বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home রাজনীতি

৩৬ বছরেও পূর্ণাঙ্গ কমিটি পায়নি দেলদুয়ার উপজেলা যুবলীগ!

অক্টোবর ১৯, ২০১৯ — কার্তিক ৪, ১৪২৬ বঙ্গাব্দ — সময়: ৭:৩৭ অপরাহ্ণ
in রাজনীতি
A A

এবারও অনিশ্চয়তার পথে দেলদুয়ার উপজেলা আওয়ামী যুবলীগের সম্মেলন। দীর্ঘ ৩৬ বছর যাবৎ এ উপজেলায় আওয়ামী যুবলীগের কার্যক্রম আহ্বায়ক কমিটি দ্বারা পরিচালিত হয়ে আসলেও এ বছর পূর্ণাঙ্গ কমিটি গঠণের লক্ষে চূড়ান্ত হয় সম্মেলনের দিনক্ষণ। এরপরও দফায় দফায় তারিখ নির্ধারণ আর পরিবর্তনে এখন অনিশ্চিত এ উপজেলার সম্মেলন। এ নিয়ে দ্বিধা বিভক্তি আর চরম উৎকণ্ঠায় সংগঠনটির নেতাকর্মীরা।

কয়েকজন চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, অবৈধ বাংলা ড্রেজার দিয়ে বালু উত্তোলনকারী এ সম্মেলন স্থগিত করার পায়তারা চালাচ্ছে বলে মন্তব্য করছেন দলের ত্যাগী ও মাদক বিরোধী নেতাকর্মীরা।

আরও পড়ুন

টাঙ্গাইলে ছাত্রলীগের ঝটিকা মিছিল, প্রতিবাদে ছাত্রদল-যুবদলের বিক্ষোভ

বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

জানা যায়, ১৯৮৩ সালে দেলদুয়ার উপজেলা প্রতিষ্ঠা হয়। প্রতিষ্ঠার পর এ উপজেলায় চার দফায় যুবলীগেরর আহ্বায়ক কমিটি হলেও চূড়ান্ত হয়নি এর পূর্ণাঙ্গ কমিটি। ২০১৩ সালে সর্বশেষ গঠিত এ উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটি নানা জটিলতায় গত ছয় বছরেও গঠণ করতে পারেনি পূর্ণাঙ্গ কমিটি। যদিও চলতি বছরের ৫ জুলাই বিশেষ বর্ধিত সভায় কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক বদিউল আলম বদি এ উপজেলা কমিটি গঠণে সম্মেলনের তারিখ ঘোষণা করেন ২০ জুলাই। এ সভায় জেলা যুবলীগের সভাপতি রেজাউর রহমান চঞ্চল, সাধারণ সম্পাদক ফারুক হোসেন মানিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার ফজলুল হক, সাধারণ সম্পাদক আলহাজ লায়ন এম. শিবলী সাদিকসহ উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগের সকল স্তরের নেতাকর্মীরা।

তবে ৯ সেপ্টেম্বর অনিবার্য কারণে সেই তারিখ পরিবর্তন করে স্থানীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটুর নির্দেশে, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, যুবলীগের সম্মেলনের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ ও জেলা যুবলীগের সভাপতি সম্পাদকের সমন্বয়ে চলতি মাসের ১৪ তারিখ চূড়ান্ত হয় ওই সম্মেলনের দিন। সম্মেলকে কেন্দ্র করে যুবলীগের নেতা কর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়। পদ প্রত্যাশিদের পোস্টার ফেস্টুনে ছেয়ে যায় গোটা উপজেলা। সম্মেলনে কে হচ্ছেন সভাপতি আর সম্পাদক এ নিয়ে চায়ের দোকান থেকে শুরু করে বিভিন্ন হাট-বাজার আর পাড়া-মহল্লায় বইতে শুরু করে আলোচনা আর হিসেব নিকেশ। তবে গত ১২ অক্টোবর সম্মেলনের ঠিক দু’দিন আগেই কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক এ সম্মেলন আর নির্বাচন স্থগিত ঘোষণা করেন। এমন সিদ্ধান্তে হতাশা হয়ে পড়েন উপজেলা যুবলীগের নেতাকর্মী ও সমর্থকেরা। কেন হলো এ সম্মেলন স্থগিত, তা জানতে জেলা যুবলীগের নেতৃবৃন্দের দ্বারে দ্বারে ঘুরছেন এখন উপজেলার নেতাকর্মীরা।

দেলদুয়ার উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহ্বায়ক হামিদুল ইসলাম মজনু জানান, আমরা যারা আওয়ামী পরিবারের লোক, আমরা অবশ্যই নৌকার পক্ষে, আর নৌকার পক্ষে মানেই আমরা সবাই আহসানুল ইসলাম টিটুর লোক। এক্ষেত্রে এমপি সাহেবের এমন আচরণ মোটেই কাম্য নয়।

সাধারণ কাউন্সিলর কিংবা ভোটারের চাওয়া গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা একজন সৎ ও যোগ্য লোককে বের করে আনতে চাই, যার কোন মাদকের সাথে সম্পৃক্ততা নেই। যিনি সঠিক ভাবে দেলদুয়ার উপজেলা যুবলীগকে সংগঠিত করে আগামী দিনে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন।

এছাড়াও আওয়ামী লীগ ও যুবলীগের বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতারা হতাশা প্রকাশ করে জানান, এ রকম একজন চিহ্নিত লোককে কেন স্থানীয় সংসদ সদস্য এত গুরুত্ব দেন তা বুঝতে তাদের কষ্ট হয়।

