মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home জাতীয়

সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে

অক্টোবর ১২, ২০২৬ — আশ্বিন ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৬:০৬ অপরাহ্ণ
in জাতীয়
A A
সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে

সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে

প্রতিবেদন:
খবরবাংলা ডেস্ক :

সেন্টমার্টিন দ্বীপে পর্যটকদের ভ্রমণের সময়সীমা, দৈনিক পর্যটক সংখ্যা এবং পর্যটকবাহী জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ, পর্যটকদের নিরাপত্তা এবং যাতায়াত ব্যবস্থাপনার বিষয়গুলো বিবেচনায় নিয়ে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

সোমবার (১২ অক্টোবর) সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সেন্টমার্টিনে পর্যটক গমন বিষয়ে আয়োজিত আন্তমন্ত্রণালয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

সৌদিতে নিহত দুই বাংলাদেশির মরদেহ ফেরাতে ঢাকার অনুরোধ

জার্মান পর্যটকের হারানো ম্যাকবুক উদ্ধার করে দিল পুলিশ

মন্ত্রী বলেন, সেন্টমার্টিনের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য অক্ষুণ্ন রেখেই পর্যটন কার্যক্রম পরিচালনা করতে হবে। এ ক্ষেত্রে দ্বীপের ধারণক্ষমতা, বর্জ্য ব্যবস্থাপনা, সুপেয় পানির প্রাপ্যতা এবং পর্যটনের কারণে সামুদ্রিক প্রতিবেশের ওপর প্রভাব বিবেচনায় নেওয়া জরুরি। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার মতামতের ভিত্তিতে পর্যটন ব্যবস্থাপনার বিভিন্ন বিষয় আরও পর্যালোচনা করা হবে।

সভায় পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বাংলাদেশ ট্যুরিজম বোর্ড স্বীকৃত ওয়েব পোর্টালের মাধ্যমে ট্রাভেল পাস ও কিউআর কোডসংবলিত টিকিট কেনার ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণে নির্ধারিত নির্দেশনা মেনে চলার আহ্বান জানান তিনি।

প্রতিমন্ত্রী দ্বীপে নিষিদ্ধ পলিথিন বহন বন্ধ করা, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার নিরুৎসাহিত করা এবং পর্যটকদের নিজস্ব পানির ফ্লাস্ক সঙ্গে রাখার বিষয়েও গুরুত্বারোপ করেন।

সভায় ২০২৬–২০২৭ পর্যটন মৌসুমে সেন্টমার্টিনে পর্যটকদের যাতায়াত ও অবস্থান নিয়ন্ত্রণ, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় পর্যটনের সময়সীমা, দৈনিক পর্যটকের সংখ্যা এবং পর্যটকবাহী জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনার বিষয়টি গুরুত্ব পায়।

সভায় ২০২৫ সালের ২২ অক্টোবরের প্রজ্ঞাপন অনুযায়ী বিদ্যমান নির্দেশনাগুলোও পর্যালোচনা করা হয়। ওই নির্দেশনা অনুযায়ী, নভেম্বর মাসে পর্যটকেরা দিনের বেলায় সেন্টমার্টিন ভ্রমণ করে একই দিনে ফিরে আসবেন; এ মাসে দ্বীপে রাত্রিযাপনের সুযোগ নেই। ডিসেম্বর ও জানুয়ারি মাসে রাত্রিযাপন করা যাবে। প্রতিদিন গড়ে সর্বোচ্চ দুই হাজার পর্যটক যাওয়ার সুযোগ রয়েছে এবং ফেব্রুয়ারি মাসে পর্যটকদের যাতায়াত বন্ধ থাকে। এসব বিধান পুনর্বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলে সভায় উল্লেখ করা হয়।

এদিকে সামুদ্রিক কাছিম, পাখি ও প্রবালসহ দ্বীপের জীববৈচিত্র্য রক্ষায় বিদ্যমান নিষেধাজ্ঞাগুলো বহাল থাকবে। এসব নিষেধাজ্ঞার আওতায় রাতে সমুদ্রসৈকত ও সংলগ্ন এলাকায় আলো জ্বালানো, শব্দ সৃষ্টি ও বারবিকিউ পার্টি আয়োজন; কেয়াবনে প্রবেশ এবং কেয়া ফল সংগ্রহ, ক্রয়-বিক্রয়; সৈকতে মোটরসাইকেলসহ অনুরূপ যানবাহন চালানো নিষিদ্ধ রয়েছে।

সভায় পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মীর আহমদ বিন কাসেমসহ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম, বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধি, পর্যটন ব্যবসায়ী এবং পরিবেশ সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট স্থানীয় প্রশাসন ও পর্যটন ব্যবসায়ীদের কয়েকজন অনলাইনে সভায় অংশ নেন।

তথ্য সূত্র : কালের কণ্ঠ

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: আবদুল আউয়াল মিন্টুজীববৈচিত্র্যপরিবেশ সংরক্ষণপর্যটক সংখ্যাপর্যটন মৌসুম ২০২৬-২০২৭সেন্টমার্টিনসেন্টমার্টিন পর্যটন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

সৌদিতে নিহত দুই বাংলাদেশির মরদেহ ফেরাতে ঢাকার অনুরোধ

সৌদিতে নিহত দুই বাংলাদেশির মরদেহ ফেরাতে ঢাকার অনুরোধ

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৩, ২০২৬ — আশ্বিন ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৩৪ অপরাহ্ণ
0

সৌদি আরবে সাম্প্রতিক হামলায় নিহত দুই বাংলাদেশির মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে দেশটির সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। মঙ্গলবার (১৩ অক্টোবর) ঢাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌদি...

