বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home খেলা

অ্যাস্টন ভিলাকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে ঘুরে দাঁড়াল বার্সেলোনা

নভেম্বর ৪, ২০২৬ — কার্তিক ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:১৮ পূর্বাহ্ণ
in খেলা
A A
অ্যাস্টন ভিলাকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে ঘুরে দাঁড়াল বার্সেলোনা

অ্যাস্টন ভিলাকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে ঘুরে দাঁড়াল বার্সেলোনা

প্রতিবেদন:
খবরবাংলা ডেস্ক :

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের মাঠে অ্যাস্টন ভিলাকে ৩-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। মঙ্গলবার (৩ নভেম্বর) ক্যাম্প ন্যুতে অনুষ্ঠিত ম্যাচে ইংলিশ ক্লাবটিকে হারিয়ে প্রতিযোগিতায় টানা জয়ের ধারায় থাকা ভিলাকে থামিয়ে দিয়েছে কাতালানরা।

বার্সেলোনার জয়ে জোড়া গোল করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহা। অন্য গোলটি করেন স্প্যানিশ তরুণ তারকা লামিন ইয়ামাল।

আরও পড়ুন

শেষ মুহূর্তের গোলে রিয়ালের নাটকীয় জয়

প্রথমবারের মতো বিগ ব্যাশে খেলবেন মুস্তাফিজুর রহমান

এই জয়ের মাধ্যমে আগের ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) কাছে হারের ধাক্কা সামলে ঘুরে দাঁড়িয়েছে বার্সেলোনা। একই সঙ্গে লিগ পর্বের শীর্ষ আটে জায়গা করে নেওয়ার লড়াইয়েও নিজেদের অবস্থান শক্ত করেছে দলটি।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বার্সেলোনা। স্বাগতিকদের হাই প্রেসিং সামলাতে গিয়ে শুরুতেই চাপে পড়ে উনাই এমেরির দল। এরই সুযোগ কাজে লাগিয়ে সপ্তম মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। নিজেদের ডি-বক্সের ভেতর থেকে বল ক্লিয়ার করতে গিয়ে জোয়াও গোমেসের ভুল পাস চলে যায় লামিন ইয়ামালের কাছে। সুযোগটি কাজে লাগিয়ে গোলরক্ষক জিয়ন সুজুকিকে পরাস্ত করেন ১৯ বছর বয়সী এই উইঙ্গার।

এই গোলের মাধ্যমে চ্যাম্পিয়ন্স লিগে টিনেজ ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ গোলদাতা হওয়ার নতুন রেকর্ড গড়েন ইয়ামাল। প্রতিযোগিতাটিতে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৪। এর আগে কিশোর বয়সে চ্যাম্পিয়ন্স লিগে কিলিয়ান এমবাপ্পের গোল ছিল ১৩টি। ১০ গোল নিয়ে তালিকার পরের অবস্থানে রয়েছেন নরওয়ের স্ট্রাইকার আর্লিং হালান্ড।

গোল হজমের পর ম্যাচে ফেরার চেষ্টা করে অ্যাস্টন ভিলা। প্রথমার্ধে ম্যাটি ক্যাশ ও জোয়াও গোমেসের কয়েকটি প্রচেষ্টা বার্সেলোনার রক্ষণে চাপ তৈরি করে। তবে গোলের দেখা পায়নি সফরকারীরা। অন্যদিকে বার্সেলোনার প্রেসিং সামলাতে গিয়ে নিজেদের রক্ষণ থেকে বল বের করতেও সমস্যায় পড়ে ভিলা।

বিরতির পর আক্রমণের গতি আরও বাড়ায় বার্সেলোনা। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করেন রাফিনহা। ফারমিন লোপেজের কাছ থেকে বল পেয়ে প্রতিপক্ষের রক্ষণ ভেদ করে নিখুঁত শটে বল জালে পাঠান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

