শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home খেলা

আইসিসিতে ভারতের প্রভাব ও বাংলাদেশের প্রতি বৈষম্য

জানুয়ারি ২২, ২০২৬ — মাঘ ৯, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১২:৪৯ অপরাহ্ণ
in খেলা
A A
আইসিসিতে ভারতের প্রভাব ও বাংলাদেশের প্রতি বৈষম্য

আইসিসিতে ভারতের প্রভাব ও বাংলাদেশের প্রতি বৈষম্য

প্রতিবেদন:
খবর বাংলা ডেস্ক :

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) দীর্ঘদিন ধরেই নিজেকে বৈশ্বিক ক্রিকেটের নিরপেক্ষ অভিভাবক হিসেবে তুলে ধরলেও সাম্প্রতিক কিছু সিদ্ধান্ত ও অবস্থান সেই দাবি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। ক্রিকেট অঙ্গনে বহুকাল ধরেই আলোচিত একটি অভিযোগ আবারও সামনে এসেছে—ভারত এবং দেশটির ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আইসিসির সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অতিরিক্ত ও একতরফা প্রভাব বিস্তার করছে।

নেতৃত্বের গুরুত্বপূর্ণ পদ, রাজস্ব বণ্টন কাঠামো, ক্ষমতাধর কমিটি এবং নীতিনির্ধারণী সিদ্ধান্তে ভারতের প্রভাব ক্রমেই দৃশ্যমান হয়ে উঠছে। সমালোচকদের মতে, এই প্রভাব এখন আর পরোক্ষ নয়; বরং প্রকাশ্যেই অন্য সদস্য দেশগুলোর ওপর চাপ প্রয়োগের মাধ্যমে বাস্তব রূপ নিচ্ছে।

আরও পড়ুন

ধনবাড়ীতে ক্যাফে হাট ম্যারাথন অনুষ্ঠিত, অংশ নিলেন ৪০৮ প্রতিযোগী

বিশ্বমানের ক্রীড়া অবকাঠামোয় নজর কাড়ছে এবিজি স্পোর্টস সিটি

বিশেষ করে দক্ষিণ এশিয়ার তুলনামূলক ছোট ক্রিকেট খেলুড়ে দেশগুলো এই পরিস্থিতির সবচেয়ে বড় ভুক্তভোগী। এর অন্যতম উদাহরণ পাকিস্তানে আয়োজিত আন্তর্জাতিক টুর্নামেন্ট ঘিরে ভারতের বারবার সফর প্রত্যাখ্যান। দ্বিপক্ষীয় রাজনৈতিক সম্পর্কের অজুহাতে ভারত যখনই পাকিস্তানে খেলতে অস্বীকৃতি জানিয়েছে, তখন আইসিসি আয়োজক দেশকেই ভেন্যু পরিবর্তনের দায় দিয়েছে। পাকিস্তানকে বারবার সংযুক্ত আরব আমিরাত বা শ্রীলঙ্কার মতো নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ আয়োজন করতে বাধ্য করা হয়েছে, যা আয়োজক দেশের সার্বভৌম অধিকার ও মর্যাদাকে প্রশ্নের মুখে ফেলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

অন্যদিকে, সাম্প্রতিক সময়ে ভারতে বাংলাদেশবিরোধী মনোভাব নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। আইপিএল থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে হঠাৎ বাদ দেওয়ার ঘটনা এবং পরবর্তী সময়ে কূটনৈতিক মিশনের সামনে কুশপুত্তলিকা পোড়ানোর মতো ঘটনাগুলো আলোচনার জন্ম দেয়। তবে এসব ঘটনাকে আইসিসি নিরাপত্তাজনিত বড় হুমকি হিসেবে বিবেচনা করেনি। সংস্থাটির মতে, এসব বিষয় খেলোয়াড়দের নিরাপত্তার জন্য যথেষ্ট ঝুঁকিপূর্ণ নয়।

