেতনতা তৈরি করতে হবে।

স্বাস্থ্যঝুঁকি কমানো ও ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, পূজামণ্ডপ ও আশপাশের এলাকা পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। পূজার সময় স্বাস্থ্যঝুঁকি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থাও নিতে হবে।

ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের সংসদ সদস্য খোন্দকার আবু আশফাক, ঢাকা জেলা পরিষদের প্রশাসক মো. ইয়াসিন ফেরদৌস মুরাদ এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস্ ও ট্রাফিক-দক্ষিণ) মো. তরিকুল ইসলাম।

স্বাগত বক্তব্য দেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়াসিন খন্দকার। এ সময় জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, পূজা উদযাপন কমিটির নেতারা এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: ঢাকা জেলাদুর্গাপূজা ২০২৬নবাবগঞ্জপূজামণ্ডপের নিরাপত্তাবাংলাদেশি জাতীয়তাবাদসাম্প্রদায়িক সম্প্রীতিসুলতান সালাউদ্দিন টুকু

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

গোপালগঞ্জে ১ লাখ ৭০ হাজার এমএফএস হিসাব বন্ধ, ভোগান্তিতে গ্রাহক

গোপালগঞ্জে ১ লাখ ৭০ হাজার এমএফএস হিসাব বন্ধ, ভোগান্তিতে গ্রাহক

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৯, ২০২৬ — অগ্রহায়ণ ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪৮ অপরাহ্ণ
0

গোপালগঞ্জে সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগে প্রায় ১ লাখ ৭০ হাজার মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) হিসাবের লেনদেন স্থগিত করা হয়েছে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) নির্দেশনায় এসব হিসাব বন্ধ...

সাগরপথে মালয়েশিয়ায় মানবপাচারের চেষ্টা, উদ্ধার ৩১৭

সাগরপথে মালয়েশিয়ায় মানবপাচারের চেষ্টা, উদ্ধার ৩১৭

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৯, ২০২৬ — অগ্রহায়ণ ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৩৪ অপরাহ্ণ
0

সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে নারী ও শিশুসহ ৩১৭ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ ঘটনায় মানবপাচারে জড়িত সন্দেহে সাতজনকে আটক করা হয়েছে। রোববার (২৯ নভেম্বর) সকালে...

জমি নিয়ে বিরোধে নিঃস্ব হচ্ছে বহু পরিবার: ভূমিমন্ত্রী

জমি নিয়ে বিরোধে নিঃস্ব হচ্ছে বহু পরিবার: ভূমিমন্ত্রী

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৮, ২০২৬ — অগ্রহায়ণ ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪১ অপরাহ্ণ
0

ভূমি ব্যবস্থাপনার দীর্ঘদিনের জটিলতা, অনিয়ম ও হয়রানি দূর করতে আধুনিক প্রযুক্তিনির্ভর অটোমেশন ব্যবস্থা কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব দিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। তিনি বলেছেন, জমি নিয়ে বিরোধ...

মাদারীপুরের বিএনপি-আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ৫

মাদারীপুরের বিএনপি-আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ৫

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৮, ২০২৬ — অগ্রহায়ণ ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৫২ পূর্বাহ্ণ
0

মাদারীপুরের কালকিনিতে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছেন। এ সময় ব্যাপক ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। শুক্রবার (২৭...

সুবিধাবঞ্চিত শিশুদের জন্য শিক্ষার্থীদের ভালোবাসার উপহার

সুবিধাবঞ্চিত শিশুদের জন্য শিক্ষার্থীদের ভালোবাসার উপহার

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৭, ২০২৬ — অগ্রহায়ণ ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:২৬ অপরাহ্ণ
0

শিক্ষার পাশাপাশি সহমর্মিতা, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার চর্চাও যে একজন শিক্ষার্থীর বেড়ে ওঠার গুরুত্বপূর্ণ অংশ—সেই বার্তা বাস্তবে তুলে ধরেছে বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। নিজেদের সহপাঠীদের জন্য...

Next Post
টাঙ্গাইলে নাট্যকার মামুনুর রশীদের বাড়ির তালা ভেঙে চুরি

টাঙ্গাইলে নাট্যকার মামুনুর রশীদের বাড়ির তালা ভেঙে চুরি

সর্বেশষ

নিয়মিত শসা খেলে শরীরে মিলবে যে ৮ উপকার

নিয়মিত শসা খেলে শরীরে মিলবে যে ৮ উপকার

নভেম্বর ২৯, ২০২৬ — অগ্রহায়ণ ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৬:০৬ অপরাহ্ণ
তারেক রহমানকে দুবাই সফরের আমন্ত্রণ শেখ মোহাম্মদ বিন রাশিদের

তারেক রহমানকে দুবাই সফরের আমন্ত্রণ শেখ মোহাম্মদ বিন রাশিদের

নভেম্বর ২৯, ২০২৬ — অগ্রহায়ণ ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:২৭ অপরাহ্ণ
ব্যাপক অনিয়ম দুর্নীতি অভিযোগ পেয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক

ব্যাপক অনিয়ম দুর্নীতি অভিযোগ পেয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক

নভেম্বর ২৯, ২০২৬ — অগ্রহায়ণ ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১০ অপরাহ্ণ
গোপালগঞ্জে ১ লাখ ৭০ হাজার এমএফএস হিসাব বন্ধ, ভোগান্তিতে গ্রাহক

গোপালগঞ্জে ১ লাখ ৭০ হাজার এমএফএস হিসাব বন্ধ, ভোগান্তিতে গ্রাহক

নভেম্বর ২৯, ২০২৬ — অগ্রহায়ণ ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪৮ অপরাহ্ণ
মির্জাপুরে আওয়ামী লীগ নেতা আলম মিয়া গ্রেপ্তার

মির্জাপুরে আওয়ামী লীগ নেতা আলম মিয়া গ্রেপ্তার

নভেম্বর ২৯, ২০২৬ — অগ্রহায়ণ ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৩২ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In