টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি)-র ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগ আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন করেছে। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আশরাফুল আলম।
বুধবার (১০ ডিসেম্বর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের ১২তলা একাডেমিক ভবনের সামনে র্যালির সূচনা করা হয়। পরে র্যালিটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
র্যালিতে অংশগ্রহণ করেন বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ উমর ফারুক, অধ্যাপক ড. মোছাঃ নুরজাহান খাতুন, অধ্যাপক ড. মোঃ বশীর উদ্দীন খান, অধ্যাপক ড. রুখসানা সিদ্দীকা, সহযোগী অধ্যাপক মুহাম্মদ আব্দুল কাদের মিয়া, সহযোগী অধ্যাপক মুনমুন বিনতে আজিজ, সহযোগী অধ্যাপক মোঃ আরঙ্গজেব আকন্দ, সহযোগী অধ্যাপক সুমনা শারমিনসহ শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উক্ত আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে মানবাধিকার সচেতনতা বৃদ্ধি ও সমাজে ন্যায়বিচার ও মানবাধিকারের গুরুত্ব তুলে ধরা হয়।











