মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home সারাদেশ

তাঁতীবাজার থেকেই পালিয়েছিলেন পিচ্চি রাজা, গ্রেপ্তার দুই পুলিশ

অক্টোবর ৫, ২০২৬ — আশ্বিন ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৫৬ অপরাহ্ণ
in সারাদেশ
A A
তাঁতীবাজার থেকেই পালিয়েছিলেন পিচ্চি রাজা, গ্রেপ্তার দুই পুলিশ

তাঁতীবাজার থেকেই পালিয়েছিলেন পিচ্চি রাজা, গ্রেপ্তার দুই পুলিশ

প্রতিবেদন:
খবরবাংলা ডেস্ক :

কাশিমপুর কারাগারে নেওয়ার পথে প্রিজন ভ্যান থেকে পালিয়ে যাওয়া রাজা ওরফে ‘পিচ্চি রাজা’র পলায়ন ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, গাজীপুরের বাইমাইল থেকে নয়, ঢাকার তাঁতীবাজার এলাকা থেকেই তিনি পালিয়েছিলেন। এ ঘটনায় দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার দুজন হলেন প্রিজন ভ্যানে দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) প্রবীর কুমার ও চালক নায়েক কামাল হোসেন। একই ঘটনায় পিচ্চি রাজার বোন তাসলিমাকেও গ্রেপ্তার করা হয়েছে বলে গাজীপুর মহানগর পুলিশের সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়েছে।

আরও পড়ুন

সচিব থেকে সাবরেজিস্ট্রার- পদায়ন-পদোন্নতিতে বাণিজ্য বন্ধে লটারির সিদ্ধান্ত

তেঁতুলিয়ায় ভারতে অনুপ্রবেশের চেষ্টায় চার তরুণ আটক

সোমবার (৫ অক্টোবর) গাজীপুর মহানগর পুলিশের সদর দপ্তরে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার এসব তথ্য জানান।

যেভাবে পালানোর তথ্য পেল পুলিশ পুলিশের তদন্তসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ২৭ সেপ্টেম্বর ঢাকা জেলা জজ আদালত থেকে ২৯ জন আসামিকে নিয়ে একটি স্কট পার্টির প্রিজন ভ্যান কাশিমপুর কারাগারের দিকে যাচ্ছিল। পথে পুরান ঢাকার তাঁতীবাজারে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের কাছে ভ্যানটি থামে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, স্কট পার্টির ইনচার্জ এসআই প্রবীর কুমার চালক নায়েক কামাল হোসেনের কাছ থেকে প্রিজন ভ্যানের চাবি নেন। এরপর পিচ্চি রাজা ও হাজতি আসামি খাইরুল বাশারকে ভ্যান থেকে নামিয়ে সামনের দিকে নেওয়া হয়।

তদন্তে বলা হয়েছে, খাইরুল বাশার ভ্যানের চালকের পাশের আসনে বসেন। তবে পিচ্চি রাজা ও এসআই প্রবীর কুমার প্রিজন ভ্যানে ওঠেননি। ওই সময় অপেক্ষমাণ একটি ব্যক্তিগত গাড়িতে করে পিচ্চি রাজা সেখান থেকে পালিয়ে যান বলে পুলিশ জানিয়েছে।

পরে ‘বাইমাইলের’ ঘটনা সাজানোর অভিযোগ তদন্তে পুলিশ আরও জানতে পেরেছে, তাঁতীবাজার থেকে পিচ্চি রাজা পালিয়ে যাওয়ার পরও ঘটনাটি তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

পুলিশ কমিশনারের দেওয়া তথ্য অনুযায়ী, এসআই প্রবীর কুমার রাত সাড়ে ৮টার দিকে মামলার এজাহারে উল্লেখ করা কথিত ঘটনাস্থলে গিয়ে প্রিজন ভ্যানে ওঠেন। পরে স্কট পার্টির সদস্যদের নিয়ে সেখানে পিচ্চি রাজা পালানোর একটি ভিন্ন বর্ণনা তৈরি করা হয় বলে তদন্তে উঠে এসেছে।

এর আগে পুলিশ জানিয়েছিল, গাজীপুরের বাইমাইল এলাকায় প্রিজন ভ্যান থামিয়ে শৌচাগারে যাওয়ার কথা বলে পিচ্চি রাজা পালিয়ে যান। তদন্তে সেই তথ্য সঠিক নয় বলে উঠে আসে। দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের বক্তব্যেও অসংগতি পাওয়া গেছে।

বোনসহ তিনজন গ্রেপ্তার বিভিন্ন সাক্ষ্য, আলামত ও অন্যান্য প্রমাণের ভিত্তিতে পিচ্চি রাজার বোন তাসলিমা, এসআই প্রবীর কুমার এবং প্রিজন ভ্যানের চালক নায়েক কামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের দাবি, কামাল হোসেনের বাড়ি থেকে নগদ ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

এদিকে পিচ্চি রাজাকে পালিয়ে যেতে সহায়তা এবং দায়িত্বে অবহেলার অভিযোগে দায়িত্বে থাকা পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের মধ্যে দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি তিনজনকে নজরদারিতে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এখনো গ্রেপ্তার হয়নি পিচ্চি রাজা ঘটনার আট দিন পার হলেও পিচ্চি রাজাকে এখনো গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চলতি বছরের ১৯ মে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। পুলিশ তাকে ওই এলাকার তালিকাভুক্ত মাদক কারবারি হিসেবে উল্লেখ করেছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

