বুধবার, মে ২৭, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home অপরাধ ও দুর্নীতি

১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিয়েছে ডিবি

জুলাই ১২, ২০২৩ — আষাঢ় ২৮, ১৪৩০ বঙ্গাব্দ — সময়: ২:৩৮ পূর্বাহ্ণ
in অপরাধ ও দুর্নীতি, আইন আদালত
A A

বাসে ধর্ষণ

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের মধুপুরে চলন্ত বাসে ডাকাতি ও দলবদ্ধ ধর্ষণের মামলায় আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে গোয়েন্দা পুলিশ।

আরও পড়ুন

ধনবাড়ীতে পরিবহনে বিএনপি নেতাদের চাঁদাবাজির অভিযোগ

সাবেক নারী এমপি তুহিন ফের গ্রেপ্তার

এতে ১১ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

এর মধ্যে দুই আসামি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের বিচার কিশোর আদালতে করার জন্য ‘দোষীপত্র’ দেওয়া হয়েছে।

জেলা গোয়েন্দা (দক্ষিণ) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন গত ৩১ মে আদালতে অভিযোগপত্র আদালতে জমা দিয়েছেন।

বিষয়টি জানাজানি হয় আজ মঙ্গলবার।

টাঙ্গাইলের আদালত পুলিশের পরিদর্শক তানভীর আহমেদ বলেন, আগামী ১০ আগস্ট মামলাটির তারিখ ধার্য রয়েছে।

ওই দিন অভিযোগপত্রটি ম্যাজিস্ট্রেট আদালত থেকে বিচারিক আদালতে বদলি করা হবে।

গত বছরের ৩ আগস্ট কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ঈগল পরিবহনের একটি বাসে ডাকাতি ও দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে।

এ সময় বাসটি মধুপুর উপজেলার রক্তিপাড়া রাস্তার পাশে খাদে পড়ে যায়।

ওই ঘটনায় বাসের যাত্রী হেকমত আলী বাদী হয়ে ওই দিনই মধুপুর থানায় মামলা করেন।

পরে মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয় জেলা গোয়েন্দা পুলিশের কাছে।

ডাকাতি ও দলবদ্ধ ধর্ষণের ঘটনায় যাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে, তাঁরা হচ্ছেন টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা গোরস্থান পাড়া গ্রামের রাজা মিয়া (৩২), কুড়িগ্রামের রৌমারী উপজেলার ধনারচর পশ্চিম পাড়ার নুরুননবী হোসেন (২৪), খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার আব্দুল মান্নান (২০), মধুপুরের ধলপুর গ্রামের মাহমুদুল হাসান ওরফে মুন্না ওরফে রতন (২২), গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ছোট কাঞ্চনপুর গ্রামের আব্দুল আউয়াল (৩১), সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার দশসিকা গ্রামের রাসেল তালুকদার (৩০) ও একই গ্রামের আসলাম তালুকদার (১৯), ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলা গ্রামের মো. আলাউদ্দিন (২৪), ঢাকার সাভার উপজেলার গোহাইল বাড়ি দক্ষিণ পাড়ার জুলহাস বাবু (২৭)।

অপর দুই আসামি অপ্রাপ্তবয়স্ক। তাদের বিরুদ্ধে শিশু–কিশোর আদালতে বিচারের জন্য পৃথক দোষীপত্র জমা দেওয়া হয়েছে।

মামলার আসামির সবাই ঘটনার পরপরই গ্রেপ্তার হন।

তাঁরা সবাই দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। বর্তমানে সবাই কারাগারে আছেন।

আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির তিনটি ধারায় ডাকাতি, লুটপাট ও ডাকাতির মালামাল উদ্ধারের অভিযোগ এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনের দলবদ্ধ ধর্ষণ এবং ধর্ষণে সহায়তার অভিযোগ আনা হয়েছে।

তদন্তকর্মকর্তার বক্তব্য –

মামলার তদন্তকারী কর্মকর্তা হেলাল উদ্দিন বলেন, ওই বাসের এক নারী যাত্রী ডাকাত দলের কয়েকজন সদস্য কর্তৃক ধর্ষণের শিকার হন।

ঘটনার পর ওই নারীর ডাক্তারি প্রতিবেদনে ধর্ষণের প্রমাণ পাওয়া যায়।

পরে ডিএনএ পরীক্ষার জন্য আসামিদের নমুনা সিআইডির প্রধান ডিএনএ অ্যানালিস্টের কাছে পাঠানো হয়।

ধর্ষণের শিকার নারীর কাছ থেকে সংগৃহীত আলামতের সঙ্গে আসামি রাজা মিয়া, নুরুননবী হোসেন, আব্দুল মান্নান ও মাহমুদুল হাসান মুন্নার ডিএনএর মিল রয়েছে।

প্রসঙ্গত, গত বছরের ৩ আগস্ট কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ঈগল পরিবহনের বাসটি রাত সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ বনপাড়া রোড এলাকায় পৌঁছে।

সেখানে আধা ঘণ্টা একটি হোটেলে খাবারের বিরতি দেয়। পরে পুনরায় ঢাকার দিকে যাত্রা শুরু করে। পথে যাত্রী বেশে ডাকাত দলের সদস্যরা বাসটিতে ওঠে।

