টাঙ্গাইল সদর
,
সংবাদ দাতা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণার শেষ দিনে টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর আখেরি মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবারও উদ্যানে এসে শেষ হয়। এর আগে বিকাল থেকেই সেখানে নেতাকর্মীদের জমায়েত হয়। পরে নিরালা মোড়, মেইন রোড, থানার সামনে, বড় কালিবাড়ি, পুরান বাসস্ট্যান্ড ও রেজিস্ট্রিপাড়া এলাকা ঘুরে মিছিলটি শেষ হয়। এতে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিলের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন। পরে প্রধান অতিথির বক্তব্যে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, টাঙ্গাইলের মানুষের সমর্থনের জন্য তিনি কৃতজ্ঞ। নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও সবার জন্য কাজ করার প্রতিশ্রুতি দেন। তিনি ভোটাধিকার প্রতিষ্ঠার বিষয়েও কথা বলেন এবং দলীয় প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।











