রবিবার, জুন ২১, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home জাতীয়

লকডাউন অকার্যকর হলে কী সেনাবাহিনী ও কারফিউ?

এপ্রিল ৮, ২০২১ — চৈত্র ২৬, ১৪২৭ বঙ্গাব্দ — সময়: ৫:৪৩ পূর্বাহ্ণ
in জাতীয়, শীর্ষ সংবাদ
A A

ডেস্ক নিউজ : বাংলাদেশে চলমান লকডাউন কার্যত অকার্যকর হয়ে পড়লেও বিশেষজ্ঞরা বলছেন, করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে ‘কার্যকর’ লকডাউনের কোন বিকল্প নেই এবং এটি কার্যকর করতে সরকার প্রয়োজনে সেনাবাহিনীর সহায়তা নিতে পারে এবং জারি করতে পারে রাত্রীকালীন কারফিউ।

আরও পড়ুন

মানুষের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে : অর্থমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফরে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী ইতোমধ্যেই সতর্ক করে বলেছেন, স্বাস্থ্যবিধি না মানলে পুরো শহরকে হাসপাতাল বানালেও জায়গা দেয়া যাবে না।

তিনি বলেন, “আমরা আমাদের চেষ্টা করে যাচ্ছি। সংক্রমণ রোধ করতে হবে। একটি হাসপাতাল তৈরি করছি; কিন্তু আমরা জানি এটাও অপ্রতুল হবে সংক্রমণ রোধ করতে না পারলে”।

করোনা ভাইরাস সংক্রমণের গতিরোধের জন্যই গত ২৯শে মার্চ সরকারের পক্ষ থেকে প্রথমে ১৮-দফা নির্দেশনা দেয়া হয়েছিলো।

পরে গত সোমবার থেকে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করা হয়।

কিন্তু বাস্তবতা হলো সেটি মাত্র দু’দিন পরেই ভেঙে পড়েছে এবং কর্তৃপক্ষ নিজেই শহরের মধ্যে বাস চালনার অনুমতি দিয়েছে।

অর্থাৎ, একদিকে অকার্যকর হয়েছে লকডাউন, অন্যদিকে স্বাস্থ্যবিধি পালনের বিষয়টি নিশ্চিত করা যায়নি।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও ব্র্যাকের স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচির পরিচালক কাওসার আফসানা বলছেন, একটি কার্যকর লকডাউন ছাড়া সংক্রমণের গতিরোধের আর কোন বিকল্প নেই।

তিনি বলেন, “পুলিশ বা আর্মি যাদের দিয়ে অন্য দেশে কন্ট্রোল করা হয়েছে, আমাদের দেশেও তা করতে হবে। দু’সপ্তাহ কঠোর লকডাউন করেন।

লকডাউন মানে সব বন্ধ থাকবে। একটু আস্থা দিতে হবে যে তুমি ঘরে থাকলে কি করবো। কিন্তু লকডাউনের কোন বিকল্প নেই।”

কাওসার আফসানা বলছেন, যে কোন ধরণের জমায়েত বন্ধে কঠোরতার পাশাপাশি লকডাউনে যারা ক্ষতিগ্রস্ত হবে তাদের সরাসরি সহায়তা নিশ্চিত করে আগ্রহী করতে হবে।

আরেকজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ মুশতাক হোসেন বলছেন, কোভিড -১৯ সংক্রমণের গতি ঠেকাতে লকডাউনই বিশ্বজুড়ে স্বীকৃত উপায়।

তিনি বলেন, ওপর থেকে চাপিয়ে না দিয়ে বাংলাদেশের প্রেক্ষাপটে লকডাউন কার্যকর করার উপায় খুঁজতে হবে কর্তৃপক্ষকে।

“ওপর থেকে ঘোষণা করলাম বা আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে করলে হবে না। শুরুর দিকে যা করা হয়েছিলো তা এখন করলে হবে না। ব্যবস্থা এটাই যে যাতায়াত নিয়ন্ত্রণ, বিভিন্ন জায়গায় সীমিত করণ ও কোন কোন জায়গা খুলে দেয়া। কিন্তু এটি কার্যকরে মনোযোগী হতে হবে।”

লকডাউন অকার্যকর হওয়ার কারণ –

বাংলাদেশে গত বছর ২৫শে মার্চ সরকার প্রাথমিকভাবে ১০ দিনের একটি লকডাউন ঘোষণা করেছিল যা পরে কয়েক দফায় বাড়ানো হয়েছিলো। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় জুনের পর লকডাউন শিথিল করে নেয়া হয়েছিলো।

কিন্তু এবারের লকডাউন কার্যত ভেস্তে যাওয়ার উপক্রম হয়েছে ব্যবসায়ীদের চাপ আর মানুষের দুর্ভোগ কমাতে যান চলাচলে অনুমতি দেয়ার কারণেই।

আবার জনসমাগমে নিষেধাজ্ঞা দিয়ে ভর্তি পরীক্ষায় অভিভাবকের জমায়েতের সুযোগ দেয়া কিংবা মেলা চালু রাখা ছাড়াও নানা জায়গায় নানা সমাবেশ করতে দেয়ার ঘটনাও ঘটেছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ লেনিন চৌধুরী বলছেন, বাস্তবতার ভিত্তিতে কৌশল নিয়ে প্রয়োজনে রাত্রিকালীন কারফিউর কথাও বিবেচনা করতে পারে সরকার।

