বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home অপরাধ ও দুর্নীতি

বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড়ে হযরত চেয়ারম্যানের বিরুদ্ধে লোড-আনলোড বন্ধ করার অভিযোগ

জুন ২২, ২০২০ — আষাঢ় ৮, ১৪২৭ বঙ্গাব্দ — সময়: ৩:২২ পূর্বাহ্ণ
in অপরাধ ও দুর্নীতি, লাইফস্টাইল
A A

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গোহালিয়া বাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে ট্রাক প্রতি এক হাজার ২০০ টাকা দেওয়ার পরও বন্ধ রয়েছে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার পশ্চিমের মাঠে ট্রাকের মালামাল লোড ও আনলোডের কাজ। ইউপি চেয়ারম্যান হযরত আলী তালুকদার একচেটিয়া রাজত্ব করার জন্য ঈদের পরদিন থেকে লোড আনলোডের কাজ বন্ধ করে দিয়েছেন বলে অভিযোগ করেছেন কুলিরা। এতে ওই কুলি ইউনিয়নের কুলিদের কাজ বন্ধ হয়ে যায়। ফলে দুই শতাদিক কুলির পরিবার মানবেতর জীবন যাপন করছেন।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি, কালিহাতী থানার ওসি ও কালিহাতী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারকে জানিয়েও কোন সুরাহা পায়নি কুলিরা বলে অভিযোগ উঠেছে।

আরও পড়ুন

মধুপুরে শিশু বলাৎকার চেষ্টার অভিযোগে গ্রেফতার ১ জন

ইতালি পাঠানোর নামে লিবিয়ায় নির্যাতন: টাঙ্গাইলে মানব পাচারকারী গ্রেফতার

কুলিরা জানান, দেশের অন্যতম ব্যস্ততম সড়ক ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধ সেতু মহাসড়ক। বঙ্গবন্ধু সেতু মহাসড়ক দিয়ে উত্তর বঙ্গের ১৬টি জেলা ও দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি জেলার যানবাহন যাতায়াত করে। যানবাহন চলাচলের সময় বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার পশ্চিমের মাঠে ট্রাকের মালামাল লোড ও আনলোডের কাজ করে দুই শতাধিক কুলি। ২২ বছর আগে বঙ্গবন্ধু সেতু চালু হওয়ার পর থেকে স্থানীয় কয়েকটি এলাকার লোকজনেরা বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার পশ্চিমের মাঠে ট্রাকের পাথর, সিমেন্ট ও বালুসহ মালামাল লোড ও আনলোডের কাজ করে জীবিকা নির্বাহ করেছেন। কিন্তু গত বছরের শেষের দিকে গোহালিয়া বাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী তালুকদার তার লোকজন নিয়ে এসে লোড আনলোডের কাজ বন্ধ করে দেন। তাকে চাঁদা দিলে লোড আনলোডের কাজ চলবে। এমন কথার পরিপেক্ষিতে ইউপি চেয়ারম্যানসহ তার লোকজনকে ট্রাক প্রতি এক হাজার ২০০ টাকা করে চাঁদা দেওয়ার সিদ্ধান্ত হয়। পরবর্তীতে কুলি সমিতি থেকে ‘কনসিডিয়াম’ নামে তাদের চাঁদা দেওয়া হয়।

কুলিরা আরও জানান, কনসিডিয়ামের টাকা চেয়ারম্যান হযরত আলী তালুকদার, ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য নজরুল ইসলাম, তার সহযোগী আল মামুন তালুকদার ও চেয়ারম্যানের ম্যানেজার মো. লেবু মিয়া পেয়ে থাকেন। প্রতিদিন তারা ২৫ হাজার থেকে শুরু করে ৪০ হাজার টাকা পর্যন্ত নিয়েছেন। পরবর্তীতে চেয়ারম্যান একচেটিয়া রাজত্ব করার জন্য ঈদের পরদিন থেকে লোড আনলোডের কাজ বন্ধ করে দেন। প্রতি কুলিকে ৩০০ টাকা করে হাজিরা কাজ করতে বলেন। তা না হলে অন্য কুলি এনে কাজ করাবেন বলে চেয়ারম্যান জানিয়েছেন। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার পশ্চিমের মাঠে চাঁদা দিয়ে একাধিক ট্রাক কেনার অভিযোগ রয়েছে চেয়ারম্যান হযরত আলী তালুকদারের বিরুদ্ধে।

