শুক্রবার, জুন ২৬, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home টাঙ্গাইল জেলা

টাঙ্গাইলে যমুনার ভাঙনে ঝুঁকির মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান ও শত শত পরিবার

জুন ১৭, ২০২৫ — আষাঢ় ৩, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৪:৪৭ অপরাহ্ণ
in টাঙ্গাইল জেলা, টাঙ্গাইল সদর, শীর্ষ সংবাদ
A A
টাঙ্গাইলে যমুনার ভাঙনে ঝুঁকির মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান ও শত শত পরিবার

টাঙ্গাইলে যমুনার ভাঙনে ঝুঁকির মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান ও শত শত পরিবার

টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়নে যমুনা নদীর ভয়াবহ ভাঙনে চরম হুমকির মুখে পড়েছে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ও অন্তত ৫০০ পরিবার। জ্যৈষ্ঠের মাঝামাঝিতে পানি বাড়লেও আষাঢ়ে তা কমতে শুরু করেছে। কিন্তু যমুনার চিরায়ত রীতিতে পানি বাড়া-কমার সঙ্গে পাল্লা দিয়ে শুরু হয়েছে নদীভাঙন।

প্রতিনিয়ত তীব্র ভাঙনের ফলে ইতোমধ্যে দক্ষিণ গয়লা হোসেন দাখিল মাদ্রাসা, ডেকিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, হোসেন নুরানি মাদ্রাসা, হোসেন জামে মসজিদ, দক্ষিণ গোলাশন কবরস্থান এবং আব্দুল মান্নান সেতু হুমকির মুখে পড়েছে।

আরও পড়ুন

মির্জাপুরে যুবক-যুবতীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

দেলদুয়ার থানা পরিদর্শনে পুলিশ সুপার শামসুল আলম সরকার

কাকুয়া ইউনিয়নের ঝাউগাড়া থেকে ওমরপুর দক্ষিণপাড়া পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার এলাকায় নদী ভাঙনের তীব্রতা দেখা দিয়েছে। ফলে বহু মানুষ ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নিচ্ছে। স্থানীয়দের ভাষ্যমতে, ৫৩ বছর আগে প্রতিষ্ঠিত দক্ষিণ গয়লা হোসেন দাখিল মাদ্রাসা ও ডেকিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় অন্তত ১৪-১৬ বার নদীভাঙনের কারণে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে এসব প্রতিষ্ঠান ওমরপুর গ্রামে অবস্থান করলেও সেখানেও ফের ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে।

৯০ বছর বয়সী আমিরুল ইসলাম বলেন, “পাঁচবার নদীভাঙনের শিকার হয়েছি। এখন যেই বাড়িতে আছি, সেটিও ঝুঁকিতে। জমি নেই, আবার কোথায় যাবো?” একইভাবে স্থানীয় আবুল হোসেন জানান, “আমি ও আমার বাবা মিলে ১৩ বার নদীভাঙনে পড়েছি। এখন আর সরিয়ে নেওয়ার মতো সামর্থ্য নেই।”

ওমরপুর গ্রামের বাসিন্দা আইয়ুব আলী জানান, বিগত কয়েক দশকে পানাকুড়া, কেশবমাইজাল, চরপৌলি, তেঁতুলিয়া, রশিদপুরসহ প্রায় ৩০-৩৫টি গ্রাম যমুনার গর্ভে বিলীন হয়ে গেছে।

স্থানীয় জনপ্রতিনিধি কাকুয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জয়নাল আবেদীন বলেন, “ইউনিয়নের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান ও শত শত পরিবার ভাঙনের শঙ্কায় রয়েছে। দ্রুত জিওব্যাগ ফেলার ব্যবস্থা না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।”

টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার বলেন, “ভাঙন ঝুঁকিপূর্ণ এলাকাগুলো আমরা সরেজমিন পরিদর্শন করেছি। ভাঙনরোধে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।”

এদিকে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মতিউর রহমান জানান, “ভাঙন কবলিত এলাকায় প্রতিরক্ষা কাজের জন্য চাহিদা পাঠানো হয়েছে। আশা করছি ১৫ থেকে ২০ দিনের মধ্যে বরাদ্দ পাওয়া যাবে এবং কাজ শুরু করা যাবে।”