এই অবস্থার বিপরীতে বাংলাদেশ যখন তুলনামূলকভাবে যুক্তিসংগত একটি অনুরোধ তোলে—বিশেষ করে শ্রীলঙ্কার সঙ্গে যৌথ আয়োজনে বিকল্প ভেন্যুর প্রস্তাব দেয়—তখন আইসিসির প্রতিক্রিয়া ছিল ভিন্ন। অনুরোধটি প্রত্যাখ্যান করার পাশাপাশি যে ভাষা ও ভঙ্গিতে সিদ্ধান্ত জানানো হয়েছে, তা অনেকের কাছেই অবজ্ঞাসূচক ও অসম্মানজনক বলে প্রতীয়মান হয়েছে।

সমালোচকদের মতে, এখানেই আইসিসির দ্বিচারিতা সবচেয়ে স্পষ্টভাবে ফুটে ওঠে। এক দেশের রাজনৈতিক যুক্তিকে ‘যৌক্তিক’ বলে মেনে নেওয়া হয়, অথচ অন্য দেশের নিরাপত্তা, মর্যাদা ও বাস্তব উদ্বেগকে তুচ্ছ করা হয়। এতে করে স্পষ্ট হয়ে উঠছে, আইসিসির সিদ্ধান্ত অনেক সময় ক্রিকেটীয় নীতির চেয়ে ক্ষমতার ভারসাম্যের ওপর বেশি নির্ভরশীল।

এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে—আইসিসি কি এখনো সত্যিকার অর্থে বৈশ্বিক ক্রিকেটের শাসন সংস্থা, নাকি এটি ধীরে ধীরে একটি প্রভাবশালী দেশের স্বার্থ রক্ষার যন্ত্রে পরিণত হচ্ছে? বিষয়টি এখন আর কেবল মাঠের খেলায় সীমাবদ্ধ নেই; বরং এটি আধিপত্য, ক্ষমতার রাজনীতি এবং ছোট ক্রিকেট খেলুড়ে দেশগুলোর জন্য শর্তসাপেক্ষ টিকে থাকার বার্তায় রূপ নিচ্ছে।

অনেকের আশঙ্কা, পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যেখানে বাংলাদেশসহ কিছু দেশকে কার্যত জানিয়ে দেওয়া হচ্ছে—শর্ত মেনে নাও, নইলে বৈশ্বিক টুর্নামেন্ট থেকে বাদ পড়ার ঝুঁকি নিতে হবে।

তথ্য সূত্র : কালের কণ্ঠ

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: আইসিসিআইসিসির নিরপেক্ষতাআন্তর্জাতিক ক্রিকেটক্রিকেট রাজনীতিপাকিস্তান ক্রিকেটবাংলাদেশ ক্রিকেটবিশ্বকাপ ক্রিকেটবিসিসিআইভারতের প্রভাবভেন্যু বিতর্ক

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

ধনবাড়ীতে ক্যাফে হাট ম্যারাথন অনুষ্ঠিত, অংশ নিলেন ৪০৮ প্রতিযোগী

ধনবাড়ীতে ক্যাফে হাট ম্যারাথন অনুষ্ঠিত, অংশ নিলেন ৪০৮ প্রতিযোগী

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৮, ২০২৬ — অগ্রহায়ণ ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৩৯ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের ধনবাড়ীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘ক্যাফে হাট ম্যারাথন রান’। স্পোর্টস লাভার অ্যাসোসিয়েশনের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ ম্যারাথনে ১০ ও ২১ কিলোমিটার ক্যাটাগরিতে মোট ৪০৮ জন প্রতিযোগী...

বিশ্বমানের ক্রীড়া অবকাঠামোয় নজর কাড়ছে এবিজি স্পোর্টস সিটি

বিশ্বমানের ক্রীড়া অবকাঠামোয় নজর কাড়ছে এবিজি স্পোর্টস সিটি

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৮, ২০২৬ — অগ্রহায়ণ ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৪৬ পূর্বাহ্ণ
0

আন্তর্জাতিক ক্রিকেটের বড় দলগুলোর আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে রাজধানীর বসুন্ধরায় অবস্থিত এবিজি স্পোর্টস সিটি। আধুনিক অবকাঠামো, আন্তর্জাতিক মানের মাঠ, ইনডোর-আউটডোর ক্রীড়া সুবিধা এবং প্রশিক্ষণ-সহায়ক নানা সুযোগ-সুবিধার কারণে দেশি-বিদেশি...

