সোমবার, নভেম্বর ২৩, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home জাতীয়

মানবিকতা ও সহমর্মিতায় গড়তে হবে বাংলাদেশ ডা. জুবাইদা রহমান

নভেম্বর ২৩, ২০২৬ — অগ্রহায়ণ ৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:১৮ অপরাহ্ণ
in জাতীয়
A A
মানবিকতা ও সহমর্মিতায় গড়তে হবে বাংলাদেশ - ডা. জুবাইদা রহমান
প্রতিবেদন:
স্টাফ রিপোর্টার:

মানুষের দুঃখ-দুর্দশায় পাশে দাঁড়ানো এবং দেশের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও বিশিষ্ট চিকিৎসক ডা. জুবাইদা রহমান। তিনি বলেছেন, মানুষের কল্যাণকে অগ্রাধিকার দিয়ে একটি মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

রাজধানীর মহাখালী কমিউনিটি সেন্টারে আয়োজিত দুস্থ ও অসহায় রোগীদের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে গতকাল তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বসছে এনসিপি, নেতৃত্বে নাহিদ ইসলাম

জাতীয় ঐক্যের আহ্বানে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী

ডা. জুবাইদা রহমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সরকার এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চান, যেখানে মানুষের কল্যাণ, মানবিকতা ও উন্নয়ন গুরুত্ব পাবে। দেশের অগ্রগতি এবং মানুষের জীবনমান উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে ঢাকা-১৭ সংসদীয় আসনের আওতাধীন গুলশান, বনানী, ভাসানটেক ও ক্যান্টনমেন্ট থানার ১০৭ জন দুস্থ মানুষ, দুজন মেধাবী শিক্ষার্থী, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ১৬ জন এবং মা ও শিশুদের জীবনমান উন্নয়নে ৪০ জনসহ মোট ১৬৫ জনের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।

ডা. জুবাইদা রহমান নিজ হাতে ১৬ জনের কাছে আর্থিক সহায়তার চেক এবং নিমগাছের চারা তুলে দেন।
মানুষের বিপদের সময় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, বিপদে মানুষের পাশে দাঁড়ানোই দায়িত্ব। মানুষের পাশে থাকার যে অঙ্গীকার রয়েছে, তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। দেশ ও মানুষের কল্যাণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

নিজেদের অঙ্গীকারের কথা তুলে ধরে ডা. জুবাইদা রহমান বলেন, ‘মানুষের জন্য মানুষ। আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা। সবার আগে বাংলাদেশ।’

চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ফরহাদ হালিম ডোনার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র মেডিকেল অফিসার ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব ও ঢাকা-১৭ সংসদীয় আসনের প্রতিনিধি আব্দুর রহমান সানীসহ বিএনপির স্থানীয় নেতারা।

এদিকে রাজধানীর কড়াইল বিটিসিএল কলোনিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও গৃহহীন হয়ে পড়া পরিবারের মধ্যে ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য দেন ডা. জুবাইদা রহমান।

সেখানে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চান, যেখানে মানবিকতা, সহমর্মিতা এবং মানুষের প্রতি মানুষের ভালোবাসা হবে সমাজের প্রধান ভিত্তি। দুর্যোগ ও সংকটের সময় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকারও আশ্বাস দেন তিনি।

ডা. জুবাইদা রহমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সরকার মানুষের জন্য মানুষের পাশে দাঁড়ানোর চেতনাকে গুরুত্ব দিয়ে একটি মানবিক বাংলাদেশ গড়তে চান। বিপদের মুহূর্তে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার পাশাপাশি ভবিষ্যতেও প্রয়োজনের সময় সহায়তা অব্যাহত রাখার কথা জানান তিনি।

প্রধানমন্ত্রী ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য তারেক রহমানের পক্ষ থেকে ডা. জুবাইদা রহমান অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সাতটি পরিবারের হাতে নতুন ঘরের চাবি তুলে দেন।

এ সময় অগ্নিকাণ্ডে নিহত ১৯ বছর বয়সী শাহরিয়ার রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন তিনি। শাহরিয়ারের ভবিষ্যৎ নিয়ে পরিবারের যে স্বপ্ন ছিল, অনাকাঙ্ক্ষিত অগ্নিকাণ্ডে তা থেমে যাওয়ায় দুঃখ প্রকাশ করেন ডা. জুবাইদা রহমান। তিনি নিহত শাহরিয়ারের আত্মার মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর কাছে তাকে জান্নাতুল ফেরদৌস দানের জন্য প্রার্থনা করেন।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মিজানুর রহমান, মরশেদা খাতুন, নাজমিন বেগম, কোহিনুর বেগম ও মরশেদা বেগমের প্রতিও সমবেদনা জানান তিনি।

বক্তব্যের শেষে শাহরিয়ার রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে উপস্থিত সবাইকে এক মিনিট নীরবতা পালনের আহ্বান জানান ডা. জুবাইদা রহমান।