ভাঙনরোধে জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। অন্যথায় যমুনার রাক্ষুসী থাবায় বিলীন হতে পারে আরও অনেক জনপদ।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: khabar banglakhabar bangla 24খবরখবরবাংলাখবরবাংলা২৪.কমখবরবাংলা২৪ডটকমটাঙ্গাইলে যমুনার ভাঙনে ঝুঁকির মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান ও শত শত পরিবারবাংলাদেশরাজনীতিসাংবাদিক

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

মির্জাপুরে যুবক-যুবতীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

মির্জাপুরে যুবক-যুবতীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

by নিজস্ব প্রতিবেদক
জুন ২৬, ২০২৬ — আষাঢ় ১২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:১০ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের মির্জাপুরে স্বাবলম্বী উদ্যোক্তা তৈরির লক্ষ্যে যুবক ও যুবতীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে আল ইমাম মসজিদ ও ইসলামিক সেন্টারের উদ্যোগে এ সেলাই মেশিন বিতরণ...

দেলদুয়ার থানা পরিদর্শনে পুলিশ সুপার শামসুল আলম সরকার

দেলদুয়ার থানা পরিদর্শনে পুলিশ সুপার শামসুল আলম সরকার

by নিজস্ব প্রতিবেদক
জুন ২৫, ২০২৬ — আষাঢ় ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৩১ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের দেলদুয়ার থানা পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার মুহম্মদ শামছুল আলম সরকার। বুধবার (২৪ জুন) দুপুরে তিনি থানায় এসে সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শনকালে দেলদুয়ার থানা প্রাঙ্গণে পুলিশের...

ভূঞাপুরে রাতভর মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ

ভূঞাপুরে রাতভর মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ

by নিজস্ব প্রতিবেদক
জুন ২৫, ২০২৬ — আষাঢ় ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৫১ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় অনুমতি ছাড়াই পুকুর সংস্কারের আড়ালে মাটি কেটে বিভিন্ন ইটভাটায় বিক্রির অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযান চালিয়ে এক এক্সকেভেটর চালককে জরিমানা করেছে...

গোপালপুরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

গোপালপুরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

by নিজস্ব প্রতিবেদক
জুন ২৫, ২০২৬ — আষাঢ় ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:২৯ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার আলমনগর ইউনিয়নের আলমনগর দক্ষিণপাড়া এলাকায় বজ্রপাতে কল্পনা বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি ওই এলাকার কৃষক আইয়ুব উদ্দিনের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়,...

বাসাইলে 'ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২৬' অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

বাসাইলে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২৬ অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

by নিজস্ব প্রতিবেদক
জুন ২৫, ২০২৬ — আষাঢ় ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:০৫ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের বাসাইলে ‘জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৬’ সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সাড়ে ১০ টায় বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের...

Next Post
বিএনপির সাবেক এমপির গাড়িবহরে হা'মলার মা'মলায় একজন গ্রে'প্তার

বিএনপির সাবেক এমপির গাড়িবহরে হা'মলার মা'মলায় একজন গ্রে'প্তার

সর্বেশষ

মির্জাপুরে যুবক-যুবতীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

মির্জাপুরে যুবক-যুবতীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

জুন ২৬, ২০২৬ — আষাঢ় ১২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:১০ অপরাহ্ণ
দেলদুয়ার থানা পরিদর্শনে পুলিশ সুপার শামসুল আলম সরকার

দেলদুয়ার থানা পরিদর্শনে পুলিশ সুপার শামসুল আলম সরকার

জুন ২৫, ২০২৬ — আষাঢ় ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৩১ অপরাহ্ণ
ভূঞাপুরে রাতভর মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ

ভূঞাপুরে রাতভর মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ

জুন ২৫, ২০২৬ — আষাঢ় ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৫১ অপরাহ্ণ
গোপালপুরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

গোপালপুরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

জুন ২৫, ২০২৬ — আষাঢ় ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:২৯ অপরাহ্ণ
২৮ জুন থেকে খুলে যাচ্ছে ভারতের ভ্রমণ ভিসা

২৮ জুন থেকে খুলে যাচ্ছে ভারতের ভ্রমণ ভিসা

জুন ২৫, ২০২৬ — আষাঢ় ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৫৯ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    [email protected]

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In