অভিযোগের বিষয়টি প্রবাকান্ডা দাবি করে জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক এহ্সানুল হক সুমন বলেন, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সিদ্ধান্তেই এই সম্মেলন স্থগিত করা হয়েছে। এ ক্ষেত্রে এমপির কোন হস্তক্ষেপ নেই।

এ বিষয়ে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মানিক সাথে মুঠো ফোনে কথা বলতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

তবে দেলদুয়ার উপজেলা আওয়ামী যুবলীগের সম্মেলন আর নির্বাচন স্থগিতে হস্তক্ষেপের বিষয়টি নিশ্চিত হতে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) এর সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটুর ব্যক্তিগত মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি মিটিংয়ে ব্যস্ত রয়েছেন বলে এ বিষয়ে কোন মন্তব্য করেননি।

এ প্রসঙ্গে কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক বদিউল আলম বদি জানান, দেলদুয়ার উপজেলা আওয়ামী যুবলীগের সম্মেলন আর নির্বাচন গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছিল। তবে আগামী ২৩ নভেম্বর কেন্দ্রীয় কমিটির কাউন্সিলের কারণে হঠাৎ করেই ওই সম্মেলন আর নির্বাচন স্থগিত করা হয়েছে। কেন্দ্রীয় কাউন্সিলের পরে দেলদুয়ার উপজেলা আওয়ামী যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

ফটো কার্ড
শেয়ার করুন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

টাঙ্গাইলে ছাত্রলীগের ঝটিকা মিছিল, প্রতিবাদে ছাত্রদল-যুবদলের বিক্ষোভ

টাঙ্গাইলে ছাত্রলীগের ঝটিকা মিছিল, প্রতিবাদে ছাত্রদল-যুবদলের বিক্ষোভ

by নিজস্ব প্রতিবেদক
জুন ২১, ২০২৬ — আষাঢ় ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:০২ অপরাহ্ণ
0

টাঙ্গাইলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। মিছিলের পরপরই জাতীয়তাবাদী ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা শহরে পাল্টা বিক্ষোভ মিছিল বের...

বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

by নিজস্ব প্রতিবেদক
জুন ২০, ২০২৬ — আষাঢ় ৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:২০ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের বাসাইলে ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারি কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের বীজ, সার ও গাছের চারা বিতরণ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থ বছরের খরিপ-২/২০২৬-২৭ মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির...

প্রতিবেশী দেশগুলো মাদকের মাধ্যমে যুবসমাজকে ধ্বংস করতে চায়: টুকু

প্রতিবেশী দেশগুলো মাদকের মাধ্যমে যুবসমাজকে ধ্বংস করতে চায়: টুকু

by নিজস্ব প্রতিবেদক
জুন ২০, ২০২৬ — আষাঢ় ৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:২১ অপরাহ্ণ
0

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিভিন্ন প্রতিবেশী দেশ বাংলাদেশে মাদক প্রবেশ করিয়ে যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে বিপথে নেওয়ার চেষ্টা করছে। যুবসমাজ ধ্বংস হয়ে গেলে একটি...

বিএনপি জনবান্ধব দল, জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছি: টুকু

বিএনপি জনবান্ধব দল, জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছি: টুকু

by নিজস্ব প্রতিবেদক
জুন ২০, ২০২৬ — আষাঢ় ৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪৯ অপরাহ্ণ
0

বিএনপি একটি জনবান্ধব রাজনৈতিক দল বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, বিএনপিকে কখনও স্বৈরাচারী বা ফ্যাসিবাদী দল হিসেবে আখ্যায়িত করা যায়নি, কারণ...

মির্জাপুরে পরকীয়া ঘটনায় বিএনপি নেতা শফি সিকদার বহিষ্কার

মির্জাপুরে পরকীয়া ঘটনায় বিএনপি নেতা শফি সিকদার বহিষ্কার

by নিজস্ব প্রতিবেদক
জুন ১০, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:০৪ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের মির্জাপুরে সাবিনা আক্তার নামে এক নারীর বাড়িতে আপত্তিকর অবস্থায় শফি সিকদার নামে এক বিএনপি নেতাকে স্থানীয়রা আটক করে গণধোলাই দিয়েছেন। পরে স্থানীয়দের মধ্যস্থতায় দুজনের সম্মতিতে তাদের বিয়ে...

Next Post

টাঙ্গাইল রেলস্টেশনের কাউন্টারে না থাকলেও সিটসহ টিকেট মেলে চা স্টলে

সর্বেশষ

শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ২৬ জুলাই

শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ২৬ জুলাই

জুন ২৫, ২০২৬ — আষাঢ় ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:১২ অপরাহ্ণ
বাংলাদেশ-অস্ট্রেলিয়া সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত

জুন ২৫, ২০২৬ — আষাঢ় ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৪৫ অপরাহ্ণ
চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

জুন ২৫, ২০২৬ — আষাঢ় ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:২৯ অপরাহ্ণ
পঞ্চম ব্রাজিলিয়ান হিসেবে গ্রুপ পর্বের ৩ ম্যাচেই ভিনির গোল

পঞ্চম ব্রাজিলিয়ান হিসেবে গ্রুপ পর্বের ৩ ম্যাচেই ভিনির গোল

জুন ২৫, ২০২৬ — আষাঢ় ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:০৬ অপরাহ্ণ
দেলদুয়ারে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে পরিকল্পনা সভা অনুষ্ঠিত

দেলদুয়ারে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে পরিকল্পনা সভা অনুষ্ঠিত

জুন ২৫, ২০২৬ — আষাঢ় ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৪৫ পূর্বাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    [email protected]

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In