গত ১৫ নভেম্বর ভোরে রাজধানীর কড়াইলে অগ্নিকাণ্ডের ঘটনায় শাহরিয়ার রহমান শুভ্র নামে ১৯ বছর বয়সী এক তরুণ নিহত হন। ওই ঘটনায় সাত থেকে আটটি বসতঘর ও একটি দোকান পুড়ে যায়। বস্তির টিঅ্যান্ডটি কলোনির পশ্চিম পাড়ায় আগুনের সূত্রপাত হয়। পরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঘর পুনর্নির্মাণ ও পুনর্বাসনে উদ্যোগ নেওয়া হয়।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: আর্থিক সহায়তাকড়াইল অগ্নিকাণ্ডজিয়াউর রহমান ফাউন্ডেশনডা. জুবাইদা রহমানঢাকা-১৭তারেক রহমাননতুন ঘরমানবিক বাংলাদেশ

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বসছে এনসিপি, নেতৃত্বে নাহিদ ইসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বসছে এনসিপি, নেতৃত্বে নাহিদ ইসলাম

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৩, ২০২৬ — অগ্রহায়ণ ৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৩৬ অপরাহ্ণ
0

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতীয় ঐক্যের আহ্বানে সাড়া দিয়ে সংলাপে বসতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টায় সচিবালয়ে প্রধানমন্ত্রী ও এনসিপির তিন সদস্যের প্রতিনিধিদলের মধ্যে...

জাতীয় ঐক্যের আহ্বানে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী

জাতীয় ঐক্যের আহ্বানে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৩, ২০২৬ — অগ্রহায়ণ ৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:২৪ পূর্বাহ্ণ
0

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জাতীয় ঐক্যের আহ্বানে সাড়া দিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক সংলাপ শুরু হতে যাচ্ছে সোমবার (২৩ নভেম্বর) থেকে। দেশের চলমান পরিস্থিতি ও রাজনৈতিক...

শাহজালাল বিমানবন্দরে যাত্রীর শরীরে মিলল ১৮টি স্বর্ণের বার

শাহজালাল বিমানবন্দরে যাত্রীর শরীরে মিলল ১৮টি স্বর্ণের বার

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৩, ২০২৬ — অগ্রহায়ণ ৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:০৯ পূর্বাহ্ণ
0

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর শরীরে লুকানো অবস্থায় ১৮টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য...

বাংলাদেশিদের জন্য থাইল্যান্ডের ভিসা সহজ করার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য থাইল্যান্ডের ভিসা সহজ করার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২২, ২০২৬ — অগ্রহায়ণ ৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৩৮ অপরাহ্ণ
0

বাংলাদেশি নাগরিকদের জন্য থাইল্যান্ডের ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বিশেষ করে চিকিৎসার প্রয়োজনে থাইল্যান্ডে যাতায়াতকারী রোগীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সহজ করার ওপর...

খাল খনন কর্মসূচি বাস্তবায়ন হলে মাছের উৎপাদন আরও বাড়বে

খাল খনন কর্মসূচি বাস্তবায়ন হলে মাছের উৎপাদন আরও বাড়বে

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২২, ২০২৬ — অগ্রহায়ণ ৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১১ অপরাহ্ণ
0

সরকারের ২০ হাজার কিলোমিটার খাল খনন কর্মসূচি সঠিকভাবে বাস্তবায়ন করা হলে দেশে মাছের উৎপাদন আরও সমৃদ্ধ হবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু। রোববার...

Next Post
প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বসছে এনসিপি, নেতৃত্বে নাহিদ ইসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বসছে এনসিপি, নেতৃত্বে নাহিদ ইসলাম

সর্বেশষ

প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বসছে এনসিপি, নেতৃত্বে নাহিদ ইসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বসছে এনসিপি, নেতৃত্বে নাহিদ ইসলাম

নভেম্বর ২৩, ২০২৬ — অগ্রহায়ণ ৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৩৬ অপরাহ্ণ
মানবিকতা ও সহমর্মিতায় গড়তে হবে বাংলাদেশ - ডা. জুবাইদা রহমান

মানবিকতা ও সহমর্মিতায় গড়তে হবে বাংলাদেশ ডা. জুবাইদা রহমান

নভেম্বর ২৩, ২০২৬ — অগ্রহায়ণ ৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:১৮ অপরাহ্ণ
নালিতাবাড়ী সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ

নালিতাবাড়ী সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ

নভেম্বর ২৩, ২০২৬ — অগ্রহায়ণ ৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৪৬ পূর্বাহ্ণ
জাতীয় ঐক্যের আহ্বানে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী

জাতীয় ঐক্যের আহ্বানে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী

নভেম্বর ২৩, ২০২৬ — অগ্রহায়ণ ৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:২৪ পূর্বাহ্ণ
শাহজালাল বিমানবন্দরে যাত্রীর শরীরে মিলল ১৮টি স্বর্ণের বার

শাহজালাল বিমানবন্দরে যাত্রীর শরীরে মিলল ১৮টি স্বর্ণের বার

নভেম্বর ২৩, ২০২৬ — অগ্রহায়ণ ৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:০৯ পূর্বাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In