শনিবার, জানুয়ারি ২৪, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • খেলা
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিশ্ব
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • খেলা
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিশ্ব
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home টাঙ্গাইল জেলা

বিছানায় কাতরাচ্ছেন ক্যান্সারে শয্যাশায়ী বিজিবি’র সেলিম, দেশবাসির সাহায্য কামনা

ডিসেম্বর ২৭, ২০২৫ — পৌষ ১৩, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১০:০৭ অপরাহ্ণ
in টাঙ্গাইল জেলা, টাঙ্গাইল সদর, শীর্ষ সংবাদ, স্বাস্থ্য-চিকিৎসা
A A
বিছানায় কাতরাচ্ছেন ক্যান্সারে শয্যাশায়ী বিজিবি’র সেলিম, দেশবাসির সাহায্য কামনা

বিছানায় কাতরাচ্ছেন ক্যান্সারে শয্যাশায়ী বিজিবি’র সেলিম, দেশবাসির সাহায্য কামনা

প্রতিবেদন:
টাঙ্গাইল সদর
,
সংবাদ দাতা

বিনা চিকিৎসায় এক মাস ধরে বাড়ীর বিছানায় কাতরাচ্ছেন কোলন ক্যান্সারে শয্যাশায়ী বিজিবি সদস্য মো. সেলিম আহমেদ (৪৬)। সর্বশেষ নমুনা পরীক্ষার ফলাফলে বর্তমানে তার কোলন ক্যান্সারের পর্যায় স্টেজ ৪ নিশ্চিত হয়েছে। এছাড়াও ১ লাখ ১০ হাজার টাকা দামের একটি ক্যামোথেরাপীর মত মোট ১২টি ক্যামোথেরাপী দিতে পারলে অবস্থার উন্নতি হতে পারে,এমন আশ্বাস দিয়েছেন চিকিৎসাধীন হাসপাতালের চিকিৎসকগণ।

ওই ব্যয়বহনের সামর্থ্য না থাকায় চলতি বছরের ২৯ নভেম্বর বাড়ীতে ফিরে এসেছেন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়ানো সীমান্তবর্তী জলসীমা সৈনিক সেলিম। টানা বিশ বছর সীমান্তবর্তী জলসীমা রক্ষায় নিবেদিত সৈনিকের দায়িত্ব পালনকারী সেলিমকে একাই লড়তে হচ্ছে আক্রান্ত কোলন ক্যান্সারে বিরুদ্ধে।

আরও পড়ুন

মির্জাপুরে জামায়াত প্রার্থীকে বিজয়ী করতে ১০ দলীয় জোট নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ

শহীদের কবর জিয়ারতের মাধ্যমে ঘাটাইলে এনসিপি প্রার্থীর প্রচারণা শুরু

১২ তে পা রাখা ছেলে, তিন বছরের মেয়ে, যুবতী স্ত্রী, বিধাব মা ও ছোট এক ভাইসহ পরিবারের ছয় সদস্যের অন্যতম উপার্জনক্ষম ব্যক্তিই তিনি। ভরণপোষণসহ আনুসাঙ্গিক সকল ব্যয়বহনের একমাত্র চালিকা শক্তি সেলিমের শারীরিক অচলাবস্থায় নিরুপায় পরিবারটির সম্মুখীন দাঁড়িয়েছে সংসার পরিচালনার দৈনন্দিন ভাবনা। ছয় সদস্যের পরিচালনাকারী বিজিবি সৈনিক সেলিমের শারীরিক অচলাবস্থায় সৃষ্টিকর্তার দয়া আর প্রাণভিক্ষার প্রার্থণা ছাড়া যোগান দেয়ায় সহায় সম্বলহীন পুরো পরিবার। এরপরও দেশ ও পরিবারের কল্যাণে বাঁচতে চান সীমান্তরর্ক্ষী সেলিম। কোলন ক্যান্সারের রাজকীয় ও ব্যয়বহুল চিকিৎসা অব্যাহত রাখতে দেশ ও বিদেশে অবস্থানরত বিত্তবান দেশবাসির সাহায্য কামনা করেছেন শয্যাশায়ী বিজিবি সদস্য সেলিম, বিধাব মা ও স্ত্রীসহ পরিবারের সদস্যরা।

