শনিবার, নভেম্বর ১৪, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home ধর্ম

‘হিন্দু বলেই বৈষম্যের শিকার’, ফের অভিযোগ কানেরিয়ার

জুলাই ৩১, ২০২০ — শ্রাবণ ১৬, ১৪২৭ বঙ্গাব্দ — সময়: ৭:৫৪ অপরাহ্ণ
in ধর্ম
A A
উমর আকমলের নিষেধাজ্ঞা কমে আসার পর নিজের দাবি নিয়ে আবার সরব হয়েছেন দানিশ কানেরিয়া। নিজের আজীবন নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে কিছুদিন ধরেই বেশ উচ্চকিত পাকিস্তানের সাবেক এই লেগ স্পিনার। পুরোনো অভিযোগ নতুন করে তুলে কানেরিয়া বলেছেন, হিন্দু ধর্মাবলম্বী হওয়ার কারণেই তিনি অবিচারের শিকার।

উমর আকমলের নিষেধাজ্ঞা কমে আসার পর নিজের দাবি নিয়ে আবার সরব হয়েছেন দানিশ কানেরিয়া। নিজের আজীবন নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে কিছুদিন ধরেই বেশ উচ্চকিত পাকিস্তানের সাবেক এই লেগ স্পিনার। পুরোনো অভিযোগ নতুন করে তুলে কানেরিয়া বলেছেন, হিন্দু ধর্মাবলম্বী হওয়ার কারণেই তিনি অবিচারের শিকার।

আকমলের তিন বছরের নিষেধাজ্ঞা আপিলে কমে অর্ধেকে নেমে আসার পর কানেরিয়ার পুরোনো ক্ষোভ আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। পাকিস্তানের সফলতম টেস্ট স্পিনার টুইটারে বৃহস্পতিবার অভিযোগ করেছেন, ধর্মীয় পরিচয়ের কারণেই তাকে আলাদা চোখে দেখা হচ্ছে।

উমর আকমলের নিষেধাজ্ঞা কমে আসার পর নিজের দাবি নিয়ে আবার সরব হয়েছেন দানিশ কানেরিয়া। নিজের আজীবন নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে কিছুদিন ধরেই বেশ উচ্চকিত পাকিস্তানের সাবেক এই লেগ স্পিনার। পুরোনো অভিযোগ নতুন করে তুলে কানেরিয়া বলেছেন, হিন্দু ধর্মাবলম্বী হওয়ার কারণেই তিনি অবিচারের শিকার।

“ জিরো টলারেন্স নীতি প্রযোজ্য কেবল দানিশ কানেরিয়ার জন্যই, অন্যদের জন্য নয়। কেউ কি উত্তর দিতে পারবেন, কেবল আমাকেই কেন আজীবন নিষেধাজ্ঞা দেওয়া হলো, অন্যদের নয়? জাতি, বর্ণ ও ক্ষমতার দাপট বিবেচনা করেই কি নীতির প্রয়োগ করা হয়? আমি একজন হিন্দু ও তা নিয়ে গর্বিত। এটিই আমার পরিচয়, আমার ধর্ম।”

আরও পড়ুন

বাংলাদেশে আসছেন ভারতীয় আলেম মাওলানা মাহমুদ মাদানি

মহান আল্লাহর ৯৯টি সুন্দর নাম ও সেগুলোর অর্থ

ইংলিশ কাউন্টি ক্রিকেটে খেলার সময় স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০১২ সালে কানেরিয়াকে আজীবন নিষেধাজ্ঞা দেয় ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। সাজার বিরুদ্ধে আপিল করে তিনি হেরে যান। পরে ইংল্যান্ডের বোর্ডের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে তাকে আজীবন নিষিদ্ধ করে পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি)।

সম্প্রতি কানেরিয়া বলেছেন, সৌরভ গাঙ্গুলি আইসিসির সভাপতি হলেই তিনি নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন করবেন। তার ধারণা, সাবেক ক্রিকেটার হিসেবে সৌরভ বুঝবেন সার্বিক বাস্তবতা।

পিসিবির কাছ থেকে ন্যায্য বিচার পাচ্ছেন না বলেও নানা সময়ে প্রকাশ্যে বলে আসছেন কানেরিয়া। বেশ কবারই অভিযোগ করেছেন, মুসলিম প্রধান দেশে একজন হিন্দু বলেই তিনি অন্যায়ের শিকার।

টুইটারে ক্ষোভ জানানার পর ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে নিজের অভিযোগ আরও বিস্তারিত তুলে ধরেছেন কানেরিয়া।

“ বলা হয়, দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি মানা হচ্ছে। উমর (আকমল) তো দোষী প্রমাণিত হয়েছে, তার পরও ওর সাজা অর্ধেক কমানো হয়েছে। এখানে তো তারা ঠিকই সহানুভূতি দেখিয়েছে। আমির, আসিফ, সালমান বাটদেরও ফেরার সুযোগ দেওয়া হয়েছিল। আমাকে কেন এই সুযোগের বাইরে রাখা হলো?”

