রবিবার, নভেম্বর ২২, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি

রাজনৈতিক পরিচয়ের বদলে দক্ষতার ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগের আহ্বান

নভেম্বর ২২, ২০২৬ — অগ্রহায়ণ ৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৪৮ পূর্বাহ্ণ
in ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
A A
রাজনৈতিক পরিচয়ের বদলে দক্ষতার ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগের আহ্বান

রাজনৈতিক পরিচয়ের বদলে দক্ষতার ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগের আহ্বান

প্রতিবেদন:
খবরবাংলা ডেস্ক :

বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগে রাজনৈতিক পরিচয়ের পরিবর্তে পেশাগত দক্ষতা, অভিজ্ঞতা, নেতৃত্বের সক্ষমতা ও স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার যোগ্যতাকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন সাবেক গভর্নর ড. আহসান এইচ মনসুর।

তিনি বলেছেন, কেন্দ্রীয় ব্যাংকের প্রাতিষ্ঠানিক স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি গভর্নরের জবাবদিহির কার্যকর কাঠামোও থাকতে হবে। রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থের প্রভাবমুক্ত থেকে ব্যাংক খাতের সংস্কার কার্যক্রম পরিচালনা করা জরুরি।

আরও পড়ুন

একদিনের ব্যবধানে আবারও কমল স্বর্ণের দাম

ভাসমান মুদ্রা বিনিময় হার ব্যবস্থা চালু করছে বাংলাদেশ ব্যাংক

শনিবার (২২ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদে ‘ড্রাফট ডিস্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ ল’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন তিনি। পলিসি থিংক অ্যান্ড রিসার্চ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগ যৌথভাবে এ আলোচনার আয়োজন করে।

আহসান এইচ মনসুর বলেন, কার্যকর কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো প্রাতিষ্ঠানিক স্বাধীনতা। শুধু গভর্নর নয়, বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ ও নীতিনির্ধারণী কাঠামোতেও পেশাদারিত্ব নিশ্চিত করতে হবে। সংশ্লিষ্ট ব্যক্তিদের এমনভাবে নির্বাচন করা প্রয়োজন, যাতে তাঁরা ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থের পরিবর্তে সামগ্রিক ব্যাংকিং খাতের স্বার্থে কাজ করেন।

তাঁর মতে, গভর্নরকে রাজনৈতিক বা অন্য কোনো অযাচিত চাপ ছাড়াই নীতিগত সিদ্ধান্ত নেওয়ার পরিবেশ দিতে হবে। তবে প্রাতিষ্ঠানিক স্বাধীনতার অর্থ জবাবদিহির বাইরে থাকা নয়।

ব্যাংক খাতের সংকট মোকাবিলায় স্বতন্ত্র অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন সাবেক এই গভর্নর। তিনি বলেন, যথাযথ মূল্যায়নের মাধ্যমে সমস্যাগ্রস্ত সম্পদ ও খেলাপি ঋণ ব্যবস্থাপনার আওতায় আনা গেলে ব্যাংকের ব্যালান্স শিটের ওপর চাপ কমবে। এতে ব্যাংকগুলোর আর্থিক সক্ষমতা পুনরুদ্ধারের সুযোগ তৈরি হবে। তবে এসব প্রতিষ্ঠানের কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি ও কার্যকর নিয়ন্ত্রণ নিশ্চিত করা জরুরি।

আলোচনায় অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ ব্যাংকটির ঋণ পরিস্থিতির পরিবর্তনের অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি জানান, ২০০৪ সালে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব নেওয়ার সময় ঋণ পরিস্থিতি প্রতিকূল ছিল। ২০১০ সালে দায়িত্ব ছাড়ার সময় ব্যাংকের ঋণস্থিতি প্রায় ৩০ হাজার কোটি টাকায় উন্নীত হয় এবং খেলাপি ঋণের হার নেমে আসে ১০ শতাংশে।

তবে ২০২৪ সালে চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর খেলাপি ঋণের হার ৫০ শতাংশের বেশি দেখতে পান তিনি। তাঁর মতে, যথাযথ যাচাই ছাড়া ঋণ বিতরণ, রাজনৈতিক প্রভাব এবং পরিচালনা পর্ষদের চাপের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। খেলাপি ঋণ ভয়াবহ পর্যায়ে পৌঁছালে সেখান থেকে দ্রুত উত্তরণ সম্ভব নয়।

সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ আরও বলেন, ব্যাংকের অর্থ মূলত জনগণের আমানত। তাই ব্যবসায়িক অভিজ্ঞতা ও আর্থিক সক্ষমতা যাচাই না করে রাজনৈতিক পরিচয় বা প্রভাবের ভিত্তিতে ঋণ বিতরণ বন্ধ করতে হবে। পাশাপাশি ঋণ মওকুফের ফলে সরকারের রাজস্ব আয়ের ওপর কী ধরনের প্রভাব পড়ে, সেটিও বিবেচনায় নেওয়া প্রয়োজন।

গোলটেবিল আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইন ও অর্থনীতি বিশেষজ্ঞ মোহাম্মদ শাহজাহান সিদ্দিকী। এ সময় বিআইবিএমের সাবেক মহাপরিচালক অধ্যাপক ড. তৌফিক আহমেদ চৌধুরীসহ ব্যাংকিং ও আর্থিক খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: অগ্রণী ব্যাংকআহসান এইচ মনসুরখেলাপি ঋণগভর্নর নিয়োগবাংলাদেশ ব্যাংকব্যাংক খাতব্যাংক সংস্কার

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

একদিনের ব্যবধানে আবারও কমল স্বর্ণের দাম

একদিনের ব্যবধানে আবারও কমল স্বর্ণের দাম

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২২, ২০২৬ — অগ্রহায়ণ ৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:১৬ পূর্বাহ্ণ
0

দেশের বাজারে একদিনের ব্যবধানে আবারও কমেছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে ৬ হাজার ১৮২ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি...

ভাসমান মুদ্রা বিনিময় হার ব্যবস্থা চালু করছে বাংলাদেশ ব্যাংক

ভাসমান মুদ্রা বিনিময় হার ব্যবস্থা চালু করছে বাংলাদেশ ব্যাংক

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২১, ২০২৬ — অগ্রহায়ণ ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৫৭ পূর্বাহ্ণ
0

আগামী এক মাসের মধ্যে দেশে সম্পূর্ণ ভাসমান মুদ্রা বিনিময় হার ব্যবস্থা চালুর পরিকল্পনা করছে বাংলাদেশ ব্যাংক। এ ব্যবস্থা চালু হলে বৈদেশিক মুদ্রার ক্রেতা ও বিক্রেতারা সরাসরি দর-কষাকষির মাধ্যমে...

সোনার দামে বড় পতন, ভরি কত?

সোনার দামে বড় পতন, ভরি কত?

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৯, ২০২৬ — অগ্রহায়ণ ৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:১১ পূর্বাহ্ণ
0

দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ২৬৬ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ...

দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৮, ২০২৬ — অগ্রহায়ণ ৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৩৪ পূর্বাহ্ণ
0

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের স্বর্ণের প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন...

পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত

পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৬, ২০২৬ — অগ্রহায়ণ ২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৫৮ পূর্বাহ্ণ
0

পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর শ্রম ভবনে সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সকালে ‘অনিবার্য’...

Next Post
পাগলা মসজিদের দানবাক্সে ৫১ বস্তা টাকার সঙ্গে মিলল এক বস্তা চিঠি

পাগলা মসজিদের দানবাক্সে ৫১ বস্তা টাকার সঙ্গে মিলল এক বস্তা চিঠি

সর্বেশষ

পাগলা মসজিদের দানবাক্সে ৫১ বস্তা টাকার সঙ্গে মিলল এক বস্তা চিঠি

পাগলা মসজিদের দানবাক্সে ৫১ বস্তা টাকার সঙ্গে মিলল এক বস্তা চিঠি

নভেম্বর ২২, ২০২৬ — অগ্রহায়ণ ৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৫৩ পূর্বাহ্ণ
রাজনৈতিক পরিচয়ের বদলে দক্ষতার ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগের আহ্বান

রাজনৈতিক পরিচয়ের বদলে দক্ষতার ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগের আহ্বান

নভেম্বর ২২, ২০২৬ — অগ্রহায়ণ ৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৪৮ পূর্বাহ্ণ
জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন, ৮ উদ্যোক্তাকে পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী

জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন, ৮ উদ্যোক্তাকে পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী

নভেম্বর ২২, ২০২৬ — অগ্রহায়ণ ৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৩২ পূর্বাহ্ণ
একদিনের ব্যবধানে আবারও কমল স্বর্ণের দাম

একদিনের ব্যবধানে আবারও কমল স্বর্ণের দাম

নভেম্বর ২২, ২০২৬ — অগ্রহায়ণ ৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:১৬ পূর্বাহ্ণ
ঘাটাইল সেনানিবাসে যথাযথ মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস পালিত

ঘাটাইল সেনানিবাসে যথাযথ মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস পালিত

নভেম্বর ২২, ২০২৬ — অগ্রহায়ণ ৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৫৪ পূর্বাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In