রবিবার, নভেম্বর ২২, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home জাতীয়

বাংলাদেশিদের জন্য থাইল্যান্ডের ভিসা সহজ করার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

নভেম্বর ২২, ২০২৬ — অগ্রহায়ণ ৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৩৮ অপরাহ্ণ
in জাতীয়
A A
বাংলাদেশিদের জন্য থাইল্যান্ডের ভিসা সহজ করার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য থাইল্যান্ডের ভিসা সহজ করার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

প্রতিবেদন:
খবরবাংলা ডেস্ক :

বাংলাদেশি নাগরিকদের জন্য থাইল্যান্ডের ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বিশেষ করে চিকিৎসার প্রয়োজনে থাইল্যান্ডে যাতায়াতকারী রোগীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সহজ করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

এ ছাড়া বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে ২০২৭ সালে দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের সফর বিনিময়ের প্রস্তাব দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

আরও পড়ুন

খাল খনন কর্মসূচি বাস্তবায়ন হলে মাছের উৎপাদন আরও বাড়বে

সামুদ্রিক অপরাধ দমনে কোস্ট গার্ড নিরলসভাবে কাজ করছে : স্বরাষ্ট্রমন্ত্রী

রোববার (২২ নভেম্বর) ঢাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত থিতিপর্ন চিরাসাওয়াদি সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এসব বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও বহুপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা।

এ সময় বাংলাদেশ ও থাইল্যান্ডের বিদ্যমান চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কের কথা উল্লেখ করে হুমায়ুন কবির বলেন, ২০২৭ সালে উচ্চপর্যায়ের সফর বিনিময়ের মাধ্যমে দুই দেশের অংশীদারত্বকে নতুন উচ্চতায় নেওয়া সম্ভব।

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর এ প্রস্তাবকে স্বাগত জানান থাই রাষ্ট্রদূত। তিনি বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি, যোগাযোগ এবং দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বাড়াতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

বাংলাদেশি নাগরিকদের, বিশেষ করে চিকিৎসার জন্য থাইল্যান্ডে যাতায়াতকারী রোগীদের প্রতি দেশটির সহযোগিতার প্রশংসা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একই সঙ্গে যেসব রোগীকে বারবার চিকিৎসার প্রয়োজনে থাইল্যান্ডে যেতে হয়, তাদের জন্য একাধিকবার প্রবেশের সুযোগসংবলিত মাল্টিপল এন্ট্রি ভিসা সহজ করার অনুরোধ জানান তিনি।

জবাবে থাই রাষ্ট্রদূত প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণকারী রোগীদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়ার আশ্বাস দেন।

এ ছাড়া আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনারশিপের মর্যাদা অর্জনে বাংলাদেশের আবেদন এবং আঞ্চলিক সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব (আরসিইপি) চুক্তিতে যুক্ত হওয়ার আকাঙ্ক্ষার প্রতি থাইল্যান্ডের অব্যাহত সমর্থনের জন্য দেশটির সরকারকে ধন্যবাদ জানান হুমায়ুন কবির।

সাক্ষাতে গত ১৯ নভেম্বর গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায়ের বিষয়টিও তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বাংলাদেশে আশ্রয় নেওয়া জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে থাইল্যান্ডের অব্যাহত সহযোগিতা ও সমর্থন কামনা করেন তিনি।

জবাবে রোহিঙ্গা সংকটসহ আলোচনায় উঠে আসা বিভিন্ন বিষয়ে বাংলাদেশের পাশে থাকার এবং সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন থাই রাষ্ট্রদূত থিতিপর্ন চিরাসাওয়াদি।

তথ্য সূত্র : কালের কণ্ঠ

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: থাই রাষ্ট্রদূতথাইল্যান্ডের ভিসাবাংলাদেশ-থাইল্যান্ড সম্পর্কমাল্টিপল এন্ট্রি ভিসারোহিঙ্গা প্রত্যাবাসনহুমায়ুন কবির

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

খাল খনন কর্মসূচি বাস্তবায়ন হলে মাছের উৎপাদন আরও বাড়বে

খাল খনন কর্মসূচি বাস্তবায়ন হলে মাছের উৎপাদন আরও বাড়বে

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২২, ২০২৬ — অগ্রহায়ণ ৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১১ অপরাহ্ণ
0

সরকারের ২০ হাজার কিলোমিটার খাল খনন কর্মসূচি সঠিকভাবে বাস্তবায়ন করা হলে দেশে মাছের উৎপাদন আরও সমৃদ্ধ হবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু। রোববার...

