রবিবার, জুলাই ৫, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home জাতীয়

টাঙ্গাইলে ছাত্রলীগের নতুন কমিটি; নেতাকর্মীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া!

ডিসেম্বর ৬, ২০২১ — অগ্রহায়ণ ২২, ১৪২৮ বঙ্গাব্দ — সময়: ১১:১৮ অপরাহ্ণ
in জাতীয়, রাজনীতি, শীর্ষ সংবাদ
A A

বিশেষ প্রতিবেদক : দীর্ঘ একযুগ পর সম্মেলনের মাধ্যমে টাঙ্গাইল জেলা ছাত্রলীগের কমিটি গঠনের পর বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে প্রকৃত নেতা-কর্মীদের মধ্যে।

আরও পড়ুন

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তোলা হবে: রাষ্ট্রপতি

দীর্ঘদিন পর সম্মেলনের মাধ্যমে আশানুরূপ কমিটি গঠিত হয়নি বলেও জানান বর্তমান ও সাবেক অনেক নেতাকর্মী।

তাদের অনেকের সাথে কথা বললে এই বিরূপ প্রতিক্রিয়া জানা যায়।

তাদের সাথে কথা বললে তারা জানান, টাঙ্গাইলের গোপালপুর এবং সখীপুর উপজেলার দুই ছাত্রলীগ নেতাকে দিয়ে ছাত্রলীগের জেলা কমিটি গঠন করায় পুরো জেলা জুড়ে আলোচনা-সমালোচনার ঝড় বইছে।

এ নিয়ে চাপা ক্ষোভ দেখা দিয়েছে সংগঠনটির নেতাকর্মীদের মাঝে।

প্রকাশ্যে কেই কিছু না বললেও অনেক নেতা কর্মী এখন ছাত্রলীগের রাজনীতি ছেড়ে দিতে চাইছেন।

তবে সাবেক নেতাকর্মীরা বলছেন, জেলা কমিটিতে যারা ত্যাগী নেতা এবং শহরে অবস্থান; এছাড়া ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় রয়েছেন, তাদের মধ্যে থেকেই বছাই করে কমিটির গুরুত্বপূর্ণ পদ সভাপতি- সাধারণ সম্পাদকের দায়িত্ব দিলে সংগঠনটি আরো চাঙ্গা হতো।

ঘটনার শুরু যেখান থেকে –

গত শনিবার (৪ ডিসেম্বর) রাতে টাঙ্গাইল সার্কিট হাউজে ছাত্রলীগের নতুন কমিটির ঘোষনা দেন কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

এতে সভাপতি নির্বাচন করা হয় গোপালপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক সোহানুর রহমান সোহানকে।

আর সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয় সখীপুর উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের গোহাইল বাড়ি গ্রামের মো. ইলিয়াস হাসানকে।

জানা যায়, ২০১৭ সালের ১৯ মে গঠিত ছাত্রলীগের আহবায়ক করা হয়েছিল মো. মোস্তাফিজুর রহমান সোহেলকে।

সেই আহবায়ক কমিটিতে যুগ্ম-আহবায়ক ছিলেন মো. তানভীরুল ইসলাম হিমেল, রনি আহম্মেদ, মো. শফিউল আলম মুকুল, মো. রাশেদুল হাসান জনি এবং শামীম আল মামুন।

নব-নির্বাচিত সভাপতি সোহানুর রহমান সোহান সেই আহবায়ক কমিটির ১১ নম্বর সদস্য ও গোপালপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক ছিলেন।

আর নব-নির্বাচিত সাধারণ সম্পাদক বিলুপ্ত আহবায়ক কমিটির ২৯ নম্বর সদস্য ও সরকারি সা’দত কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক ছিলেন।

নাম প্রকাশ না করার শর্তে সদ্য বিলুপ্ত হওয়া কমিটির সাবেক একাধিক নেতা জানান, জেলার রাজনীতিতে সোহানুর একেবারেই নতুন; থাকেন গোপালপুরে।

তাছাড়া তিনি জেলা ছাত্রলীগের কার্যালয় চেনেন কিনা এ নিয়েও তার সন্দেহ রয়েছে।

আর সাধারণ সম্পাদক করা হয়েছে ইলিয়াস হাসানকে। তিনিতো থাকেন সরকারি সা’দত কলেজের মেসে।

তাদের এই দুইজনকে জেলা কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে। এটা কোনভাবেই মেনে নেওয়া যায় না।

তাই তারা ঠিক করেছেন ওই দুইজনের নেতৃত্বে থাকার চেয়ে ছাত্রলীগের রাজনীতি ছেড়ে দিবেন।

তারা আরো জানান, বিগত সময়ে ছাত্রলীগের নতুন কমিটি গঠন করা নিয়ে শহরে আনন্দ মিছিলসহ মিষ্টি বিতরন থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হতো; কিন্তু এবার পুরোটাই ভিন্ন।

নতুন কমিটি ঘোষনা করার পর থেকেই সংগঠনটির নেতাকর্মীরা ছাত্রলীগের রাজনীতি ছেড়ে দিতে চাইছেন।

তারা জানিয়েছেন, স্বাধীনতার পর থেকে সর্বশেষ আহবায়ক কমিটির নেতৃত্বের একটা মানদন্ড ছিল।

আন্দোলন, সংগ্রামসহ সকল কিছুতেই ছাত্রলীগের ভূমিকা অপরিসীম। বঙ্গবন্ধুর হাতে গড়া প্রাণের এই সংগঠনকে আজ এই কমিটির ঘোষনার মধ্য দিয়ে গলা টিপে হত্যা করা হয়েছে; যা কোন ভাবেই মেনে নেয়া যায় না।

