রবিবার, জুন ২১, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home অপরাধ ও দুর্নীতি

টাঙ্গাইল হাসপাতালে মিলছেনা র‍্যাবিস্ ভ্যাকসিন

র‍্যাবিস্ ভ্যাকসিনের সংকট নিয়ে রোগীদের সন্দেহ

ডিসেম্বর ১৬, ২০২৪ — পৌষ ২, ১৪৩১ বঙ্গাব্দ — সময়: ৯:১২ অপরাহ্ণ
in অপরাধ ও দুর্নীতি, স্বাস্থ্য ও চিকিৎসা
A A
টাঙ্গাইল জেনারেল হাসপাতাল

টাঙ্গাইল জেনারেল হাসপাতাল

টাঙ্গাইল হাসপাতালে মিলছেনা সরকারিভাবে দেয়া বিনামূল্যের র‍্যাবিস্ ভ্যাকসিন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন রোগীসহ স্বজনরা।

কেউ কেউ একটি বা দুটি বিনামূল্যের ভ্যাকসিনের ডোজ পেলেও গত দুইদিন যাবৎ বন্ধ রয়েছে এর সরবরাহ।

আরও পড়ুন

টাকা আত্মসাৎ করতে ট্রাক ছিনতাইয়ের নাটক মাদক ব্যবসায়ীর

স্বামীকে কিডনি দিতে চান স্ত্রী, নেই অপারেশনের টাকা

হঠাৎ করে র‍্যাবিস্ ভ্যাকসিনের সংকট নিয়ে রোগীদের মনে সন্দেহ তৈরি হয়েছে।

অপরদিকে রোগীর চাপ বাড়ায় দায়িত্বরতরা ভ্যাকসিনের সরবরাহ না থাকার অজুহাত দিয়ে ওষুধ বিক্রেতাদের মাধ্যমে বাড়তি সুবিধা নিচ্ছেন বলেও অভিযোগ স্বজনদের।

রোববার এ চিত্র দেখা গেছে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের যক্ষ্মা ও কুষ্ঠ ক্লিনিক ভবনে স্থাপনকৃত র‍্যাবিস্ ভ্যাকসিন বিতরণ কক্ষে।

দেখা গেছে, এ ভবন চত্বরে শিশু, নারী ও পুরুষসহ বিভিন্ন বয়সী প্রায় দুই শতাধিক রোগী ও স্বজনদের।

বিনামূল্যের ভ্যাকসিন না থাকায় হতাশ আগত রোগী ও স্বজনরা।

কেউ কুকুর আবার কেউ বিড়ালে কামড় বা খামচির শিকার।

সরকারি বিনামূল্যের ভ্যাকসিন না থাকার সুযোগ নিয়ে বেসরকারি কোম্পানীর ভ্যাকসিন ওই ভবন চত্বরেই বিক্রির কাজ করছেন ওষুধ বিক্রেতার কয়েকজন প্রতিনিধি।

চারজনের এক একটি গ্রুপ মিলিয়ে একটি র‍্যাবিস্ ভ্যাকসিন ও চারটি সিরিঞ্জ প্রকাশ্যে বিক্রি করছেন সর্বোচ্চ বিক্রয় মূল্য সাড়ে পাঁচশ টাকায়।

যদিও ভ্যাকসিনের গায়ে সর্বোচ্চ মূল্য লেখা ৫’শ টাকা আর পাঁচ টাকা মূল্যের এক একটি সিরিঞ্জের দাম নেয়া হচ্ছে ১০ টাকা।

ভূক্তভোগীদের আক্ষেপ –

ভূক্তভোগী ফাতেমা জানান, গত ১১ ডিসেম্বর আমার দুই বছরের বাচ্চাকে বিড়ালে খামচি দেয়।

১২ ডিসেম্বর এখান থেকে বিনামূল্যে প্রথম ডোজটি দিয়েছি। এভাবে তিনটি ডোজ দেয়ার তারিখ লিখে দেন কর্তব্যরত নার্স।

