প্রতিবেদন:
খবর বাংলা ডেস্ক :
গতকাল শুক্রবার দুপুর ১টা ৫৪ মিনিটে বাংলাদেশে রিখটার স্কেলে ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। কম্পনের মাত্রা টের পেয়ে বহু মানুষ বহুতল ভবন থেকে দ্রুত নেমে রাস্তায় নেমে আসে। মুহূর্তের মধ্যে বিভিন্ন এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।
তবে প্রযুক্তির মাধ্যমে আগে থেকেই সতর্কবার্তা পাওয়া সম্ভব। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা গুগলের আর্থকোয়াক এলার্টস সিস্টেমের মাধ্যমে এই সুবিধা পেতে পারেন। আলাদা কোনো অ্যাপ ডাউনলোড না করেও এই সতর্কবার্তা সক্রিয় করা যায়। ভূমিকম্পের সময় কয়েক সেকেন্ড আগেই সতর্কবার্তা পেলে জীবন রক্ষা সম্ভব।
কিভাবে চালু করবেন:
১. অ্যান্ড্রয়েড ফোনের সেটিংস-এ যান।
২. লোকেশন (Location) অপশনে প্রবেশ করুন।
৩. সেভটি অ্যান্ড এমার্জেন্সি (Safety & Emergency) বিভাগে যান।
৪. আর্থকোয়াক এলার্টস (Earthquake Alerts) অন করুন।
লক্ষ্য করুন, এই সুবিধা কেবল অ্যান্ড্রয়েড ফোনের জন্য প্রযোজ্য।
অন্যান্য নির্ভরযোগ্য থার্ড-পার্টি অ্যাপ:
-
মাইসেক (MyShake) – ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বেটকেলসহ একাধিক গবেষণা প্রতিষ্ঠানের উদ্যোগে তৈরি; স্মার্টফোনের সেন্সর ব্যবহার করে ভূমিকম্প শনাক্ত করে সতর্কবার্তা দেয়।
-
আর্থকোয়াক নেটওয়ার্ক (Earthquake Network) – ফোনের অ্যাক্সিলোমিটার ব্যবহার করে কম্পন শনাক্ত করে দ্রুত সতর্কবার্তা পাঠায়।
-
মাই আর্থকোয়াক এলার্টস অ্যান্ড ম্যাপ (My Earthquake Alerts & Map) – বিশ্বব্যাপী ভূমিকম্পের তথ্য, লাইভ ম্যাপ ও অ্যালার্টের জন্য জনপ্রিয়।
এসব ফিচার সক্রিয় রাখলে ভূমিকম্পের সময়ে সতর্কবার্তা পাওয়া সহজ হয় এবং জীবন রক্ষা করা সম্ভব।
তথ্য সূত্র : কালের কণ্ঠ