মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • খেলা
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিশ্ব
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • খেলা
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিশ্ব
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home অপরাধ দুর্নীতি

টাঙ্গাইল রেলস্টেশনের কাউন্টারে না থাকলেও সিটসহ টিকেট মেলে চা স্টলে

অক্টোবর ১৯, ২০১৯ — কার্তিক ৪, ১৪২৬ বঙ্গাব্দ — সময়: ৯:১৫ অপরাহ্ণ
in অপরাধ দুর্নীতি
A A

টাঙ্গাইল রেলওয়ে স্টেশনে লাইনে দাঁড়িয়ে টিকেট পাওয়া না গেলেও অতিরিক্ত টাকায় স্টেশনের চায়ের দোকানে সিটসহ টিকেট মিলে। কালোবাজির মাধ্যমে অতিরিক্ত টাকার বিনিময়ে টিকেট পেলেও সাধারণ যাত্রীরা পায় না। ফলে টাঙ্গাইল থেকে দাঁড়িয়ে ঢাকাসহ বিভিন্ন জেলায় যাতায়াত করতে হচ্ছে যাত্রীদের। এতে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ যাত্রীরা।

এই অবৈধ কালোবাজারির সাথে জড়িত সহকারী স্টেশন মাস্টার থেকে শুরু করে স্টেশনের কুলি পর্যন্ত। শুধু সহকারী স্টেশন মাস্টার ও কুলির মধ্যে সীমাবদ্ধ নয়, স্টেশনের পাশের চায়ের দোকানে ট্রেনের টিকেট মিলে।

আরও পড়ুন

নাগরপুরে ৮ বছরের শিশুকে শ্বাসরোধ করে হত্যা: আটক ১

রাজধানীর তিন জায়গা থেকে খণ্ডিত হাত-পা উদ্ধার

খোঁজ নিয়ে জানা যায়, টাঙ্গাইল স্টেশনের সহকারি স্টেশন মাস্টার, বুকিং সহকারী, বুকি মাস্টার, টি ম্যান, পোর্টার, টিকেট মাস্টার ও কুলিরাও টিকেট কালোবাজারির সাথে জড়িত রয়েছে। এর আগে সহকারি স্টেশন মাস্টার মো. সোহেল, টিকেট মাস্টার মো. আশরাফসহ তিনজন কালোবাজির মাধ্যমে টিকেট বিক্রির সময় গোয়েন্দা সংস্থার হাতে আটক হয়। পরে মুচলেকা দিয়ে তারা ছাড়া পান। শুধু সোহেল নয়, টাঙ্গাইল স্টেশনের বুকিং সহকারী মো. হান্নান সরকার, টিকেট মাস্টার মো. আরিফ, মো. আশরাফুল, টি ম্যান মো. তারেক, মো. ফজলুল হক ও পোর্টার মো. বাদশা টিকেট কালোবাজারির সঙ্গে জড়িত। এছাড়াও বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশনের মাস্টার আ. মান্নান, বুকিং সহকারী মো. রেজাউল, মো. শরিফুল ইসলাম, টিকেট মাস্টার মো. রিপন ও মির্জাপুর স্টেশন মাস্টার মো. কামরুল, সহকারী স্টেশন মাস্টার মো. বকুল আহমেদও এই টিকেট কালোবাজারির সঙ্গে জড়িত রয়েছে।

সরেজমিনের টাঙ্গাইল স্টেশনে গিয়ে দেখা যায়, বুকিং অফিসের সামনে ট্রেন যাত্রীদের দীর্ঘ লাইন। বুকিং অফিসের দরজায় লেখা ‘কাউন্টারের ভিতরে জনসাধারণের প্রবেশ সম্পূর্ণ নিষেধ’। তবে স্টেশনের কুল প্রতিনিয়ত অতিরিক্ত টাকার বিনিময়ে বুকিং মাস্টারদের সহযোগিতায় প্রবেশ করছে ও বের হচ্ছে। এমন সময় কুলি মো. মাসুদ, টোটন মিয়া ও টুটুল মিয়াকে চোখে পড়লো। তিনজনই লুঙ্গি পড়া হাতে মোবাইল। মাঝে মাঝে মোবাইলে কথা বলে ভিতরে যাচ্ছে আর টিকেট এনে অন্য জায়গায় গিয়ে কাঙ্খিত ব্যক্তিকে অধিক টাকার বিনিময়ে টিকেট দিচ্ছে। এদিকে লাইনের যাত্রীরা দাঁড়িয়ে থেকে হতাশ হচ্ছে সিট না পেয়ে। লাইনে দাঁড়িয়ে থাকা যাত্রীরা টিকেট না পেলেও ওই তিন কুলিকে বার বার বুকিং অফিসে যাতায়াত করতে দেখা যায়।