বাসটি রাত দেড়টার দিকে দেলদুয়ার উপজেলার নাটিয়াপাড়া এলাকায় পৌঁছালে যাত্রী বেশে ডাকাতেরা অস্ত্রের মুখে চালককে সরিয়ে গাড়ির নিয়ন্ত্রণ নেয়।

পরে যাত্রীদের জিম্মি করে টাকা, মুঠোফোন, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়।

ডাকাতির সময় এক নারী যাত্রীকে পেছনের সিটে নিয়ে কয়েকজন ধর্ষণ করেন। ঘটনাটি ওই সময় সারা দেশে আলোচিত হয়। সম্পাদনা – অলক কুমার

ফটো কার্ড
শেয়ার করুন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

ধনবাড়ীতে পরিবহনে বিএনপি নেতাদের চাঁদাবাজির অভিযোগ

ধনবাড়ীতে পরিবহনে বিএনপি নেতাদের চাঁদাবাজির অভিযোগ

by নিজস্ব প্রতিবেদক
মে ২২, ২০২৬ — জ্যৈষ্ঠ ৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:২২ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলে ধনবাড়ী হয়ে বিভিন্ন স্থানে চলাচলরত যাত্রীবাহী বাস থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে উপজেলা বিএনপি নেতার বিরুদ্ধে। যদিও ধনবাড়ী থেকে ও ধনবাড়ী হয়ে চলাচলরত যাত্রীবাস থেকে চাঁদা আদায়...

সাবেক নারী এমপি তুহিন ফের গ্রেপ্তার

সাবেক নারী এমপি তুহিন ফের গ্রেপ্তার

by নিজস্ব প্রতিবেদক
মে ২১, ২০২৬ — জ্যৈষ্ঠ ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৪৬ অপরাহ্ণ
0

রাজধানীর মিরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলা, গুলিবর্ষণ ও গুরুতর আহতের ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) সাবিনা আক্তার তুহিনকে...

ডিবি হারুন ও তার ভাই শাহরিয়ারের আয়কর নথি জব্দের আদেশ

ডিবি হারুন ও তার ভাই শাহরিয়ারের আয়কর নথি জব্দের আদেশ

by নিজস্ব প্রতিবেদক
মে ১৯, ২০২৬ — জ্যৈষ্ঠ ৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:২৯ অপরাহ্ণ
0

সাবেক ডিবি প্রধান ও ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ এবং তার ভাই, মেরিন সিটি রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক এ বি এম শাহরিয়ার-এর আয়কর নথি ও সংশ্লিষ্ট...

বাসাইলে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাসাইলে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

by নিজস্ব প্রতিবেদক
মে ১৮, ২০২৬ — জ্যৈষ্ঠ ৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:২৯ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের বাসাইলে গত ২৪ ঘন্টায় থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৭ মে) রাত পৌনে আটটার দিকে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের...

পলক ও স্ত্রীর ১৫ বছরের আয়কর নথি জব্দের নির্দেশ আদালতের

পলক ও স্ত্রীর ১৫ বছরের আয়কর নথি জব্দের নির্দেশ আদালতের

by নিজস্ব প্রতিবেদক
মে ১৮, ২০২৬ — জ্যৈষ্ঠ ৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৫৬ অপরাহ্ণ
0

সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং তার স্ত্রী আরিফা জেসমিন কনিকার ১৫ বছরের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (১৮ মে) ঢাকা মহানগর...

Next Post

আধাঘণ্টা মোবাইলে কথা বললে বাড়ে উচ্চ রক্তচাপের ঝুঁকি

সর্বেশষ

টাঙ্গাইলের কালিহাতীতে পানিতে পড়ে ২ বছরের শিশুর মৃত্যু

টাঙ্গাইলের কালিহাতীতে পানিতে পড়ে ২ বছরের শিশুর মৃত্যু

মে ২৬, ২০২৬ — জ্যৈষ্ঠ ১২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৩৩ অপরাহ্ণ
মির্জাপুরে তুচ্ছ ঘটনায় ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

মির্জাপুরে তুচ্ছ ঘটনায় ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

মে ২৫, ২০২৬ — জ্যৈষ্ঠ ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:২৮ অপরাহ্ণ
টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহতদের লাশ পরিবারে কাছে হস্তান্তর

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহতদের লাশ পরিবারে কাছে হস্তান্তর

মে ২৫, ২০২৬ — জ্যৈষ্ঠ ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:১৮ অপরাহ্ণ
পরিচয় শনাক্তে কাজ করছে সিআইডির ক্রাইম সিন ইউনিট

পরিচয় শনাক্তে কাজ করছে সিআইডির ক্রাইম সিন ইউনিট

মে ২৫, ২০২৬ — জ্যৈষ্ঠ ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১৪ অপরাহ্ণ
সেনাবাহিনীর ভুয়া পরিচয়দানকারী আটক, মিলল নেমপ্লেট ও ব্যাজ

সেনাবাহিনীর ভুয়া পরিচয়দানকারী আটক, মিলল নেমপ্লেট ও ব্যাজ

মে ২৫, ২০২৬ — জ্যৈষ্ঠ ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৪৬ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    news@khabarbangla24.com

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In