টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)এর উদ্যোগে উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলায় স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উৎপাদিত নানা পণ্যের সমাহার দেখা যায়, যা দর্শনার্থীদের ব্যাপক আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকালে টাঙ্গাইল শহরের পৌর উদ্যানে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন মৎস ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। মেলায় হস্তশিল্প, মৃৎশিল্প, জামদানি ও তাঁতের কাপড়, খাদ্যপণ্যসহ বিভিন্ন ধরনের দেশীয় পণ্যের স্টল বসানো হয়।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, স্থানীয় উদ্যোক্তাদের পণ্য বাজারজাতকরণ ও নতুন উদ্যোক্তা তৈরিতে উৎসাহ প্রদানই এই মেলার মূল উদ্দেশ্য। এতে জেলার বিভিন্ন উপজেলার উদ্যোক্তারা অংশগ্রহণ করেন।
মেলাটি ১০ দিনব্যাপী চলবে এবং প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন রাখা হয়েছে।











