শনিবার, জানুয়ারি ১৭, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • খেলা
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিশ্ব
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • খেলা
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিশ্ব
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home জাতীয়

মতপার্থক্য যেন বিভেদের কারণ না হয়ে যায়: তারেক রহমান

জানুয়ারি ১০, ২০২৬ — পৌষ ২৭, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৪:২৩ অপরাহ্ণ
in জাতীয়
A A
মতপার্থক্য যেন বিভেদের কারণ না হয়ে যায়: তারেক রহমান

মতপার্থক্য যেন বিভেদের কারণ না হয়ে যায়: তারেক রহমান

প্রতিবেদন:
খবর বাংলা ডেস্ক :

প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতির পরিণতি দেশের মানুষ ইতোমধ্যে ৫ আগস্ট প্রত্যক্ষ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, মতপার্থক্য থাকতেই পারে, তবে তা আলোচনার মাধ্যমে কমিয়ে আনতে হবে, যেন কখনোই মতপার্থক্য থেকে মতবিরোধে রূপ না নেয়।

শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন

নির্বাচনী ব্যয় বড় আকারে বাড়ছে

চেম্বার আদালতেও হতাশ হলেন হাসনাতের আসনের বিএনপি প্রার্থী, ঋণখেলাপিই থাকছেন

তারেক রহমান বলেন, ভবিষ্যতে জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করলে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের কাছ থেকে গঠনমূলক সমালোচনা প্রত্যাশা থাকবে। তিনি বলেন, দেশের মানুষ স্বপ্ন দেখে, সব আশা হয়তো পূরণ করা সম্ভব নয়, তবে সবাই যদি স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় কাজ করে, তাহলে জাতিকে সঠিক পথে এগিয়ে নেওয়া সম্ভব।

তিনি রাজধানীর পানির সংকট, তরুণদের কর্মসংস্থান, সড়ক দুর্ঘটনা হ্রাস এবং কৃষকদের সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। অতীতে আইটি পার্কের নামে নির্মিত বহু স্থাপনা বর্তমানে অনৈতিক কাজে ব্যবহৃত হচ্ছে উল্লেখ করে বলেন, এসব স্থাপনা নিয়ে বিএনপির ভিন্ন ও কার্যকর পরিকল্পনা রয়েছে।

বিভাজনের রাজনীতি অতীতে জাতিকে কীভাবে ক্ষতিগ্রস্ত করেছে তা স্মরণ করিয়ে দিয়ে তারেক রহমান বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করাই রাজনৈতিক কর্মীদের প্রধান দায়িত্ব হওয়া উচিত। তিনি বলেন, “আমাদের সমস্যা ছিল, এখনও আছে। তবে আমরা কোনোভাবেই ৫ আগস্টের আগের অবস্থায় ফিরে যেতে চাই না।”

এ সময় তিনি দেশের প্রায় ৪ কোটি পরিবারের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালুর প্রস্তাব দেন। এই কার্ডের মূল সুবিধাভোগী হবেন পরিবারের গৃহিণীরা। এর মাধ্যমে প্রতিটি পরিবার ৫ থেকে ৭ বছর পর্যন্ত আর্থিক বা খাদ্য সহায়তা পাবে বলে জানান বিএনপি চেয়ারম্যান।

আগামী ১২ ফেব্রুয়ারি থেকে দেশ গণতন্ত্রের পথে অগ্রসর হবে— এমন আশাবাদ ব্যক্ত করে তারেক রহমান জানান, জাতীয় নির্বাচন সামনে রেখে ২২ জানুয়ারি থেকে বিএনপি জনগণের কাছে নানামুখী পরিকল্পনা নিয়ে যাবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদসহ দলের শীর্ষ নেতারা।

গণমাধ্যম ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন শফিক রেহমান, আবদুল হাই সিকদার, নুরুল কবির, মতিউর রহমান চৌধুরী, মাহমুদুর রহমান, আযম মীর, শাহিদুল হাসান, জহিরুল আলম, এম এ আজিজ, কাদের গণি চৌধুরী, হাসান হাফিজ, শহিদুল ইসলাম, খুরশীদ আলমসহ আরও অনেকে।

উল্লেখ্য, দীর্ঘ দেড় যুগ যুক্তরাজ্যে নির্বাসিত জীবন কাটিয়ে ২৫ ডিসেম্বর সপরিবারে দেশে ফেরেন তারেক রহমান। এর পর ৩০ ডিসেম্বর তার মা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ইন্তেকাল করেন। এর দশ দিনের মাথায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে তাকে দলের চেয়ারম্যান ঘোষণা করা হয়। সাংবাদিকদের সঙ্গে এই মতবিনিময় ছিল চেয়ারম্যান হিসেবে তার প্রথম আনুষ্ঠানিক কর্মসূচি।

তথ্য সূত্র : যমুনা টিভি

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: গণতন্ত্রগণমাধ্যম ব্যক্তিত্বজাতীয় নির্বাচনতারেক রহমানফ্যামিলি কার্ডবাংলাদেশের রাজনীতিবিএনপি চেয়ারম্যানবিএনপি পরিকল্পনাবিএনপি রাজনীতিমতবিনিময় সভা

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

নির্বাচনী ব্যয় বড় আকারে বাড়ছে

নির্বাচনী ব্যয় বড় আকারে বাড়ছে

by নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১৫, ২০২৬ — মাঘ ২, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১২:০৭ অপরাহ্ণ
0

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে দেশের নির্বাচনী ব্যয় বড় আকারে বৃদ্ধি পাচ্ছে। সরকারি বরাদ্দের পাশাপাশি রাজনৈতিক দল ও প্রার্থীদের প্রচারণা ব্যয়ও আগের যে কোনো সময়ের তুলনায় বাড়ছে।...