জার্মান পর্যটকের হারানো ম্যাকবুক উদ্ধার করে দিল পুলিশ

জার্মান পর্যটকের হারানো ম্যাকবুক উদ্ধার করে দিল পুলিশ

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৩, ২০২৬ — আশ্বিন ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৫৬ অপরাহ্ণ
0

জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার-ওয়েবারের হারিয়ে যাওয়া ল্যাপটপ উদ্ধার করে তাঁর কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ পুলিশ। বিদেশি পর্যটকের অভিযোগ পাওয়ার পর বিভিন্ন ইউনিটের সমন্বয়ে অভিযান চালিয়ে ল্যাপটপটি উদ্ধার করা...

মধ্যপ্রাচ্যে যুদ্ধ শেষ হলে বাড়বে কর্মসংস্থানের সুযোগ: নুরুল হক নুর

মধ্যপ্রাচ্যে যুদ্ধ শেষ হলে বাড়বে কর্মসংস্থানের সুযোগ: নুরুল হক নুর

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৩, ২০২৬ — আশ্বিন ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৪৬ অপরাহ্ণ
0

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে কিছু বাংলাদেশি প্রবাসী কর্মহীন হয়ে পড়লেও সংঘাত শেষ হলে পুনর্গঠন কার্যক্রমের মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও...

নিরাপত্তাজনিত কারণে জিয়াউল আহসানকে কারাগারে রেখে ভার্চ্যুয়ালি বিচার চলবে

নিরাপত্তাজনিত কারণে জিয়াউল আহসানকে কারাগারে রেখে ভার্চ্যুয়ালি বিচার চলবে

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৩, ২০২৬ — আশ্বিন ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:০৫ অপরাহ্ণ
0

নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়নি সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে। এখন থেকে কারাগারে রেখেই ভার্চ্যুয়ালি তাঁর বিচারকাজ পরিচালনা করা হবে। মঙ্গলবার (১৩ অক্টোবর) আন্তর্জাতিক...

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে বিএনপি নেতা-কর্মীর সম্পৃক্তের সুযোগ রাখা হয়নি: সমাজকল্যাণ মন্ত্রী

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে বিএনপি নেতা-কর্মীর সম্পৃক্তের সুযোগ রাখা হয়নি: সমাজকল্যাণ মন্ত্রী

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১২, ২০২৬ — আশ্বিন ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৫৩ অপরাহ্ণ
0

আগামী চার বছরের মধ্যে দেশের ১ কোটি ৬০ লাখ থেকে ২ কোটি ১০ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনতে চায় সরকার। এ লক্ষ্যে সোমবার (১২ অক্টোবর) থেকে দেশের...

Next Post
মির্জাপুরে অবৈধ কাভার্ডভ্যানে গ্যাস বিক্রি, মা সিএনজি স্টেশনের মালিকের ১ লাখ টাকা জরিমানা

মির্জাপুরে অবৈধ কাভার্ডভ্যানে গ্যাস বিক্রি, মা সিএনজি স্টেশনের মালিকের ১ লাখ টাকা জরিমানা

সর্বেশষ

সৌদিতে নিহত দুই বাংলাদেশির মরদেহ ফেরাতে ঢাকার অনুরোধ

সৌদিতে নিহত দুই বাংলাদেশির মরদেহ ফেরাতে ঢাকার অনুরোধ

অক্টোবর ১৩, ২০২৬ — আশ্বিন ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৩৪ অপরাহ্ণ
আখাউড়ায় মন্দিরে চুরি, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২

আখাউড়ায় মন্দিরে চুরি, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২

অক্টোবর ১৩, ২০২৬ — আশ্বিন ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১৬ অপরাহ্ণ
জার্মান পর্যটকের হারানো ম্যাকবুক উদ্ধার করে দিল পুলিশ

জার্মান পর্যটকের হারানো ম্যাকবুক উদ্ধার করে দিল পুলিশ

অক্টোবর ১৩, ২০২৬ — আশ্বিন ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৫৬ অপরাহ্ণ
ডেঙ্গুতে এক দিনে ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার

ডেঙ্গুতে এক দিনে ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার

অক্টোবর ১৩, ২০২৬ — আশ্বিন ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:২৬ অপরাহ্ণ
চ্যাম্পিয়নস লিগে রাতে মাঠে নামছে বার্সেলোনা, আর্সেনাল ও বায়ার্ন

চ্যাম্পিয়নস লিগে রাতে মাঠে নামছে বার্সেলোনা, আর্সেনাল ও বায়ার্ন

অক্টোবর ১৩, ২০২৬ — আশ্বিন ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:০১ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In