মো. হযরত আলী নামে এক যাত্রী বলেন, আমি ২০ মিনিট লাইনে দাঁড়িয়ে থেকেও সিটসহ টিকেট পাইনি। আসন সংখ্যার চেয়ে যাত্রী বেশি হলেও এই স্টেশনের যাদের লোক আছে বা যারা প্রভাবশালী তারাই একমাত্র সিটসহ টিকেট পায়। তাছাড়া অন্য কেউ পায় না। তবে অতিরিক্ত টাকায় কালোবাজারিতে টিকেট পাওয়া যাচ্ছে। যা সবার পক্ষে কেনা সম্ভব হয়না।

প্রতিমা রাণী নামে অপর এক যাত্রী বলেন, আমি মাঝে মাঝেই ঢাকায় যাতায়াত করি। এই স্টেশনের কুলি মো. মাসুদ মিয়া আমাকে টিকেট ব্যবস্থা করে দেয়। আজকেও সে ব্যবস্থা করে দিয়েছে। ১১৫ টাকার টিকিট ১৮০ টাকা দিয়ে কিনেছি।

রুস্তম আলী নামে আরেক যাত্রী বলেন, যখন টিকেট মাস্টার মো. আশরাফের কাছ থেকে অতিরিক্ত টাকার বিনিময়ে টিকেট কিনি তখন সিট পাই। আজকে অতিরিক্ত টাকা দেই নাই বলেন সে সিট ছাড়া টিকেট দিয়েছে। এর প্রতিবাদ করলে সে আমার সাথে খারাপ আচরণ করে। যা দেখার কেউ নেই।

এ বিষয়ে স্টেশনের টি-ম্যান ফজলুল হক বলেন, আপনার যে কোন সময় যেকোন ট্রেনের টিকেট লাগলে আমাকে জানাইয়েন আমি সিটসহ টিকেটের ব্যবস্থা করে দিবো। তবে টিকেটের দামের চেয়ে কিছু টাকা বাড়িয়ে দিতে হবে। সহকারি স্টেশন মাস্টার সোহেলের সহযোগিতায় টিকেট মাস্টার কিছু টিকেট ব্যবস্থা করে থাকে। সেই টিকেট আমি প্রতিদিন ১০-১২টা করে পেয়ে থাকি।

টুটুল ও মাসুদ মিয়া নামের দুই কুলি বলেন, আগে স্টেশনে অনেকেই বড় বড় ফ্রিজ, মোটরসাইকেল, আলমাড়ী নিয়ে আসতো। সেই কাজ করে আমরা অনেক টাকা আয় করতাম। এখন আর আগের মতো কাজ নেই। তাই সহকারি স্টেশন মাস্টার ও টিকেট মাস্টারদের সহযোগিতায় কিছু টিকেট নিয়ে তা বেশি দামে বিক্রি করে চলি।

স্টেশনের পাশের দোকানদার মো. আজহার আলী বলেন, এখন আর আগে মতো টিকেটের ব্যবস্থা করি না। পরিচিত ছাড়া কাউকে টিকেটও দেই না। প্রশাসনের লোক থাকে। তারা আমাকে নজরদাড়ির মধ্যে রাখছে। আপনি মোবাইল নাম্বার নিয়ে যান। টিকেট লাগার কিছুক্ষণ আগে জানাইয়েন ব্যবস্থা করে দেবো।

স্টেশনের টিকেট মাস্টার মো. আরিফ বলেন, পরিচিত মানুষ কেউ অনুরোধ করলে তাদের টিকেট ব্যবস্থা করে দেই।

অভিযোগের বিষয়ে টাঙ্গাইলের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার মো. সোহেল বলেন, টিকেট কালোবাজারি আগের চেয়ে অনেক কমে গেছে। স্টেশনের কুলি ও পাশের দোকানদারা যে টিকেট সংগ্রহ করে সেটা টিকেট মাস্টারদের যোগসাজসে করে থাকে বলে স্বীকার করলেও মুচলেকা দিয়ে ছাড়া পাওয়ার বিষয়টি তিনি অস্বীকার করেন। তথ্য- মো. কাউছার আহমেদ, ডেইলি বাংলাদেশ

ফটো কার্ড
শেয়ার করুন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

নাগরপুরে ৮ বছরের শিশুকে শ্বাসরোধ করে হত্যা: আটক ১

নাগরপুরে ৮ বছরের শিশুকে শ্বাসরোধ করে হত্যা: আটক ১

by নিজস্ব প্রতিবেদক
মার্চ ৮, ২০২৬ — ফাল্গুন ২৪, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১১:০৯ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের নাগরপুরে আট বছর বয়সী এক শিশুকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। উপজেলার মামুদনগর ইউনিয়নের পোস্টকামারী গ্রামে রোববার বিকেলে এ ঘটনা ঘটে। নিহত শিশু আয়েশা আক্তার ওই গ্রামের...

