নিজস্ব প্রতিবেদক :
টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান সহকারী অজিত কুমার দাসের শ্রাদ্ধ গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়। তিনি গত ১৩ অক্টোবর টাঙ্গাইল শহরের রেজিস্ট্রি পাড়া এলাকার নিজ বাসভবনে পরলোকগমন করেন।
তার বয়স হয়েছিল ৭৭ বছর।
অজিত কুমার দাস দুই ছেলে, এক মেয়ে, দুই পুত্রবধূ এবং নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তিনি অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪ ডটকমের প্রকাশক ও সম্পাদক এবং দৈনিক গণমুক্তি পত্রিকার টাঙ্গাইল প্রতিনিধি অলক কুমার দাসের বাবা।











