খবরবাংলা ডেস্ক :
শিশুদের অন্ধত্ব, পুষ্টিহীনতা এবং ভিটামিন ‘এ’-এর ঘাটতিজনিত স্বাস্থ্যঝুঁকি প্রতিরোধে সারাদেশে একযোগে শুরু হয়েছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬। রোববার (২৮ জুন) সকাল ৮টা থেকে শুরু হওয়া এ কর্মসূচি বিকেল ৪টা পর্যন্ত চলবে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে পরিচালিত এই ক্যাম্পেইনের আওতায় ৬ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ২ কোটি ৪০ লাখ ৩৬ হাজার ২২ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
দেশব্যাপী প্রায় ১ লাখ ২০ হাজার স্থায়ী টিকাদান কেন্দ্র, পাশাপাশি বাস টার্মিনাল, ফেরিঘাটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।
এছাড়া দেশের ১২টি জেলার ৫৮টি দুর্গম উপজেলায় ক্যাম্পেইন শেষে অতিরিক্ত চার দিন চাইল্ড-টু-চাইল্ড সার্চিং কার্যক্রম পরিচালনা করা হবে, যাতে কোনো শিশু এই কর্মসূচির বাইরে না থাকে।
স্বাস্থ্য বিভাগ অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানিয়েছে।
তথ্য সূত্র : যমুনা টিভি