এরপর ব্যবধান কমানোর চেষ্টা চালায় অ্যাস্টন ভিলা। তবে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে বার্সেলোনা। একপর্যায়ে জোয়াও কানসেলোর দুর্দান্ত ক্রস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন রাফিনহা। ডান পায়ের বাইরের অংশ দিয়ে বল বাড়িয়ে দেন কানসেলো, কাছ থেকে পা ছুঁইয়ে জালে পাঠান রাফিনহা। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এটি ছিল তার ১৯তম গোল।

এদিকে, ম্যাচ শুরুর আগে চ্যাম্পিয়ন্স লিগের ঐতিহ্যবাহী সংগীত বাজানো হয়নি। স্পেনের দ্বিতীয় বিভাগের ম্যাচে আগের দিন মাঠে সংঘর্ষের পর হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যাওয়া তেনেরিফের স্ট্রাইকার হেসুস দে মিগেলের প্রতি শ্রদ্ধা জানাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ম্যাচ শেষে রাফিনহাও জয় উদ্‌যাপনের চেয়ে প্রয়াত ফুটবলারের পরিবারের প্রতি সমবেদনা জানানোকে গুরুত্ব দেন। স্প্যানিশ সম্প্রচারমাধ্যম মুভিস্টারকে তিনি বলেন, জয়টি সমর্থকদের উৎসর্গ করতে চান। তবে ওই দিন ফুটবল নিয়ে কথা বলতে চান না তিনি।

রাফিনহা বলেন, ‘আমি এই জয় সমর্থকদের উৎসর্গ করতে চাই। তবে আজ ফুটবল নিয়ে কথা বলতে চাই না। হেসুসের পরিবারের প্রতি সমবেদনা জানাতে চাই। তার আত্মা শান্তিতে থাকুক।’

তিনি আরও বলেন, ‘এ ধরনের ঘটনা যে কারও সঙ্গে ঘটতে পারে। বিষয়টি অত্যন্ত কঠিন। আপনি একটি ম্যাচ খেলতে মাঠে নামবেন, আর একই ঘটনা আপনার সঙ্গেও ঘটতে পারে। ক্লাবের পক্ষ থেকে তার পরিবারের প্রতি শক্তি ও সাহস কামনা করছি।’

অন্যদিকে, অ্যাস্টন ভিলা কোচ উনাই এমেরির জন্যও ম্যাচটি ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ। এর আগে পিএসজির দায়িত্বে থাকাকালে ২০১৭ সালে বার্সেলোনার মাঠে ৬-১ গোলের ঐতিহাসিক হারের অভিজ্ঞতা হয়েছিল তার। এবারও শুরুতে গোল হজম করে চাপে পড়লেও প্রথমার্ধে দলকে প্রতিদ্বন্দ্বিতায় রেখেছিলেন এমেরি। তবে শেষ পর্যন্ত বার্সেলোনার আক্রমণভাগের সামনে হার মানতে হয় ভিলাকে।

তথ্য সূত্র : যমুনা টিভি

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: অ্যাস্টন ভিলাউয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ২০২৫বার্সেলোনারাফিনহালামিন ইয়ামাল

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

শেষ মুহূর্তের গোলে রিয়ালের নাটকীয় জয়

শেষ মুহূর্তের গোলে রিয়ালের নাটকীয় জয়

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৫, ২০২৬ — কার্তিক ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৪৯ পূর্বাহ্ণ
0

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের শতভাগ জয়ের ধারা ধরে রেখেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। গ্রিসের এথেন্সে স্বাগতিক এইকে এথেন্সের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে ৩-২ ব্যবধানে জয় তুলে নিয়েছে ১৫...

প্রথমবারের মতো বিগ ব্যাশে খেলবেন মুস্তাফিজুর রহমান

প্রথমবারের মতো বিগ ব্যাশে খেলবেন মুস্তাফিজুর রহমান

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৪, ২০২৬ — কার্তিক ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:১৮ অপরাহ্ণ
0

বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে (বিবিএল) খেলতে যাচ্ছেন। তাকে দলে নিয়েছে মেলবোর্ন রেনেগেডস। চোটের কারণে পুরো মৌসুম থেকে ছিটকে...

