খবর বাংলা ডেস্ক :
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন নির্বাচনে ভোট কারচুপির কোনো শঙ্কা নেই। কোথাও কোনো ধরনের কার্ড চুরি বা অনিয়মের ঘটনা ঘটলে তা দ্রুত জানাতে তিনি সবার প্রতি আহ্বান জানান এবং সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে এবং এটি হবে একটি অবাধ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, রংপুর অঞ্চলের মানুষ তুলনামূলকভাবে শান্তিপ্রিয়। তাই এ অঞ্চলের নির্বাচনও শান্তিপূর্ণ পরিবেশেই সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তথ্য সূত্র : যমুনা টিভি