তিনি বলেন, “সমস্ত সভা সমাবেশ মেলা ও খেলা বন্ধ করতে হবে। দোকানপাট অফিস ছয় ঘণ্টা খোলা রাখা যেতে পারে এবং রাতে কারফিউ জারি হতে পারে।”

তবে পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে কার্যকর লকডাউনের জন্য সেনাবাহিনীর সহায়তা নেয়া বা রাত্রিকালীন কারফিউর প্রয়োজনীয়তা আছে কি-না সে বিষয়ে সরকারের তরফ থেকে কোন মতামত পাওয়া যায়নি।

তবে কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন যে সংক্রমণ ছড়ানোর জন্য ঝুঁকিপূর্ণ জায়গাগুলোকে ঘিরে চিন্তাভাবনা শুরু হয়েছে; তার আলোকেই মঙ্গলবার মাদ্রাসাগুলো বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।

বুধবারই ধর্মীয় উপাসনালয়েও গণজমায়েত নিষিদ্ধ করা হয়েছে। সূত্র – বিবিসি বাংলা; সম্পাদনা – অলক কুমার

ফটো কার্ড
শেয়ার করুন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

মানুষের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে : অর্থমন্ত্রী

মানুষের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে : অর্থমন্ত্রী

by নিজস্ব প্রতিবেদক
জুন ২১, ২০২৬ — আষাঢ় ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:২৭ অপরাহ্ণ
0

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে অতিরিক্ত নিয়ন্ত্রণব্যবস্থার কারণে সাধারণ মানুষের জীবনযাপন অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। রবিবার রাজধানীর গুলশানে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত...

মালয়েশিয়া ও চীন সফরে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মালয়েশিয়া ও চীন সফরে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

by নিজস্ব প্রতিবেদক
জুন ২১, ২০২৬ — আষাঢ় ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪৬ অপরাহ্ণ
0

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া ও চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন তারেক রহমান। রোববার (২১ জুন) দুপুর ২টা ৪৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে...

নবম পে স্কেলে ১০-২০তম গ্রেডে ৬০% বাড়তে পারে বেতন

নবম পে স্কেলে ১০-২০তম গ্রেডে ৬০% বাড়তে পারে বেতন

by নিজস্ব প্রতিবেদক
জুন ২১, ২০২৬ — আষাঢ় ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৩৬ অপরাহ্ণ
0

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশিত নবম জাতীয় পে স্কেল আগামী ১ জুলাই থেকে কার্যকরের প্রস্তুতি নিচ্ছে সরকার। তবে প্রাথমিকভাবে সব স্তরের কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতনের ৫০ শতাংশ বৃদ্ধির যে পরিকল্পনা...

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ

by নিজস্ব প্রতিবেদক
জুন ২১, ২০২৬ — আষাঢ় ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:১৯ অপরাহ্ণ
0

‎মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ফার্মেসি বিভাগে শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে অনিয়ম, বিশেষ সুবিধা প্রদান এবং নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার ঘাটতির অভিযোগ উঠেছে। নিয়োগের প্রাথমিক যাচাই-বাছাইয়ে অযোগ্য...

বিশ্বকাপে গোলবন্যা, ৬৮ বছরের পুরোনো রেকর্ড স্পর্শ

বিশ্বকাপে গোলবন্যা, ৬৮ বছরের পুরোনো রেকর্ড স্পর্শ

by নিজস্ব প্রতিবেদক
জুন ২১, ২০২৬ — আষাঢ় ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:১৪ অপরাহ্ণ
0

২০২৬ বিশ্বকাপে গোলের বন্যা অব্যাহত রয়েছে। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে সুইডেনকে ৫-১ গোলে হারানোর দিনে টুর্নামেন্টের ১০০তম গোলটি করেন ডাচ ফরোয়ার্ড কোডি গাকপো। এর মধ্য দিয়ে মাত্র ৩৩ ম্যাচে...

Next Post
গোপালপুরে করোনা দ্বিতীয় ডোজ টীকা প্রদান শুরু

গোপালপুরে করোনা দ্বিতীয় ডোজ টীকা প্রদান শুরু

সর্বেশষ

মানুষের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে : অর্থমন্ত্রী

মানুষের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে : অর্থমন্ত্রী

জুন ২১, ২০২৬ — আষাঢ় ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:২৭ অপরাহ্ণ
পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

জুন ২১, ২০২৬ — আষাঢ় ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:২১ অপরাহ্ণ
অবশেষে মুক্তির তারিখ পেল যশের ‘টক্সিক

অবশেষে মুক্তির তারিখ পেল যশের ‘টক্সিক

জুন ২১, ২০২৬ — আষাঢ় ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:০৯ অপরাহ্ণ
মালয়েশিয়া ও চীন সফরে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মালয়েশিয়া ও চীন সফরে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুন ২১, ২০২৬ — আষাঢ় ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪৬ অপরাহ্ণ
নবম পে স্কেলে ১০-২০তম গ্রেডে ৬০% বাড়তে পারে বেতন

নবম পে স্কেলে ১০-২০তম গ্রেডে ৬০% বাড়তে পারে বেতন

জুন ২১, ২০২৬ — আষাঢ় ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৩৬ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    [email protected]

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In