এআইইউবিকে ৩-০ গোলে হারিয়ে ড্যাফোডিল চ্যাম্পিয়ন

এআইইউবিকে ৩-০ গোলে হারিয়ে ড্যাফোডিল চ্যাম্পিয়ন

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৩, ২০২৬ — কার্তিক ১৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৪৩ অপরাহ্ণ
0

বিশ্ববিদ্যালয় পর্যায়ে ফুটবলের প্রতিযোগিতামূলক আয়োজন ও তরুণ খেলোয়াড়দের উচ্ছ্বাসে মুখর হয়ে উঠেছিল এবিজি স্পোর্টস সিটির কিংস অ্যারেনা। জমজমাট ফাইনাল, পুরস্কার বিতরণী ও বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ...

নতুন অধিনায়কের নেতৃত্বে এশিয়া কাপের দল ঘোষণা বিসিবির

নতুন অধিনায়কের নেতৃত্বে এশিয়া কাপের দল ঘোষণা বিসিবির

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৩, ২০২৬ — কার্তিক ১৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৫৬ অপরাহ্ণ
0

আইসিসি উইমেন্স ইমার্জিং নেশনস ট্রফিতে অংশ নিতে বাংলাদেশ নারী দলের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় এ টুর্নামেন্টে অংশ নিতে আগামী ১০ নভেম্বর...

দেলদুয়ারে মাঠ ও অবকাঠামো নির্মানে ৪ কোটি টাকার প্রতিশ্রুতি দেন ক্রীড়া প্রতিমন্ত্রী

দেলদুয়ারে মাঠ ও অবকাঠামো নির্মানে ৪ কোটি টাকার প্রতিশ্রুতি দেন ক্রীড়া প্রতিমন্ত্রী

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২, ২০২৬ — কার্তিক ১৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৪৬ অপরাহ্ণ
0

ধান কাটার পর ফাঁকা জমিতে খেলাধুলা করত গ্রামের শিশুরা। আবার নতুন করে আবাদ শুরু হলে বন্ধ হয়ে যেত তাদের খেলা। সারা বছর খেলাধুলার সুযোগ তৈরি করতে চাঁদা তুলে...

Next Post
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রীর শ্রদ্ধা

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রীর শ্রদ্ধা

সর্বেশষ

হামের টিকা সংগ্রহে ব্যর্থতা: ইউনূস সরকারের দায় নির্ধারণে তদন্ত

হামের টিকা সংগ্রহে ব্যর্থতা: ইউনূস সরকারের দায় নির্ধারণে তদন্ত

নভেম্বর ৫, ২০২৬ — কার্তিক ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:০১ অপরাহ্ণ
ডেমোক্র্যাটদের জয়ের পর বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

ডেমোক্র্যাটদের জয়ের পর বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

নভেম্বর ৫, ২০২৬ — কার্তিক ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:০৩ পূর্বাহ্ণ
শেষ মুহূর্তের গোলে রিয়ালের নাটকীয় জয়

শেষ মুহূর্তের গোলে রিয়ালের নাটকীয় জয়

নভেম্বর ৫, ২০২৬ — কার্তিক ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৪৯ পূর্বাহ্ণ
মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নভেম্বর ৫, ২০২৬ — কার্তিক ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৪২ পূর্বাহ্ণ
সুস্থতার পথে নির্যাতনের শিকার শিশুটি, চিকিৎসার খোঁজ নিলেন প্রতিমন্ত্রী টুকু

সুস্থতার পথে নির্যাতনের শিকার শিশুটি, চিকিৎসার খোঁজ নিলেন প্রতিমন্ত্রী টুকু

নভেম্বর ৪, ২০২৬ — কার্তিক ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:২৮ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In