সোমবার, জুন ১৫, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান তুমুল সংঘাত: মার্কিন ঘাঁটিতে ইরানের একযোগে ক্ষেপণাস্ত্র হামলা

জুন ১০, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:০৮ অপরাহ্ণ
in আন্তর্জাতিক
A A
যুক্তরাষ্ট্র-ইরান তুমুল সংঘাত: মার্কিন ঘাঁটিতে ইরানের একযোগে ক্ষেপণাস্ত্র হামলা
প্রতিবেদন:
খবর বাংলা ডেস্ক :

মধ্যপ্রাচ্যে আবারও চরম উত্তেজনা। হরমুজ প্রণালির কাছে যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করার জেরে ইরানে পাল্টা হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। তবে বেইজিং বা ওয়াশিংটনের চোখ রাঙানিকে তোয়াক্কা না করে এর জবাবে বাহরাইন, কুয়েত এবং জর্ডানে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে একযোগে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।

জর্ডানে ইরানের ৫ ক্ষেপণাস্ত্র প্রতিহত জর্ডানের সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে ছোঁড়া পাঁচটি ক্ষেপণাস্ত্র তারা আকাশেই প্রতিহত ও ভূপাতিত করেছে। দেশটির সামরিক বাহিনীর বরাত দিয়ে ডন নিউজ জানায়, আল-আজরাক এলাকায় মার্কিন ঘাঁটি লক্ষ্য করে এসব ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছিল। ক্ষেপণাস্ত্রগুলোর ধ্বংসাবশেষ জর্ডানের ভূখণ্ডে পড়লেও এতে কোনো হতাহত বা বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জর্ডানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

আরও পড়ুন

ট্রাম্পের আহ্বান: নতুন হামলা নয়, শান্তিচুক্তি কাছাকাছি

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি চূড়ান্তে তেহরানে কাতারের মধ্যস্থতাকারীরা

কুয়েতেও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় এদিকে কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে ‘শত্রু’ লক্ষ্যবস্তুর বিরুদ্ধে সক্রিয়ভাবে কাজ করছে। কুয়েত সেনাবাহিনীর জেনারেল স্টাফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) জানায়, তারা সফলভাবে শত্রু লক্ষ্যবস্তু শনাক্ত ও প্রতিহত করছে, তবে এই হামলার উৎস নিয়ে বিস্তারিত কিছু জানায়নি।

এফ-৩৫ যুদ্ধবিমানের ঘাঁটি ধ্বংসের দাবি আইআরজিসির ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস (আইআরজিসি) দাবি করেছে, তারা জর্ডানের আল-আজরাক এলাকায় অবস্থিত মার্কিন বিমানঘাঁটিতে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে সফল হামলা চালিয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা জানিয়েছে, এই হামলায় মার্কিন ঘাঁটির চারটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু ধ্বংস হয়েছে, যার মধ্যে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এফ-৩৫ (F-35) যুদ্ধবিমানের অবস্থান এবং একটি কমান্ড ও কন্ট্রোল সেন্টার রয়েছে।

ইরানের হুঁশিয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, “যুদ্ধক্ষেত্রে ব্যর্থ হওয়ার পর যুক্তরাষ্ট্র আমাদের দৃঢ়তা পরীক্ষা করার চেষ্টা করেছে। নিরাপদ থাকতে চাইলে আমাদের অঞ্চল ছেড়ে চলে যান।”

কেন এই মার্কিন হামলা? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ জানান, হরমুজ প্রণালির ওপর টহলরত যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করে ইরান। এর জবাবেই মূলত মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৫টায় ইরানের অভ্যন্তরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার স্থাপনা লক্ষ্য করে ‘আত্মরক্ষামূলক’ হামলা শুরু করে।

তবে এই হামলাকে একটি ‘সতর্কবার্তা’ হিসেবে উল্লেখ করেছে ওয়াশিংটন। মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, এই হামলা মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে চলমান কূটনৈতিক আলোচনাকে ব্যাহত করবে না বলে তারা বিশ্বাস করেন।

তথ্য সূত্র : যমুনা টিভি

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: আইআরজিসিজর্ডান মার্কিন ঘাঁটিডোনাল্ড ট্রাম্পমধ্যপ্রাচ্য উত্তেজনামার্কিন ঘাঁটিযুক্তরাষ্ট্র ইরান যুদ্ধহরমুজ প্রণালি

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

ট্রাম্পের আহ্বান: নতুন হামলা নয়, শান্তিচুক্তি কাছাকাছি

ট্রাম্পের আহ্বান: নতুন হামলা নয়, শান্তিচুক্তি কাছাকাছি

by নিজস্ব প্রতিবেদক
জুন ১৫, ২০২৬ — আষাঢ় ১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:২৭ পূর্বাহ্ণ
0

মধ্যপ্রাচ্যে নতুন করে কোনো হামলা না করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তি চূড়ান্ত হওয়ার খুব কাছাকাছি রয়েছে এবং...