এমন নেতৃত্বের কারণে প্রকৃত ও মেধাবি শিক্ষার্থীরা আর কখনও ছাত্রলীগের রাজনীতি করতে ইচ্ছা দেখাবে না।

নেতৃবৃন্দের কথা – 

টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম এ রৌফ জানান, জেলা কমিটি যাদের নিয়ে গঠন করা হয়েছে তা কোনভাবেই সঠিক হয়নি।

সংগঠনে অনেক ত্যাগী নেতা রয়েছে তাদের এখনো বয়স আছে ছাত্রলীগ করার।

কিন্তু এভাবে সভাপতি-সাধারণ সম্পাদক দুইজনকে দুই উপজেলা থেকে এনে কমিটিতে বড় পদে দায়িত্ব দেওয়া মানে জেলার ছাত্রলীগতে ধ্বংস করে দেওয়া।

তবে যে কোন এক পদে শহরের একজন ত্যাগী নেতা দেখে দায়িত্ব দিলে ভালো হতো; এভাবে ত্যাগী নেতাদের বাদ দিয়ে কমিটি গঠন করায় এখন আর ছাত্ররা রাজনীতিতে আসতে চাইবে না।

জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এবং জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফারুক হোসেন মানিক জানান, কেন্দ্রীয় নেতারা আমাদের চেয়ে অনেক ভালো বোঝেন এবং জানেন।

তারা যে কমিটি গঠন করে দিয়েছে এজন্য অভিনন্দন জানাই; একই সাথে এই নতুন কমিটির সভাপতি-সম্পাদকের পদটি শহর থেকে কয়েকজন ত্যাগী নেতাদের মধ্য থেকে বাছাই করে দিলে ভালো হতো।

টাঙ্গাইল পৌরসভার মেয়র শহর আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক ছাত্রলীগ নেতা এস এম সিরাজুল হক আলমগীর জানান, কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে আমার কোন বক্তব্য নেই।

তবে তারা যা ভাল বুঝেছেন তাই করেছেন। তিনি এই নতুন কমিটিকে অভিনন্দন জানান। সম্পাদনা – অলক কুমার

ফটো কার্ড
শেয়ার করুন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ৫, ২০২৬ — আষাঢ় ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:২৪ অপরাহ্ণ
0

জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উপলক্ষে স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও ডাটাকার্ডের আনুষ্ঠানিক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবারের দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ; সবার...

সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তোলা হবে: রাষ্ট্রপতি

সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তোলা হবে: রাষ্ট্রপতি

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ৫, ২০২৬ — আষাঢ় ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:২৮ পূর্বাহ্ণ
0

সরকার দেশের সশস্ত্র বাহিনীকে আধুনিক ও চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেছেন, জাতীয় প্রতিরক্ষা পরিকল্পনা, প্রতিরোধ সক্ষমতা বৃদ্ধি এবং নিরাপত্তা কৌশল...

রিয়াজুল রিজুসহ তিনজনকে পরিচালক সমিতি থেকে আজীবন বহিষ্কার

রিয়াজুল রিজুসহ তিনজনকে পরিচালক সমিতি থেকে আজীবন বহিষ্কার

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ৫, ২০২৬ — আষাঢ় ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:২০ পূর্বাহ্ণ
0

পরিচালক সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে তিন পরিচালককে। এরা হলেন, বদিউল আলম খোকন, মঞ্জুরুল ইসলাম মেঘ ও রিয়াজুল রিজু। আজ শনিবার সমিতির বার্ষিক সাধারণ সভায় সবার সম্মতিক্রমে...

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ৪, ২০২৬ — আষাঢ় ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৩৬ অপরাহ্ণ
0

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৮৩৩ শিশু বলে জানিয়েছে স্বাস্থ্য...

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ৪, ২০২৬ — আষাঢ় ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১৩ অপরাহ্ণ
0

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীরবিক্রম ইরানের তেহরানে আয়োজিত দেশটির নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। এ সময় তিনি বাংলাদেশ সরকার...

Next Post

টাঙ্গাইল প্রেসক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা; ১৭ ডিসেম্বর ভোট গ্রহণ

সর্বেশষ

পোল্যান্ডে অবৈধ প্রবেশের সময় ৯ বাংলাদেশিসহ ৫৪ অভিবাসী আটক

পোল্যান্ডে অবৈধ প্রবেশের সময় ৯ বাংলাদেশিসহ ৫৪ অভিবাসী আটক

জুলাই ৫, ২০২৬ — আষাঢ় ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৫০ অপরাহ্ণ
হার্ট অ্যাটাকের আগে ৩০টি সংকেত দেয় শরীর, অবহেলায় বিপদ

হার্ট অ্যাটাকের আগে ৩০টি সংকেত দেয় শরীর, অবহেলায় বিপদ

জুলাই ৫, ২০২৬ — আষাঢ় ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৪৯ অপরাহ্ণ
জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

জুলাই ৫, ২০২৬ — আষাঢ় ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:২৪ অপরাহ্ণ
ছন্দময় ব্রাজিলের সামনে যান্ত্রিক নরওয়ে

ছন্দময় ব্রাজিলের সামনে যান্ত্রিক নরওয়ে

জুলাই ৫, ২০২৬ — আষাঢ় ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:০৭ অপরাহ্ণ
মালয়েশিয়ায় ৪০ বাংলাদেশি শ্রমিকের ৪১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

মালয়েশিয়ায় ৪০ বাংলাদেশি শ্রমিকের ৪১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ৫, ২০২৬ — আষাঢ় ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৫৯ পূর্বাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    [email protected]

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In