বিজিবি সদস্য মো. সেলিম আহমেদ এর চিকিৎসার ব্যয়বহনের সাহায্যের পাঠাতে সোনালী ব্যাংক (পিএলসি) টাঙ্গাইল শাখার ব্যক্তিগত সঞ্চয়ী হিসাব নং-৬০২৫১০১০২২৮৭৭, স্ত্রী’র বিকাশ ও নগদ নম্বর ০১৯৩৩-০১৭৬৭৬সহ যোগাযোগ নম্বর- ০১৯৫৫-৪০৪২১০। ২০০৫ সালের ১৮ ডিসেম্বর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিভিল সৈনিক পদে যোগদান করেন মো. সেলিম আহমেদ (৪৬)। পরিচয়পত্র নং-৫৩১০৮১৪৯১, ব্যক্তিগত নং-আইডব্লিউটি-৫৩০,পদবী-সহঃ-ওবিএম-ড্রাইঃ। বর্তমান কর্মস্থল রাজশাহী ব্যাটালিয়ন (বিজিবি-১)।

তবে এরআগে দেড় মাস চিকিৎসা চালানোসহ গত ২০২৪ সালের ২২ জুনে পায়ুপথে রক্তক্ষরণের কারণে প্রথম পাইলস্ এর সার্জারী করেন চুয়াডাঙা বিজিবি হাসপাতালের চিকিৎসকগণ। সার্জারীতে সুস্থ না হওয়ায় দ্বিতীয় সার্জারী করাসহ ঢাকায় পাঠানো সেলিমের দুটি শারীরিক পরীক্ষার ফলাফলে ক্যান্সার সনাক্ত হয়। রোগী ও পরিবারের সদস্যদের আবেদন আর নিজস্ব উদ্যোগে বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেয়ার শর্তে ছুটি মঞ্জুর করেন কর্তৃপক্ষ।

প্রায় চৌদ্দ মাস যাবৎ রাজধানী ঢাকার ধানমন্ডি সাত মসজিদ রোডস্থ ডা. ফজলুল হক কলোরেকটাল হসপিটাল লিমিটেডে প্রফেসর ডা. এ. কে.এম ফজলুল হক, কলোরেকটাল সার্জন ডা. আশিফ আলমাস হক, ডা. সাকিব সারওয়াত হক, ডা.ইমরান খান, ডা. আল আমিন অভি ও ডা, এস.এম. নেওয়াজ মোর্শেদ এর তত্ত্বাবধানের চিকিৎসাধীন ছিলেন কোলন ক্যান্সারে আক্রান্ত বিজিবি সৈনিক সেলিম।

বেসরকারি হাসপাতালে ৩টি সার্জারি, ৬টি ক্যামোথেরাপি আর ২৮টি রেডিয়েশন থেরাপি প্রয়োগসহ আনুসাঙ্গিক খরচ বাবদ প্রায় ত্রিশ লাখ টাকার মত রাজকীয় ব্যয়ে জমাকৃত, আত্মীয়-স্বজন আর বন্ধুদের সহায়তাসহ ধার-দেনায় জর্জরিত হয়ে উঠেছেন সৈনিকটির পরিবার। ক্যান্সারের সংকটাপন্ন শারীরিক অবস্থায় নতুনরূপে যুক্ত হয়েছে ফুসফুসে পানি জমাট বাঁধার সমস্যা। সৃষ্ট নতুন সমস্যায় দফায় দফায় শ্বাস-প্রশ্বাস বন্ধের অসহনীয় যন্ত্রণায় ভুগছেন তিনি। এরপরও চিকিৎসার সাধ্য অনুযায়ি টাকা না থাকায় কোলন ক্যান্সারসহ নতুন সৃষ্ট ফুসফুসে পানি জমাট বাঁধা অসহনীয় মৃত্যু যন্ত্রণায় দৈনিক ভুগছেন দেশের সীমান্তবর্তী জলসীমা রক্ষার দায়িত্ব পালনকারী বিজিবি সৈনিক সেলিম।