চেম্বার আদালতেও হতাশ হলেন হাসনাতের আসনের বিএনপি প্রার্থী, ঋণখেলাপিই থাকছেন

চেম্বার আদালতেও হতাশ হলেন হাসনাতের আসনের বিএনপি প্রার্থী, ঋণখেলাপিই থাকছেন

by নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১৪, ২০২৬ — মাঘ ১, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৬:০৩ অপরাহ্ণ
0

কুমিল্লা-৪ আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর জন্য আপিল বিভাগের চেম্বার আদালত থেকেও স্বস্তির কোনো বার্তা আসেনি। ঋণখেলাপি হিসেবে তাকে বহাল রেখেছে আদালত। ফলে আইন অনুযায়ী জাতীয় সংসদ...

আসিফ নজরুলকে ধন্যবাদ জানালেন শায়খ আহমাদুল্লাহ

আসিফ নজরুলকে ধন্যবাদ জানালেন শায়খ আহমাদুল্লাহ

by নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১৩, ২০২৬ — পৌষ ৩০, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৩:৪৪ অপরাহ্ণ
0

প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে শরিয়াভিত্তিক ঋণ প্রদান কার্যক্রম শিগগিরই চালু হওয়ার ঘোষণায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলকে ধন্যবাদ জানিয়েছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জনপ্রিয়...

দেশে বন্ধ হলো ৮৮ লাখের বেশি সিম

দেশে বন্ধ হলো ৮৮ লাখের বেশি সিম

by নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১৩, ২০২৬ — পৌষ ৩০, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১১:২৮ পূর্বাহ্ণ
0

দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, সাইবার নিরাপত্তা ও ব্যক্তিগত সুরক্ষা জোরদারের লক্ষ্যে গ্রাহকপ্রতি ১০টির বেশি সিমকার্ড বাতিল করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এতে সারা দেশে এখন...

প্রশ্নফাঁসের প্রমাণ মেলেনি, প্রাথমিকের ফল প্রকাশ নিয়ে যা বললেন কর্মকর্তা

প্রশ্নফাঁসের প্রমাণ মেলেনি, প্রাথমিকের ফল প্রকাশ নিয়ে যা বললেন কর্মকর্তা

by নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১৩, ২০২৬ — পৌষ ৩০, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১১:১১ পূর্বাহ্ণ
0

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, অনিয়ম ও কর্তৃপক্ষের দায়িত্বহীনতার অভিযোগ উঠলেও এখন পর্যন্ত এর কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।...

Next Post
সেতু’র নির্বাহী পরিচালক মির্জা সাহাদত হোসেনের মৃত্যু

সেতু’র নির্বাহী পরিচালক মির্জা সাহাদত হোসেনের মৃত্যু

সর্বেশষ

চরের শীত ভাঙতে রেড ক্রিসেন্টের মানবিক উদ্যোগ

চরের শীত ভাঙতে রেড ক্রিসেন্টের মানবিক উদ্যোগ

জানুয়ারি ১৬, ২০২৬ — মাঘ ৩, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১২:২৪ পূর্বাহ্ণ
১১ দলীয় সমঝোতা নিয়ে ইসলামী আন্দোলনের নতুন বার্তা

১১ দলীয় সমঝোতা নিয়ে ইসলামী আন্দোলনের নতুন বার্তা

জানুয়ারি ১৫, ২০২৬ — মাঘ ২, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ২:১০ অপরাহ্ণ
চরম জনবল সংকটে আশাশুনি হাসপাতাল

চরম জনবল সংকটে আশাশুনি হাসপাতাল

জানুয়ারি ১৫, ২০২৬ — মাঘ ২, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ২:০৬ অপরাহ্ণ
বিএনপি প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের সংবাদ সম্মেলন

বিএনপি প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের সংবাদ সম্মেলন

জানুয়ারি ১৫, ২০২৬ — মাঘ ২, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ২:০২ অপরাহ্ণ
১২ ফেব্রুয়ারিই পাবনার দুটি আসনে নির্বাচন

১২ ফেব্রুয়ারিই পাবনার দুটি আসনে নির্বাচন

জানুয়ারি ১৫, ২০২৬ — মাঘ ২, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১:৫৮ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    news@khabarbangla24.com

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর
    • সারাদেশ
    • খেলা
    • অন্যান্য
      • জীবনযাপন
      • দূর্ঘটনা
      • বাণিজ্য
      • বিশ্ব

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    Are you sure want to unlock this post?
    Unlock left : 0
    Are you sure want to cancel subscription?