পুলিশ জানিয়েছে, পিচ্চি রাজার পালানোর প্রকৃত ঘটনা এবং এর সঙ্গে আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তথ্য সূত্র : কালের কণ্ঠ

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: কামাল হোসেনকাশিমপুর কারাগারগাজীপুরতাঁতীবাজারপিচ্চি রাজাপুলিশপুলিশ সদস্য গ্রেপ্তারপ্রবীর কুমারপ্রিজন ভ্যানরাজা

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

সচিব থেকে সাবরেজিস্ট্রার- পদায়ন-পদোন্নতিতে বাণিজ্য বন্ধে লটারির সিদ্ধান্ত

সচিব থেকে সাবরেজিস্ট্রার- পদায়ন-পদোন্নতিতে বাণিজ্য বন্ধে লটারির সিদ্ধান্ত

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৬, ২০২৬ — আশ্বিন ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৩৩ অপরাহ্ণ
0

সরকারি কর্মকর্তাদের বদলি ও পদায়নকে ঘিরে দীর্ঘদিনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগের মধ্যে সাবরেজিস্ট্রারদের বদলিতে প্রথমবারের মতো লটারি পদ্ধতি চালুর সিদ্ধান্ত নিঃসন্দেহে একটি ব্যতিক্রমী উদ্যোগ। স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে...

তেঁতুলিয়ায় ভারতে অনুপ্রবেশের চেষ্টায় চার তরুণ আটক

তেঁতুলিয়ায় ভারতে অনুপ্রবেশের চেষ্টায় চার তরুণ আটক

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৬, ২০২৬ — আশ্বিন ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৩৪ অপরাহ্ণ
0

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টার সময় চার তরুণকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের সঙ্গে থাকা আরও তিনজন পালিয়ে গেছেন। মঙ্গলবার (৬ অক্টোবর)...

বসুন্ধরায় তেল নিতে গিয়ে অপচয় হচ্ছে সময় ও জ্বালানি

বসুন্ধরায় তেল নিতে গিয়ে অপচয় হচ্ছে সময় ও জ্বালানি

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৬, ২০২৬ — আশ্বিন ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:১৮ অপরাহ্ণ
0

রাজধানীর পূর্বাঞ্চলে একের পর এক নতুন আবাসিক ও বাণিজ্যিক এলাকা গড়ে উঠলেও সেই অনুপাতে বাড়েনি জ্বালানি সরবরাহের অবকাঠামো। ফলে ৩০০ ফিট সড়ক ও পূর্বাচলসংলগ্ন আবাসিক এলাকার বাসিন্দাদের গাড়িতে...

ঢাকায় ডিএমপির অভিযানে ৪৪৭ জন গ্রেপ্তার

ঢাকায় ডিএমপির অভিযানে ৪৪৭ জন গ্রেপ্তার

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৬, ২০২৬ — আশ্বিন ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:০৮ অপরাহ্ণ
0

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন থানায় ৫৮টি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) ডিএমপির...

রিকশাচালক আল আমিন হত্যা মামলায় সাবেক এমপি নাঈমুজ্জামান গ্রেপ্তার

রিকশাচালক আল আমিন হত্যা মামলায় সাবেক এমপি নাঈমুজ্জামান গ্রেপ্তার

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৬, ২০২৬ — আশ্বিন ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:০৩ পূর্বাহ্ণ
0

পঞ্চগড়ে রিকশাচালক আল আমিনকে গুম ও হত্যার মামলায় পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৫ অক্টোবর) রাতে পঞ্চগড় সদর উপজেলার কাজীপাড়া এলাকার...

Next Post
আবাসন সংকটে টেকসই ও পরিবেশবান্ধব সমাধান হবে গ্রিন বিল্ডিং

আবাসন সংকটে টেকসই ও পরিবেশবান্ধব সমাধান হবে গ্রিন বিল্ডিং

সর্বেশষ

সচিব থেকে সাবরেজিস্ট্রার- পদায়ন-পদোন্নতিতে বাণিজ্য বন্ধে লটারির সিদ্ধান্ত

সচিব থেকে সাবরেজিস্ট্রার- পদায়ন-পদোন্নতিতে বাণিজ্য বন্ধে লটারির সিদ্ধান্ত

অক্টোবর ৬, ২০২৬ — আশ্বিন ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৩৩ অপরাহ্ণ
নাগরপুরে ১৩৮ মণ্ডপে দুর্গাপূজা, উৎসবের আমেজ

নাগরপুরে ১৩৮ মণ্ডপে দুর্গাপূজা, উৎসবের আমেজ

অক্টোবর ৬, ২০২৬ — আশ্বিন ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:২২ অপরাহ্ণ
টাঙ্গাইলে দুর্গাপূজা উপলক্ষে পুলিশের মতবিনিময় সভা

টাঙ্গাইলে দুর্গাপূজা উপলক্ষে পুলিশের মতবিনিময় সভা

অক্টোবর ৬, ২০২৬ — আশ্বিন ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৪৩ অপরাহ্ণ
হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু

হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু

অক্টোবর ৬, ২০২৬ — আশ্বিন ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১৫ অপরাহ্ণ
বাসাইলে বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির সমাবেশ অনুষ্ঠিত

বাসাইলে বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির সমাবেশ অনুষ্ঠিত

অক্টোবর ৬, ২০২৬ — আশ্বিন ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:০৮ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In