কোলন ক্যান্সারে আক্রান্ত মো.সেলিম আহমেদ টাঙ্গাইল পৌরসভার ১১ নং ওয়ার্ডের মেইনরোডস্থ থানাপাড়া দারুল উলুম আলীয় মাদরাসার পশ্চিমাংশের আবাসিক এলাকার বাসিন্দা বীরমুক্তিযোদ্ধা বিজিবি গেজেট (১৭১১) ও বিজিবি’র অবসরপ্রাপ্ত সুবেদার মেজর মরহুম আব্দুল ওয়াহেদ ও শেফালী বেগম দম্পতির এক মেয়ে ও চার ছেলে সন্তানের মধ্যে তৃতীয়। এক যুগের বেশি সময় আগে শারীরিক সমস্য জনিত কারণে মৃত্যুবরণ করেন মেঝ ভাই। নষ্ট রেডিও-টেলিভিশন মেরামত মিস্ত্রি বড় ভাই এক বাড়ীতে বসবাস করলেও স্ত্রী ও দুই সন্তান নিয়ে গড়েছেন পৃথক সংসার। বৈবাহিক কারণে অন্যত্র বসবাস করছেন একমাত্র বোনটিও। বাবার মুক্তিযোদ্ধা ভাতা, ছোট ভাইয়ের ব্যক্তি মালিকানাধীন একটি শেয়ার হাউজে চাকুরীর যতসামান্য বেতন আর চাকুরীতে যোগদানের পর থেকে নিজ বেতনে বার বছর বয়সী ছেলের লেখাপড়া, তিন বছরের মেয়ে, মা, ছোট ভাই আর স্ত্রীর চিকিৎসাসহ অধিকাংশ চাহিদা, ভরণপোষণ আর আত্মীয়স্বজনের আতিথীয়তা যথাযথভাবে পূরণের চেষ্টা চালিয়ে এসেছেন বিজিবি সৈনিক সেলিম।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: কোলন ক্যান্সার স্টেজ ৪ক্যান্সার রোগীর চিকিৎসা সহায়তাচিকিৎসার জন্য সাহায্যের আবেদনটাঙ্গাইল সংবাদবিজিবি খবরবিজিবি সদস্য সেলিম আহমেদমানবিক সহায়তা

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

মির্জাপুরে জামায়াত প্রার্থীকে বিজয়ী করতে ১০ দলীয় জোট নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ

মির্জাপুরে জামায়াত প্রার্থীকে বিজয়ী করতে ১০ দলীয় জোট নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ

by নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২২, ২০২৬ — মাঘ ৯, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৫:১৮ অপরাহ্ণ
0

টাঙ্গাইল-৭ (মির্জাপুর) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল্লাহ তালুকদারকে বিজয়ী করতে ১০ দলীয় জোট ঐক্যবদ্ধভাবে কাজ করবে—এমন ঘোষণা দিয়েছেন জোটের নেতৃবৃন্দ। বুধবার (২১ জানুয়ারি) বিকেলে...

শহীদের কবর জিয়ারতের মাধ্যমে ঘাটাইলে এনসিপি প্রার্থীর প্রচারণা শুরু

শহীদের কবর জিয়ারতের মাধ্যমে ঘাটাইলে এনসিপি প্রার্থীর প্রচারণা শুরু

by নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২২, ২০২৬ — মাঘ ৯, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৩:৪৮ অপরাহ্ণ
0

টাঙ্গাইল-০৩ (ঘাটাইল) আসনে ১০ দলীয় জোটের মনোনীত এনসিপি প্রার্থী সাইফুল্লাহ হায়দার তাঁর নির্বাচনী প্রচারণা শুরু করেছেন শহীদ সাদিকুর রহমান সাদিক এর কবর জিয়ারতের মধ্য দিয়ে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি)...

