খবরবাংলা ডেস্ক :
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) নোয়াখালীর হাতিয়া উপজেলার স্থানীয় বাসিন্দা নাজমুল হোসেন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন।
রিটকারীর আইনজীবী জানিয়েছেন, বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটটির শুনানি হওয়ার কথা রয়েছে।
রিটে আবদুল হান্নান মাসউদের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা করার পাশাপাশি এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ ও তাৎক্ষণিক উদ্যোগ নিতে আইন মন্ত্রণালয়ের সচিবের মাধ্যমে সরকারের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে।
তবে হলফনামায় কী ধরনের তথ্য গোপন করা হয়েছে এবং সেই অভিযোগের বিষয়ে আবদুল হান্নান মাসউদের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
তথ্য সূত্র : যমুনা টিভি