আজকে আমার বাচ্চার দ্বিতীয় ডোজ দেয়ার দিন। এসে শুনি সরকারি ভ্যাকসিন সরবরাহ নাই।

বাধ্য হয়ে জনপ্রতি ১৩৫ টাকা ভাগ করে দিয়ে একটি ভ্যাকসিন কিনে আমরা চারজনের বাচ্চাকে দিয়েছি।

সরকারি হাসপাতালে বিনামূল্যের ভ্যাকসিন নেই এটা কি বিশ্বাসযোগ্য।

রুবী আক্তার নামের এক রোগীর স্বজন জানান, দুটি ডোজ বিনামূল্যে পেয়েছি।

আজকে এসে শুনি ভ্যাকসিন নেই, তাই বাধ্য হয়ে এখানে থাকা এক ওষুধ বিক্রেতার কাছ থেকে কিনে বাচ্চাকে শেষ ভ্যাকসিনটি দিতে হলো।

সরকারি ভ্যাকসিন হঠাৎ উধাও হলো, নাকি বাড়তি সুবিধা নিতে দায়িত্বরতরা না থাকার এই অজুহাত সাজিয়েছেন।

নার্স ও হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য –

দায়িত্বরত সিনিয়র স্টাফ নার্স আমিনুল ইসলাম জানান, বরাদ্দকৃত সরকারি ভ্যাকসিন শেষ হওয়ায় রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন কিনতে হচ্ছে।

ভবনের বাইরে যে ভ্যাকসিন বিক্রি করছে সে আমাদের কেউ নন।

তাকে এই ভবন চত্বরে ভ্যাকসিন বিক্রির অনুমতি না দেয়াসহ কোন বাড়তি সুবিধা তারা নিচ্ছেন না বলে দাবি করেছেন তিনি।

দালাল আর বহিরাগত ওষুধ বিক্রেতাদের বিষয়ে আমরা কর্তৃপক্ষকে জানিয়েছি, এরআগে কয়েক দফায় পুলিশের হাতে আটকও হয়েছে তারা।

অপর দায়িত্বরত সিনিয়র স্টাফ নার্স রিজিয়া জানান, এ বছর রোগীর সংখ্যা অনেক বেশী হওয়ায় সরবরাহকৃত ভ্যাকসিন সময়ের আগেই শেষ হয়েছে।

কর্তৃপক্ষকে ভ্যাকসিনের চাহিদা দেয়া হয়েছে। আশা করছি দ্রুত সরকারি ভ্যাকসিন পেয়ে যাবো।

এ বিষয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. আলমগীর হোসেন বলেন, চাহিদা অনুযায়ী সরবরাহ না থাকায় র‍্যাবিস্ ভ্যাকসিন বিতরণে সমস্যা হচ্ছে।

প্রতি সপ্তাহে আমরা যে পরিমানের চাহিদা দিই, সেই পরিমানের ভ্যাকসিন আসেনা। সরকারি ভ্যাকসিন আসলেই এ সমস্যার সমাধান হবে।

তিনি আরও বলেন, হাসপাতালের ভিতরে দালাল বা বাইরের ওষুধ বিক্রেতাদের বিক্রির সুযোগ নেই। এরপরও যদি কেউ কেউ বিক্রি করে থাকেন তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: র‍্যাবিস্ ভ্যাকসিনের সংকট নিয়ে রোগীদের সন্দেহ

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

টাকা আত্মসাৎ করতে ট্রাক ছিনতাইয়ের নাটক মাদক ব্যবসায়ীর

টাকা আত্মসাৎ করতে ট্রাক ছিনতাইয়ের নাটক মাদক ব্যবসায়ীর

by নিজস্ব প্রতিবেদক
জুন ১৭, ২০২৬ — আষাঢ় ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:০৮ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলে ২৭ লাখ টাকা আত্মসাৎ করতে ট্রাক ছিনতাইয়ের নাটক সাজানোর অভিযোগ উঠেছে কালিহাতী উপজেলা আওয়ামী দোষর কুখ্যাত মাদক ব্যবসায়ী এসএম মামুন অর রশিদের বিরুদ্ধে। এনিয়ে পুরো উপজেলা জুড়ে...