দেলদুয়ারে সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা

দেলদুয়ারে সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা

by নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২২, ২০২৬ — মাঘ ৯, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৩:২৮ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের দেলদুয়ারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ এর প্রস্তুতি নিয়ে উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা ১১টায়...

সখীপুরে বিএনপির দোয়া মাহফিলে গিয়ে তোপের মুখে কাদের সিদ্দিকী

সখীপুরে বিএনপির দোয়া মাহফিলে গিয়ে তোপের মুখে কাদের সিদ্দিকী

by নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২২, ২০২৬ — মাঘ ৯, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৩:০৯ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের সখীপুরে বুধবার (২১ জানুয়ারি) স্থানীয় বিএনপির দোয়া মাহফিলে বক্তব্য দেওয়ার সময় কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি ও বীরউত্তম কাদের সিদ্দিকী তোপের মুখে পড়েন। ঘটনাটি ঘটে সখীপুর পৌর...

বাসাইল প্রেসক্লাবের নতুন কমিটি গঠন রুবেল সভাপতি, মাসুদ সম্পাদক

বাসাইল প্রেসক্লাবের নতুন কমিটি গঠন রুবেল সভাপতি, মাসুদ সম্পাদক

by নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২২, ২০২৬ — মাঘ ৯, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ২:০৪ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের বাসাইল প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) প্রেসক্লাব মিলনায়তনে সকাল ১০টায় এক বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ১৪ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠিত হয়। কমিটিতে...

Next Post
সংসদ নির্বাচনে অংশ নেবে না কৃষক শ্রমিক জনতা লীগ

সংসদ নির্বাচনে অংশ নেবে না কৃষক শ্রমিক জনতা লীগ

সর্বেশষ

ভারতে বিশ্বকাপ খেলতে যাচ্ছে না বাংলাদেশ

ভারতে বিশ্বকাপ খেলতে যাচ্ছে না বাংলাদেশ

জানুয়ারি ২২, ২০২৬ — মাঘ ৯, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৫:৫৪ অপরাহ্ণ
মির্জাপুরে জামায়াত প্রার্থীকে বিজয়ী করতে ১০ দলীয় জোট নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ

মির্জাপুরে জামায়াত প্রার্থীকে বিজয়ী করতে ১০ দলীয় জোট নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ

জানুয়ারি ২২, ২০২৬ — মাঘ ৯, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৫:১৮ অপরাহ্ণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে টানা ৪ দিনের ছুটি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে টানা ৪ দিনের ছুটি

জানুয়ারি ২২, ২০২৬ — মাঘ ৯, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৪:২৬ অপরাহ্ণ
ওসমান হাদি হত্যা : ফয়সালের সহযোগী রুবেল রিমান্ডে

ওসমান হাদি হত্যা : ফয়সালের সহযোগী রুবেল রিমান্ডে

জানুয়ারি ২২, ২০২৬ — মাঘ ৯, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৪:০৭ অপরাহ্ণ
শহীদের কবর জিয়ারতের মাধ্যমে ঘাটাইলে এনসিপি প্রার্থীর প্রচারণা শুরু

শহীদের কবর জিয়ারতের মাধ্যমে ঘাটাইলে এনসিপি প্রার্থীর প্রচারণা শুরু

জানুয়ারি ২২, ২০২৬ — মাঘ ৯, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৩:৪৮ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    news@khabarbangla24.com

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর
    • সারাদেশ
    • খেলা
    • অন্যান্য
      • জীবনযাপন
      • দূর্ঘটনা
      • বাণিজ্য
      • বিশ্ব

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    Are you sure want to unlock this post?
    Unlock left : 0
    Are you sure want to cancel subscription?