বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home জাতীয়

ডেইরি খাতে উৎপাদন বাড়াতে হবে : মৎস্য প্রতিমন্ত্রী

নভেম্বর ১২, ২০২৬ — কার্তিক ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:১৭ অপরাহ্ণ
in জাতীয়
A A
ডেইরি খাতে উৎপাদন বাড়াতে হবে : মৎস্য প্রতিমন্ত্রী

ডেইরি খাতে উৎপাদন বাড়াতে হবে : মৎস্য প্রতিমন্ত্রী

প্রতিবেদন:
নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশের ডেইরি খাতকে টেকসই, লাভজনক ও জলবায়ু-সহনশীল করতে উৎপাদন বাড়ানোর পাশাপাশি গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর ওপর গুরুত্বারোপ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, এ লক্ষ্য অর্জনে আধুনিক প্রযুক্তির ব্যবহার, বিজ্ঞানসম্মত খামার ব্যবস্থাপনা, বর্জ্যের সঠিক ব্যবহার এবং দুধ সংগ্রহ ও সংরক্ষণব্যবস্থার উন্নয়ন জরুরি।

বৃহস্পতিবার রাজধানীর লেকশোর গ্র্যান্ড হোটেলে আয়োজিত ‘অ্যানুয়াল গ্রিন ডেইরি পার্টনারশিপ সামিট ২০২৬’-এ বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। ‘বাংলাদেশের টেকসই, স্বল্প কার্বন নিঃসরণকারী ও কার্যকর দুগ্ধ খাতের অগ্রযাত্রা’ প্রতিপাদ্যে এ সম্মেলনের আয়োজন করা হয়।

আরও পড়ুন

শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ দেবে বোয়েসেল

বর্জ্যকে পুনঃপ্রক্রিয়াজাতকরণ ও বিদ্যুৎ উৎপাদনে ব্যবহারের পরিকল্পনা জুবাইদা রহমানের

প্রতিমন্ত্রী বলেন, দেশের অর্থনীতি, গ্রামীণ মানুষের জীবন-জীবিকা এবং পুষ্টি নিরাপত্তায় ডেইরি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বর্তমানে বাংলাদেশে বছরে প্রায় ১৫৭ দশমিক ৫৩ লাখ মেট্রিক টন দুধ উৎপাদিত হচ্ছে। অন্যদিকে জাতীয় চাহিদা রয়েছে ১৬২ দশমিক ৭৯ লাখ মেট্রিক টন। ফলে উৎপাদন ও চাহিদার মধ্যে ঘাটতি রয়েছে।

তিনি বলেন, এ ঘাটতি পূরণে শুধু দুধের উৎপাদন বাড়ালেই চলবে না। পাশাপাশি উৎপাদনশীলতা বৃদ্ধি, দক্ষ সম্পদ ব্যবস্থাপনা, বাজারব্যবস্থার উন্নয়ন এবং পরিবেশবান্ধব খামার পরিচালনার দিকে নজর দিতে হবে।

দেশের গ্রামীণ অর্থনীতিতে ক্ষুদ্র খামারিদের অবদানের কথা তুলে ধরে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বর্তমানে প্রায় ১৫ লাখ ক্ষুদ্র খামারি পরিবার দুগ্ধ খামারের মাধ্যমে নিয়মিত আয় করছে। বিশেষ করে গ্রামীণ নারীরা খামার পরিচালনা ও ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। অন্যদিকে তরুণরা পশুখাদ্য উৎপাদন, কৃত্রিম প্রজনন, দুধ সংগ্রহ এবং কৃষি-বাণিজ্যে নতুন সম্ভাবনা তৈরি করছেন।

এসব খামারি, নারী ও তরুণ উদ্যোক্তার সক্ষমতা বাড়াতে উন্নত প্রযুক্তি, প্রয়োজনীয় প্রশিক্ষণ, অর্থায়ন এবং বাজারসুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।

ডেইরি খাতের বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, পশুখাদ্যের উচ্চমূল্য, কম উৎপাদনশীলতা, পর্যাপ্ত কোল্ড-চেইন ব্যবস্থার অভাব এবং বর্জ্য ব্যবস্থাপনার সীমাবদ্ধতা এ খাতের অন্যতম সমস্যা। তবে গোবর থেকে বায়োগ্যাস ও জৈব সার উৎপাদন, সুষম পশুখাদ্য সরবরাহ, বিজ্ঞানসম্মত প্রজনন এবং উন্নত খামার ব্যবস্থাপনার মাধ্যমে উৎপাদন বাড়ানোর পাশাপাশি পরিবেশদূষণ কমানো সম্ভব।

তিনি আরও বলেন, টেকসই ডেইরি খাত গড়ে তুলতে সরকার সহায়ক নীতিগত পরিবেশ তৈরিতে কাজ করছে। বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড আইন, ২০২৩ কার্যকর করা, দুধের মান ও নিরাপত্তা নিশ্চিত করা এবং ভেজাল প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এ উদ্যোগের অংশ।

প্রতিমন্ত্রী উন্নয়ন সহযোগী ও গবেষণা প্রতিষ্ঠানগুলোকে প্রাণিসম্পদ অধিদপ্তর এবং বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের সঙ্গে সমন্বয় করে প্রযুক্তি হস্তান্তর ও খামারিদের দক্ষতা উন্নয়নে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে দুগ্ধ প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানগুলোকে দুধ সংগ্রহের নেটওয়ার্ক সম্প্রসারণ এবং ক্ষুদ্র খামারিদের সঙ্গে অংশীদারত্ব জোরদার করার পরামর্শ দেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান এবং বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাকিলা ফারুক।