সামুদ্রিক অপরাধ দমনে কোস্ট গার্ড নিরলসভাবে কাজ করছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সামুদ্রিক অপরাধ দমনে কোস্ট গার্ড নিরলসভাবে কাজ করছে : স্বরাষ্ট্রমন্ত্রী

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২২, ২০২৬ — অগ্রহায়ণ ৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৪৯ অপরাহ্ণ
0

সামুদ্রিক অপরাধ দমনে বাংলাদেশ কোস্ট গার্ড নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, বর্তমানে অফশোর প্যাট্রল ভেসেল (ওপিভি) হিসেবে ব্যবহৃত জাহাজগুলো বঙ্গোপসাগরে বাংলাদেশের নজরদারি...

এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী

এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২২, ২০২৬ — অগ্রহায়ণ ৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৫৭ অপরাহ্ণ
0

ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে আগামী পাঁচ বছরে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। পাশাপাশি এ খাতের উদ্যোক্তাদের দক্ষতা বাড়াতে ৫০ হাজার উদ্যোক্তাকে প্রশিক্ষণ...

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ডের সভা কাল

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ডের সভা কাল

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২২, ২০২৬ — অগ্রহায়ণ ৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৫৩ অপরাহ্ণ
0

তৈরি পোশাক খাতের শ্রমিক ও কর্মচারীদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণে সুপারিশ প্রণয়নের লক্ষ্যে স্থগিত হওয়া তৃতীয় সভা আগামীকাল সোমবার (২৩ নভেম্বর) অনুষ্ঠিত হবে। রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের...

গঙ্গার পানি বণ্টন চুক্তি নিয়ে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

গঙ্গার পানি বণ্টন চুক্তি নিয়ে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২২, ২০২৬ — অগ্রহায়ণ ৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৩২ অপরাহ্ণ
0

বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন নদীর পানি বণ্টন ও ব্যবস্থাপনা নিয়ে যৌথ নদী কমিশনের (জেআরসি) ৯১তম যৌথ কমিটির বৈঠক শুরু হয়েছে। রবিবার (২২ নভেম্বর) সকালে ঢাকার একটি হোটেলে...

Next Post
বিদ্যুৎস্পৃষ্ট মাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মেয়েরও

বিদ্যুৎস্পৃষ্ট মাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মেয়েরও

সর্বেশষ

বিদ্যুৎস্পৃষ্ট মাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মেয়েরও

বিদ্যুৎস্পৃষ্ট মাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মেয়েরও

নভেম্বর ২২, ২০২৬ — অগ্রহায়ণ ৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৪২ অপরাহ্ণ
বাংলাদেশিদের জন্য থাইল্যান্ডের ভিসা সহজ করার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য থাইল্যান্ডের ভিসা সহজ করার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

নভেম্বর ২২, ২০২৬ — অগ্রহায়ণ ৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৩৮ অপরাহ্ণ
খাল খনন কর্মসূচি বাস্তবায়ন হলে মাছের উৎপাদন আরও বাড়বে

খাল খনন কর্মসূচি বাস্তবায়ন হলে মাছের উৎপাদন আরও বাড়বে

নভেম্বর ২২, ২০২৬ — অগ্রহায়ণ ৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১১ অপরাহ্ণ
সিলেটে রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ

সিলেটে রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ

নভেম্বর ২২, ২০২৬ — অগ্রহায়ণ ৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:২১ অপরাহ্ণ
‎চিকিৎসক সংকটে মাভাবিপ্রবির মেডিকেল সেন্টার, ভোগান্তিতে শিক্ষার্থীরা

‎চিকিৎসক সংকটে মাভাবিপ্রবির মেডিকেল সেন্টার, ভোগান্তিতে শিক্ষার্থীরা

নভেম্বর ২২, ২০২৬ — অগ্রহায়ণ ৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:১৬ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In