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি চূড়ান্তে তেহরানে কাতারের মধ্যস্থতাকারীরা

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি চূড়ান্তে তেহরানে কাতারের মধ্যস্থতাকারীরা

by নিজস্ব প্রতিবেদক
জুন ১৪, ২০২৬ — জ্যৈষ্ঠ ৩১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৩০ অপরাহ্ণ
0

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাত বন্ধে সম্ভাব্য একটি চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে কাতারের মধ্যস্থতাকারীরা তেহরান সফর করেছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এপি। রবিবার (১৪ জুন) ইসলামাবাদের দুই...

পারমাণবিক বোমায় পাকিস্তান ও ইসরায়েলকে ছাড়িয়ে গেল ভারত

পারমাণবিক বোমায় পাকিস্তান ও ইসরায়েলকে ছাড়িয়ে গেল ভারত

by নিজস্ব প্রতিবেদক
জুন ৯, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৪৪ পূর্বাহ্ণ
0

বিশ্বজুড়ে পারমাণবিক শক্তির প্রতিযোগিতা দিন দিন আরো তীব্র হচ্ছে। এই প্রতিযোগিতায় এবার প্রতিবেশী পাকিস্তান ও মধ্যপ্রাচ্যের ইসরায়েলকে ছাড়িয়ে গেছে ভারত। সুইডেনভিত্তিক বিখ্যাত গবেষণা সংস্থা ‘স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ...

ইসরায়েলে হামলা চালিয়ে ইরান মারাত্মক ভুল করেছে: আইডিএফ

ইসরায়েলে হামলা চালিয়ে ইরান মারাত্মক ভুল করেছে: আইডিএফ

by নিজস্ব প্রতিবেদক
জুন ৮, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৫০ পূর্বাহ্ণ
0

ইসরায়েলে হামলা চালিয়ে ইরান মারাত্মক ভুল করেছে বলে কড়া হুঁশিয়ারি বার্তা দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন। রোববার রাতে টেলিভিশনে দেয়া এক বিশেষ বিবৃতিতে...

শিশু রামিসা হত্যা: সোহেল রানা ও স্ত্রীর মৃত্যুদণ্ড

শিশু রামিসা হত্যা: সোহেল রানা ও স্ত্রীর মৃত্যুদণ্ড

by নিজস্ব প্রতিবেদক
জুন ৭, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:০৯ অপরাহ্ণ
0

রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের ৫ লাখ টাকা জরিমানাও...

Next Post
আদালতে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও স্ত্রী তামিমা

আদালতে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও স্ত্রী তামিমা

সর্বেশষ

মির্জাপুরে বকেয়া বেতনের দাবিতে স্পিনিং মিল শ্রমিকদের বিক্ষোভ

মির্জাপুরে বকেয়া বেতনের দাবিতে স্পিনিং মিল শ্রমিকদের বিক্ষোভ

জুন ১৫, ২০২৬ — আষাঢ় ১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৫৭ অপরাহ্ণ
টাঙ্গাইলে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবক নিহত

টাঙ্গাইলে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবক নিহত

জুন ১৫, ২০২৬ — আষাঢ় ১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৩২ অপরাহ্ণ
ব্রাজিলের বিপক্ষে খেলা মরক্কোর একাদশের সবারই জন্ম দেশের বাইরে

ব্রাজিলের বিপক্ষে খেলা মরক্কোর একাদশের সবারই জন্ম দেশের বাইরে

জুন ১৫, ২০২৬ — আষাঢ় ১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:২৪ অপরাহ্ণ
তৌহিদ আফ্রিদি প্রতারণা মামলায় গ্রেপ্তার দেখানো হলো

তৌহিদ আফ্রিদি প্রতারণা মামলায় গ্রেপ্তার দেখানো হলো

জুন ১৫, ২০২৬ — আষাঢ় ১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৪৮ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ

জুন ১৫, ২০২৬ — আষাঢ় ১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:২৭ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    news@khabarbangla24.com

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In