“ আমাকে কেন একইরকম সহানুভূতি দেখানো হলো না? তারা বলেন যে আমি শুধু ধর্ম নিয়ে অভিযোগ করি। কিন্তু বৈষম্য যখন এতটা স্পষ্ট, তখন আর কী বলার থাকে! আমি তো সাধারণ যুক্তি দিয়েই কথা বলছি।”

বৈষম্যের অভিযোগ তুলে আরও কিছু প্রশ্ন করেছেন কানেরিয়া।

“ উমর (আকমল) তার ক্যারিয়ারের বেশির ভাগ সময় শৃঙ্খলাজনিত কারণে বিতর্কে জড়িয়েছে। তার মতো একজন মানুষ সহানুভূতি পেলে আমি কেন পাব না? সে কি কাউকে ঘুষ দিয়ে কাজ করিয়ে নিয়েছে?”

“ তারা বলেন, আমি ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করি। বলুন তো, আমার পরে কোন হিন্দু ক্রিকেটার পাকিস্তানের হয়ে খেলেছে? একজনও নয়। এতগুলো বছরে একজনও ভালো হিন্দু ক্রিকেটার তারা পায়নি, বিশ্বাস করা কঠিন।”

নিষেধাজ্ঞা প্রত্যাহারে কানেরিয়ার বারংবার দাবির প্রেক্ষিতে পিসিবি অবশ্য আগেই বলেছে, তাদের কিছুই করার নেই, সিদ্ধান্ত বদলাতে পারে কেবল ইসিবি। আপিল করতে হবে ইংল্যান্ডের বোর্ডের কাছেই।

২০১০ সালে পাকিস্তানের হয়ে শেষবার খেলেছেন কানেরিয়া। প্রায় ১০ বছরের টেস্ট ক্যারিয়ারে ৬১ ম্যাচে নিয়েছেন ২৬১ উইকেট। পাকিস্তানের দ্বিতীয় সফলতম স্পিনার আব্দুল কাদির ২৩৬ উইকেট নিয়েছেন ৬৭ টেস্টে।

উমর আকমল নিষিদ্ধ হয়েছেন পাকিস্তান সুপার লিগে অনৈতিক প্রস্তাব পেয়েও তা কতৃপক্ষকে না জানানোয়। শুরুতে তিন বছরের নিষেধাজ্ঞা দেওয়া হলেও আপিলে তা কমে এসেছে দেড় বছরে।

সূত্র: https://bangla.bdnews24.com/

ফটো কার্ড
শেয়ার করুন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

বাংলাদেশে আসছেন ভারতীয় আলেম মাওলানা মাহমুদ মাদানি

বাংলাদেশে আসছেন ভারতীয় আলেম মাওলানা মাহমুদ মাদানি

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১১, ২০২৬ — কার্তিক ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:০০ অপরাহ্ণ
0

ভারতের প্রভাবশালী ইসলামী ব্যক্তিত্ব ও আলেম মাওলানা সাইয়্যেদ মাহমুদ মাদানি আট দিনের সফরে বাংলাদেশে আসছেন। আগামী ১৩ থেকে ২০ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন জেলা সফর করবেন তিনি। এ...

মহান আল্লাহর ৯৯টি সুন্দর নাম ও সেগুলোর অর্থ

মহান আল্লাহর ৯৯টি সুন্দর নাম ও সেগুলোর অর্থ

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৭, ২০২৬ — কার্তিক ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:২৮ অপরাহ্ণ
0

মহান আল্লাহ তাআলার অসংখ্য গুণ ও মহিমা রয়েছে। তাঁর পবিত্র সত্তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সুন্দর সুন্দর নামের মাধ্যমে এসব গুণের পরিচয় পাওয়া যায়। আল্লাহ নিজেই তাঁর জন্য এসব নাম...