এ ছাড়া অনুষ্ঠানে সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার কান্ট্রি ম্যানেজার (বাংলাদেশ) সেলিম রেজা হাসানসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, উন্নয়ন সহযোগী, গবেষক এবং দুগ্ধশিল্পের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: গ্রিন ডেইরিজলবায়ু পরিবর্তনডেইরি খাতডেইরি সামিট ২০২৬দুগ্ধ শিল্পদুধ উৎপাদনপ্রাণিসম্পদসুলতান সালাউদ্দিন টুকু

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ দেবে বোয়েসেল

শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ দেবে বোয়েসেল

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১২, ২০২৬ — কার্তিক ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৩১ অপরাহ্ণ
0

কোনো ধরনের অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন বাংলাদেশি কর্মী নিয়োগ দিতে যাচ্ছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। দেশটির স্বনামধন্য প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন...

বর্জ্যকে পুনঃপ্রক্রিয়াজাতকরণ ও বিদ্যুৎ উৎপাদনে ব্যবহারের পরিকল্পনা জুবাইদা রহমানের

বর্জ্যকে পুনঃপ্রক্রিয়াজাতকরণ ও বিদ্যুৎ উৎপাদনে ব্যবহারের পরিকল্পনা জুবাইদা রহমানের

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১২, ২০২৬ — কার্তিক ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:১০ অপরাহ্ণ
0

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধান নিশ্চিত করতে উন্নত প্রযুক্তি, জলবায়ু অর্থায়ন ও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশের ফার্স্ট স্পাউস ডা. জুবাইদা রহমান। তিনি বলেছেন, কোনো একটি দেশের...

আট মাসে সরকারি হাসপাতালে ৩ হাজার ৪৮ শয্যা বাড়িয়েছে সরকার

আট মাসে সরকারি হাসপাতালে ৩ হাজার ৪৮ শয্যা বাড়িয়েছে সরকার

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১২, ২০২৬ — কার্তিক ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৪৫ পূর্বাহ্ণ
0

দেশের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসাসেবা ও রোগীদের শয্যা প্রাপ্তি নিশ্চিত করতে গত আট মাসে মোট ৩ হাজার ৪৮টি শয্যা বাড়িয়েছে সরকার। বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর মানুষের স্বাস্থ্যসেবার প্রয়োজন...

৯৫ শতাংশ ঠিক, ৫ শতাংশ ভুল করেছেন প্রতিমন্ত্রী: ইশরাক

৯৫ শতাংশ ঠিক, ৫ শতাংশ ভুল করেছেন প্রতিমন্ত্রী: ইশরাক

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১২, ২০২৬ — কার্তিক ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৩২ পূর্বাহ্ণ
0

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বক্তব্যের ৯৫ শতাংশ সঠিক হলেও বাকি ৫ শতাংশে ভুল হয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।...

৩০ নভেম্বর পর্যন্ত বন্ধ থাকছে ঢাকা-রিয়াদ নিয়মিত ফ্লাইট

৩০ নভেম্বর পর্যন্ত বন্ধ থাকছে ঢাকা-রিয়াদ নিয়মিত ফ্লাইট

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১১, ২০২৬ — কার্তিক ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৫৬ অপরাহ্ণ
0

ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট চলাচল স্থগিতের মেয়াদ আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সৌদি আরবে সাম্প্রতিক হামলার ঘটনায় সৃষ্ট নিরাপত্তা উদ্বেগের কারণে এ সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রীয়...

Next Post
গ্যাস সরবরাহ বাড়াতে মহেশখালীতে নতুন এলএনজি টার্মিনাল

গ্যাস সরবরাহ বাড়াতে মহেশখালীতে নতুন এলএনজি টার্মিনাল

সর্বেশষ

গ্যাস সরবরাহ বাড়াতে মহেশখালীতে নতুন এলএনজি টার্মিনাল

গ্যাস সরবরাহ বাড়াতে মহেশখালীতে নতুন এলএনজি টার্মিনাল

নভেম্বর ১২, ২০২৬ — কার্তিক ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:২৪ অপরাহ্ণ
ডেইরি খাতে উৎপাদন বাড়াতে হবে : মৎস্য প্রতিমন্ত্রী

ডেইরি খাতে উৎপাদন বাড়াতে হবে : মৎস্য প্রতিমন্ত্রী

নভেম্বর ১২, ২০২৬ — কার্তিক ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:১৭ অপরাহ্ণ
শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ দেবে বোয়েসেল

শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ দেবে বোয়েসেল

নভেম্বর ১২, ২০২৬ — কার্তিক ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৩১ অপরাহ্ণ
মোবাইল কোর্টের কার্যকারিতা বাড়াতে নতুন পরিপত্র জারি

মোবাইল কোর্টের কার্যকারিতা বাড়াতে নতুন পরিপত্র জারি

নভেম্বর ১২, ২০২৬ — কার্তিক ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:১২ অপরাহ্ণ
বর্জ্যকে পুনঃপ্রক্রিয়াজাতকরণ ও বিদ্যুৎ উৎপাদনে ব্যবহারের পরিকল্পনা জুবাইদা রহমানের

বর্জ্যকে পুনঃপ্রক্রিয়াজাতকরণ ও বিদ্যুৎ উৎপাদনে ব্যবহারের পরিকল্পনা জুবাইদা রহমানের

নভেম্বর ১২, ২০২৬ — কার্তিক ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:১০ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In