শেষ মুহূর্তের গোলে মেসির মায়ামির বিদায়, শিরোপা ধরে রাখার স্বপ্ন শেষ

শেষ মুহূর্তের গোলে মেসির মায়ামির বিদায়, শিরোপা ধরে রাখার স্বপ্ন শেষ

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৮, ২০২৬ — অগ্রহায়ণ ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৩৬ পূর্বাহ্ণ
0

এমএলএস কাপের প্লে-অফের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মায়ামি। যোগ করা সময়ে গোল করে লিওনেল মেসির দলকে ১-০ ব্যবধানে হারিয়েছে কলম্বাস ক্রু। দুই ম্যাচের সিরিজে...

সাবাহকে ৪-১ গোলে হারাল বার্সেলোনা, জোড়া গোল গর্ডনের

সাবাহকে ৪-১ গোলে হারাল বার্সেলোনা, জোড়া গোল গর্ডনের

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৬, ২০২৬ — অগ্রহায়ণ ১২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:৩৫ পূর্বাহ্ণ
0

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দারুণ জয় পেয়েছে বার্সেলোনা। বুধবার (২৫ নভেম্বর) রাতে আজারবাইজানের বাকু অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে সাবাহ এফসিকে ৪-১ গোলে হারিয়েছে হান্সি ফ্লিকের দল। ম্যাচে জোড়া গোল...

যুবরাজের সঙ্গে আধঘণ্টার আলাপ, এরপরই সূর্যবংশীর ব্যাটে মহাপ্রলয়

যুবরাজের সঙ্গে আধঘণ্টার আলাপ, এরপরই সূর্যবংশীর ব্যাটে মহাপ্রলয়

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৫, ২০২৬ — অগ্রহায়ণ ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:২১ অপরাহ্ণ
0

ব্যাট হাতে ঝড় তোলার জন্য পরিচিত ভারতের বিস্ময়বালক বৈভব সূর্যবংশী। তবে সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে প্রত্যাশা অনুযায়ী রান পাচ্ছিলেন না তিনি। নিজের ব্যাটিং নিয়েও কিছুটা চিন্তিত ছিলেন এই...

Next Post
এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখার নির্দেশনা

এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখার নির্দেশনা

সর্বেশষ

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু

নভেম্বর ২৮, ২০২৬ — অগ্রহায়ণ ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:২০ অপরাহ্ণ
ব্যবসায়ী টিটন হত্যা মামলায় সুইডেন আসলামের ফের ৫ দিনের রিমান্ড

ব্যবসায়ী টিটন হত্যা মামলায় সুইডেন আসলামের ফের ৫ দিনের রিমান্ড

নভেম্বর ২৮, ২০২৬ — অগ্রহায়ণ ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৫৯ অপরাহ্ণ
নাগরপুরে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ উদ্বোধন

নাগরপুরে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ উদ্বোধন

নভেম্বর ২৮, ২০২৬ — অগ্রহায়ণ ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:০৯ অপরাহ্ণ
জমি নিয়ে বিরোধে নিঃস্ব হচ্ছে বহু পরিবার: ভূমিমন্ত্রী

জমি নিয়ে বিরোধে নিঃস্ব হচ্ছে বহু পরিবার: ভূমিমন্ত্রী

নভেম্বর ২৮, ২০২৬ — অগ্রহায়ণ ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪১ অপরাহ্ণ
শেখ হাসিনাকে ফেসবুক লাইভে জীবিত থাকার প্রমাণ দিতে বললেন রাশেদ খান

শেখ হাসিনাকে ফেসবুক লাইভে জীবিত থাকার প্রমাণ দিতে বললেন রাশেদ খান

নভেম্বর ২৮, ২০২৬ — অগ্রহায়ণ ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:০৮ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In