বসুন্ধরা সার্বজনীন পূজামণ্ডপে ডিএনসিসি ও প্রশাসকের ব্যক্তিগত অনুদান

বসুন্ধরা পূজামণ্ডপে ডিএনসিসি ও প্রশাসকের ব্যক্তিগত অনুদান

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২০, ২০২৬ — কার্তিক ৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:১৩ অপরাহ্ণ
0

শারদীয় দুর্গোৎসবের আনন্দ ও সম্প্রীতির বার্তা নিয়ে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। এ সময় পূজামণ্ডপের...

তুরস্কে কোরআন শিক্ষা নিতে পূর্ণাঙ্গ বৃত্তি পেলেন বাংলাদেশের ৭ নারী

তুরস্কে কোরআন শিক্ষা নিতে পূর্ণাঙ্গ বৃত্তি পেলেন বাংলাদেশের ৭ নারী

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৪, ২০২৬ — আশ্বিন ২৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৪০ অপরাহ্ণ
0

তুরস্কের ইস্তাম্বুলে দুই বছর মেয়াদি কোরআন শিক্ষা কার্যক্রমে অংশ নিতে পূর্ণাঙ্গ বৃত্তি পেয়েছেন বাংলাদেশের সাত নারী শিক্ষার্থী। তুরস্কের আজিজ মাহমুদ হুদায়ি ফাউন্ডেশনের এই বৃত্তির আওতায় তাঁরা কোরআন শিক্ষার...

দুর্গাপূজায় আলোকসজ্জার কাজের অগ্রিম টাকা নিয়ে প্রতারণা, থানায় লিখিত অভিযোগ

দুর্গাপূজায় আলোকসজ্জার কাজের অগ্রিম টাকা নিয়ে প্রতারণা, থানায় লিখিত অভিযোগ

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৯, ২০২৬ — আশ্বিন ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৩২ অপরাহ্ণ
0

দুর্গাপূজায় আলোকসজ্জার কাজের চুক্তি করে অগ্রিম টাকা নেওয়ার পর কাজ না করে উল্টো অতিরিক্ত টাকা দাবি ও প্রতারণার অভিযোগ উঠেছে এক লাইটিং ব্যবসায়ীর বিরুদ্ধে। এ ঘটনায় মোহাম্মদপুর থানায়...

Next Post
টেলিভিশনে ‘সাহেদ-শো’, সঙ্গীরাও আলোচনায়

টেলিভিশনে ‘সাহেদ-শো’, সঙ্গীরাও আলোচনায়

সর্বেশষ

ইউল্যাবের শিরোপা জয়ের মধ্য দিয়ে শেষ হলো এবিজি ইউনিভার্সিটি কাপ

ইউল্যাবের শিরোপা জয়ের মধ্য দিয়ে শেষ হলো এবিজি ইউনিভার্সিটি কাপ

নভেম্বর ১৪, ২০২৬ — কার্তিক ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৩৫ পূর্বাহ্ণ
আইসিসিবিতে একসঙ্গে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী

আইসিসিবিতে একসঙ্গে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী

নভেম্বর ১৩, ২০২৬ — কার্তিক ২৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৩৩ অপরাহ্ণ
নির্বাচনের এজেন্টদের নিয়ে প্রতিমন্ত্রী টুকুর ব্যতিক্রমী আয়োজন, একসঙ্গে খেলেন দুই হাজার মানুষ

নির্বাচনের এজেন্টদের নিয়ে প্রতিমন্ত্রী টুকুর ব্যতিক্রমী আয়োজন, একসঙ্গে খেলেন দুই হাজার মানুষ

নভেম্বর ১৩, ২০২৬ — কার্তিক ২৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:০৪ অপরাহ্ণ
মাভাবিপ্রবির সিরাজগঞ্জ ক্যাম্পাসে ভেটেরিনারি অনুষদে ৪০ শিক্ষার্থী ভর্তির অনুমোদন পেল

মাভাবিপ্রবির সিরাজগঞ্জ ক্যাম্পাসে ভেটেরিনারি অনুষদে ৪০ শিক্ষার্থী ভর্তির অনুমোদন পেল

নভেম্বর ১৩, ২০২৬ — কার্তিক ২৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৩৩ অপরাহ্ণ
মাভাবিপ্রবির ফটকের সামনে ট্রাকচাপায় একজনের মৃত্যু

মাভাবিপ্রবির ফটকের সামনে ট্রাকচাপায় একজনের মৃত্যু

নভেম্বর ১৩, ২০২৬ — কার্তিক ২৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:২১ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In