রাজধানীর তিন জায়গা থেকে উদ্ধার হলো খণ্ডিত হাত-পা

রাজধানীর তিন জায়গা থেকে খণ্ডিত হাত-পা উদ্ধার

by নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২৮, ২০২৬ — ফাল্গুন ১৬, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৭:২১ অপরাহ্ণ
0

রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব পাশ থেকে দুটি কাটা হাত, স্কাউট ভবনের পাশ থেকে একটি পা এবং কমলাপুর রেলস্টেশন থেকে আরেকটি পা উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ...

অপচিকিৎসায় মুরগি মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ ও জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

অপচিকিৎসায় মুরগি মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ ও জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

by নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২৬, ২০২৬ — ফাল্গুন ১৪, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১২:২৬ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলের বাসাইলে অপচিকিৎসা ও প্রতারণার মাধ্যমে পরিকল্পিতভাবে ১৭ হাজার মুরগি মৃত্যুর অভিযোগে মানববন্ধন করেছে ভূক্তভোগী খামারী আলমগীর হোসেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে বাসাইল বাসস্ট্যান্ড চত্বরে প্রান্তিক খামারি ও...

টাঙ্গাইলে ঘোড়া জবাই করে মাংস বিক্রির অভিযোগে গ্রেপ্তার ৪

টাঙ্গাইলে ঘোড়া জবাই করে মাংস বিক্রির অভিযোগে গ্রেপ্তার ৪

by নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২৪, ২০২৬ — ফাল্গুন ১২, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৭:০৭ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় ঘোড়া জবাইয়ের পর গরুর মাংস হিসেবে ভাগ করে বিক্রির প্রস্তুতির সময় স্থানীয়রা চার জনকে হাতে নাতে আটক করে পুলিশের কাছে সোর্পদ করেছে। এ ঘটনায় স্থানীয়...

চাঁদাবাজি ও মাদকসহ সকল অপরাধ প্রতিরোধে পুলিশের বিশেষ মহড়া

চাঁদাবাজি ও মাদকসহ সকল অপরাধ প্রতিরোধে পুলিশের বিশেষ মহড়া

by নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২৩, ২০২৬ — ফাল্গুন ১১, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১০:০১ অপরাহ্ণ
0

টাঙ্গাইলে চাঁদাবাজি, চাঁদাবাজ, সন্ত্রাস, অবৈধ দখলদারি এবং মাদক সংক্রান্ত অপরাধ প্রতিরোধে জনসাধারণের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পুলিশের বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার টাঙ্গাইল শহরের বিভিন্ন স্থানে পুলিশ সুপার মুহম্মদ...

Next Post

লাল-সবুজ জার্সি পরতে চায় ক্ষুদে ক্রিকেটার রিজান

সর্বেশষ

রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৮৬ জনের অভিযোগ গঠন শুনানি ১৫ এপ্রিল

রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৮৬ জনের অভিযোগ গঠন শুনানি ১৫ এপ্রিল

মার্চ ৯, ২০২৬ — ফাল্গুন ২৫, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৪:১২ অপরাহ্ণ
ঈদ ও বৈশাখ সামনে রেখে টাঙ্গাইলের তাঁতপল্লীতে ব্যস্ততা

ঈদ ও বৈশাখ সামনে রেখে টাঙ্গাইলের তাঁতপল্লীতে ব্যস্ততা

মার্চ ৯, ২০২৬ — ফাল্গুন ২৫, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৪:০২ অপরাহ্ণ
কালিহাতীর মরিচা বাজারে স-মিলে আগুন, ক্ষতি প্রায় ২ লাখ টাকা

কালিহাতীর মরিচা বাজারে স-মিলে আগুন, ক্ষতি প্রায় ২ লাখ টাকা

মার্চ ৯, ২০২৬ — ফাল্গুন ২৫, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৩:২৬ অপরাহ্ণ
সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় টাঙ্গাইলের সখিপুরের মোশাররফ নিহত

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় টাঙ্গাইলের সখিপুরের মোশাররফ নিহত

মার্চ ৯, ২০২৬ — ফাল্গুন ২৫, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ২:০৯ অপরাহ্ণ
ইরান-ইসরায়েল যুদ্ধে নিহত প্রবাসী আহমেদ আলীর মরদেহ দেশে পৌঁছেছে

ইরান-ইসরায়েল যুদ্ধে নিহত প্রবাসী আহমেদ আলীর মরদেহ দেশে পৌঁছেছে

মার্চ ৯, ২০২৬ — ফাল্গুন ২৫, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১:৪৪ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    news@khabarbangla24.com

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর
    • সারাদেশ
    • খেলা
    • অন্যান্য
      • জীবনযাপন
      • দূর্ঘটনা
      • বাণিজ্য
      • বিশ্ব

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    Are you sure want to unlock this post?
    Unlock left : 0
    Are you sure want to cancel subscription?