মো. আজিজ নামের এক কুলি বলেন, দীর্ঘ কয়েক বছর যাবত কুলির কাজ করে সংসার চালাই। চেয়ারম্যানসহ তার লোকজনদের প্রতিদিন চাঁদা দেওয়ার পরও তিনি একচেটিয়া রাজত্ব করার জন্য কাজ বন্ধ করে দিয়েছে। ঈদের পরদিন থেকে লোড আনলোড বন্ধ থাকায় পরিবারের সদস্যদের নিয়ে খুব মানবেতর জীবন যাপন করছি। উর্ধতন কর্তৃপক্ষসহ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। যাতে এখানে আগের মতো কুলির কাজ করে পরিবারে সদস্যদের নিয়ে চলতে পারি।

অপর কুলি মো. মোশারফ বলেন, আমি শুধু কুলির কাজই শিখেছি। অন্য কোন কাজ পারি না। তাই অন্য কাজ করতেও যাইনা। ঈদের পরদিন থেকে আমাদের কাজ বন্ধ রয়েছে। কাজ করতে গেলে চেয়ারম্যানের লোকজন এসে আমাদের মারধর ও গাড়ি ভাংচুর করে। চেয়ারম্যান হযরত তালুকদার দিন হাজিরা কাজ করতে বলেন। ৩০০ টাকায় দিন হাজিরা করলে আমাদের তিন বেলা খেতেই খরচ হবে। আমরা তাহলে চলবো কিভাবে?

কুলি মো. মাজেদ বলেন, কুলির কাজ খুবই কষ্টের কাজ। এক গাড়ি গরম সিমেন্ট লোড আনলোড করতে গেলে শ্রমিকের হাতের তালু ফেটে রক্ত পড়ে। খুব পরিশ্রম করেই আয় রোজগার করি। তারপরও কুলি কাজ বন্ধ রয়েছে। কাজ বন্ধ থাকায় করোনাভাইরাসের মধ্যে চলতে খুব কষ্ট হচ্ছে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার পশ্চিমের মাঠ শাখার কুলি সর্দার আলী আকবর আকন্দ বলেন, বঙ্গবন্ধু সেতু চালু হওয়ার পর থেকে এখানে কুলির কাজ করি। এই মাঠে ২২৫ জন কুলি কাজ করে তাদের সংসার চালায়। হযরত চেয়ারম্যানসহ তার লোকজনদের প্রতি চাঁদা দেওয়ার পরও তিনি কাজ বন্ধ করে রেখেছেন। তিনি একচেটিয়া রাজত্ব করতে চান। তিনি প্রতি কুলিকে ৩০০ টাকা করে হাজিরা দিয়ে কাজ করাতে চান। যা কখনও সম্ভব নয়। তাকে গত তিন মাসে ৭৫ লাখ টাকা চাঁদা দেওয়া হয়েছে।

কুলি সর্দার আলী আকবর আকন্দ আরো বলেন, ট্রাকের পাথর, সিমেন্ট ও বালু লোড আনলোড করা অনেক কঠিন কাজ। সেখান থেকে রক্ত চোষার মতো চাঁদা নিয়ে থাকেন হযরত চেয়ারম্যান। উপজেলা প্রশাসন, জেলা প্রশাসনসহ উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করে লোড আনলোডের কাজটি পূণরায় চালু করার জোর দাবি জানান।

এ বিষয়ে চেয়ারম্যান হযরত আলী তালুকদার সকল অভিযোগ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন আখ্যা দিয়ে বলেন, আমার নিজেরেই ব্যক্তিগত ৫০টি ট্রাক রয়েছে। আমি সেগুলো নিয়েই ব্যস্ত থাকি।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: কুলিদের মানবেতর জীবনটাঙ্গাইলের সংবাদবঙ্গবন্ধু সেতু পূর্বপাড়লোড-আনলোড বন্ধ

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

মধুপুরে শিশু বলাৎকার চেষ্টার অভিযোগে গ্রেফতার ১ জন

মধুপুরে শিশু বলাৎকার চেষ্টার অভিযোগে গ্রেফতার ১ জন

by নিজস্ব প্রতিবেদক
জুন ৭, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:২৮ অপরাহ্ণ
0

রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে সোহেল রানাকে ৫ লাখ এবং তার...

