কালিহাতী
,
সংবাদ দাতা
তীব্র শীতে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে টাঙ্গাইলের কালিহাতী উপজেলা প্রশাসন। শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে উপজেলা পরিষদ চত্বর থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খায়রুল ইসলাম।
এ সময় উপজেলার বিভিন্ন এলাকার দরিদ্র, অসহায় ও ছিন্নমূল মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। শীতের প্রকোপ বাড়ায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান ইউএনও।
কম্বল বিতরণকালে ইউএনও খায়রুল ইসলাম বলেন, শীতার্ত মানুষের কষ্ট লাঘবে সরকার আন্তরিকভাবে কাজ করছে। প্রকৃত অসহায়রা যেন শীতবস্ত্র পায়—সে লক্ষ্যেই সর্বোচ্চ চেষ্টা চলছে। শীতকাল যতদিন থাকবে, ততদিন এ ধরনের সহায়তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয়রা উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, তীব্র শীতে কম্বল পেয়ে তারা কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন।