স্বামীকে কিডনি দিতে চান স্ত্রী, নেই অপারেশনের টাকা

স্বামীকে কিডনি দিতে চান স্ত্রী, নেই অপারেশনের টাকা

by নিজস্ব প্রতিবেদক
জুন ১৫, ২০২৬ — আষাঢ় ১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:২৩ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের মির্জাপুরে অর্থের অভাবে স্বামীকে কিডনি দিতে পারছেন না স্ত্রী ফাহিমা আক্তার। স্বামীকে বাঁচাতে নিজের একটি কিডনি দিতে প্রস্তুত থাকলেও কিডনি প্রতিস্থাপনের ব্যয় বহন করতে না পেরে মানবিক...

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে মাদকের আখড়া

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে মাদকের আখড়া

by নিজস্ব প্রতিবেদক
জুন ১৫, ২০২৬ — আষাঢ় ১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:০৫ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল জেলার সবচেয়ে বড় সরকারি চিকিৎসা প্রতিষ্ঠান। প্রতিদিন শত শত রোগী চিকিৎসাসেবা নিতে আসেন এখানে। তবে চিকিৎসাসেবার পাশাপাশি হাসপাতালটির পরিবেশ, পরিচ্ছন্নতা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে...

টাঙ্গাইলে এলএসডি ভ্যাকসিনেশন কার্যক্রম উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী টুকু

টাঙ্গাইলে এলএসডি ভ্যাকসিনেশন কার্যক্রম উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী টুকু

by নিজস্ব প্রতিবেদক
জুন ১৩, ২০২৬ — জ্যৈষ্ঠ ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৩৩ পূর্বাহ্ণ
0

বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) উদ্ভাবিত লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) ভ্যাকসিনেশন ক্যাম্পেইন উপলক্ষে শুক্রবার (১২ জুন) বিকালে টাঙ্গাইল সদরের ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।...

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের সভাপতি হলেন টুকু

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের সভাপতি হলেন টুকু

by নিজস্ব প্রতিবেদক
জুন ১৩, ২০২৬ — জ্যৈষ্ঠ ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:১৭ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। বুধবার (১০ জুন) স্বাস্থ্য...

Next Post
কর্মশালায় তারেক রহমান

৩১ দফার বাস্তবায়নের মাধ্যমে ষড়যন্ত্রকারীদের জবাব দেয়া হবে

সর্বেশষ

মানুষের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে : অর্থমন্ত্রী

মানুষের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে : অর্থমন্ত্রী

জুন ২১, ২০২৬ — আষাঢ় ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:২৭ অপরাহ্ণ
পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

জুন ২১, ২০২৬ — আষাঢ় ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:২১ অপরাহ্ণ
অবশেষে মুক্তির তারিখ পেল যশের ‘টক্সিক

অবশেষে মুক্তির তারিখ পেল যশের ‘টক্সিক

জুন ২১, ২০২৬ — আষাঢ় ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:০৯ অপরাহ্ণ
মালয়েশিয়া ও চীন সফরে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মালয়েশিয়া ও চীন সফরে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুন ২১, ২০২৬ — আষাঢ় ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪৬ অপরাহ্ণ
নবম পে স্কেলে ১০-২০তম গ্রেডে ৬০% বাড়তে পারে বেতন

নবম পে স্কেলে ১০-২০তম গ্রেডে ৬০% বাড়তে পারে বেতন

জুন ২১, ২০২৬ — আষাঢ় ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৩৬ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    [email protected]

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In