ইতালি পাঠানোর নামে লিবিয়ায় নির্যাতন: টাঙ্গাইলে মানব পাচারকারী গ্রেফতার

ইতালি পাঠানোর নামে লিবিয়ায় নির্যাতন: টাঙ্গাইলে মানব পাচারকারী গ্রেফতার

by নিজস্ব প্রতিবেদক
জুন ৬, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:২২ অপরাহ্ণ
0

ইউরোপের দেশ ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে লিবিয়ায় নিয়ে নির্যাতন ও কোটি টাকা হাতিয়ে নেওয়া আন্তর্জাতিক মানব পাচার চক্রের অন্যতম হোতা জহিরুল ইসলামকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৫...

সখীপুরে মাদক বিক্রির সময় ১৭ পিস ইয়াবাসহ কারবারি গ্রেফতার

সখীপুরে মাদক বিক্রির সময় ১৭ পিস ইয়াবাসহ কারবারি গ্রেফতার

by নিজস্ব প্রতিবেদক
জুন ৬, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৪৪ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় মাদক কেনা-বেচার সময় ১৭ পিস ইয়াবাসহ তাওহিদুল ইসলাম (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যায় উপজেলার তক্তারচালা নতুন বাজার এলাকায়...

ধনবাড়ীতে চাঁদা না পেয়ে প্রবাসীকে পিটিয়ে আহত করলো ছাত্রদল নেতা!

ধনবাড়ীতে চাঁদা না পেয়ে প্রবাসীকে পিটিয়ে আহত করলো ছাত্রদল নেতা!

by নিজস্ব প্রতিবেদক
জুন ৫, ২০২৬ — জ্যৈষ্ঠ ২২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৩৭ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের ধনবাড়ীর বানিয়াজন ইউনিয়নের কামারপাড়া এলাকায় চাঁদার টাকা না দেওয়ায় লিটন ফকির নামের এক প্রবাসীকে পিটিয়ে গুরুত্বর আহত করার অভিযোগ ওঠেছে স্থানীয় বানিয়াজান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জোবায়ের হাসান...

টাঙ্গাইলে দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, চলছে অনির্দিষ্টকালের ১৪৪ ধারা

টাঙ্গাইলে দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, চলছে অনির্দিষ্টকালের ১৪৪ ধারা

by নিজস্ব প্রতিবেদক
জুন ৫, ২০২৬ — জ্যৈষ্ঠ ২২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৭:২১ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের গোপালপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে ব্যাপক সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন নিহত হওয়ার পর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন...

Next Post

নাগরপুরে চিকিৎসক ও স্বামী-স্ত্রী সহ আরো ৩ জনের করোনা পজিটিভ

সর্বেশষ

কারাগারে বিশ্বকাপ ফুটবলের আনন্দ ভাগাভাগির ব্যবস্থা করলেন টাঙ্গাইলের ডিসি

কারাগারে বিশ্বকাপ ফুটবলের আনন্দ ভাগাভাগির ব্যবস্থা করলেন টাঙ্গাইলের ডিসি

জুন ১০, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:২০ অপরাহ্ণ
বিদ্যুৎস্পৃষ্টে ২ যুবকের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্টে ২ যুবকের মৃত্যু

জুন ১০, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৪১ অপরাহ্ণ
বিশ্বকাপ ঘিরে ব্রাজিল–আর্জেন্টিনা জার্সি বিক্রিতে হিড়িক, উৎসবমুখর পরিবেশ

বিশ্বকাপ ঘিরে ব্রাজিল–আর্জেন্টিনা জার্সি বিক্রিতে হিড়িক, উৎসবমুখর পরিবেশ

জুন ১০, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৩৫ অপরাহ্ণ
দেলদুয়ারে পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত

দেলদুয়ারে পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত

জুন ১০, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১৬ অপরাহ্ণ
মধুপুর শালবনে কনকচূড়ার হলুদ ফুলে প্রকৃতির মোহনীয় সৌন্দর্য

মধুপুর শালবনে কনকচূড়ার হলুদ ফুলে প্রকৃতির মোহনীয় সৌন্দর্য

জুন ১০, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৫৭ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    news@khabarbangla24.com

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In