রবিবার, আগস্ট ৯, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home খেলা

ইনফান্তিনোর বিরুদ্ধে ‘পরিকল্পিত অপপ্রচার ক্ষুব্ধ ফিফা

আগস্ট ৯, ২০২৬ — শ্রাবণ ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৩৩ অপরাহ্ণ
in খেলা
A A
ইনফান্তিনোর বিরুদ্ধে ‘পরিকল্পিত অপপ্রচার ক্ষুব্ধ ফিফা

ইনফান্তিনোর বিরুদ্ধে ‘পরিকল্পিত অপপ্রচার ক্ষুব্ধ ফিফা

প্রতিবেদন:
খবরবাংলা ডেস্ক :

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ও এর সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে ‘পরিকল্পিত অপপ্রচার ও ভিত্তিহীন আক্রমণ’ চালানো হচ্ছে বলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ফিফা। এসব কর্মকাণ্ড ইনফান্তিনোকে দুর্বল করার ধারাবাহিক প্রচেষ্টার অংশ বলেও দাবি করেছে সংস্থাটি।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘ডেইলি টেলিগ্রাফ’-এর একটি প্রতিবেদনকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়। প্রতিবেদনে দাবি করা হয়, উয়েফার সাধারণ সম্পাদক থাকাকালে ইনফান্তিনোর সঙ্গে এক নারীর বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল এবং পরবর্তী সময়ে ওই নারীকে উয়েফা থেকে বড় অঙ্কের বিদায়ি ভাতা দেওয়া হয়। তবে ফিফার এক মুখপাত্র অভিযোগটিকে ‘সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছেন।

আরও পড়ুন

না ফেরার দেশে মেসির বাবা হোর্হে

টাঙ্গাইলে জে এফ এ অনুর্ধ্ব-১৪ নারী ফুটবলের উদ্বোধন

পরে এক আনুষ্ঠানিক বিবৃতিতে ফিফা জানায়, উদ্দেশ্যপ্রণোদিত জল্পনা ও অনুমানকে তথ্য হিসেবে উপস্থাপন করা উচিত নয়।

এর পাশাপাশি ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) প্রস্তাব নিয়েও সমালোচনার মুখে পড়েছেন ইনফান্তিনো। প্রস্তাবটিতে ফিফার বাণিজ্যিক ও টিকিট স্বত্ব পরিচালনার জন্য নতুন একটি প্রতিষ্ঠান গঠনের কথা বলা হয়েছিল। এর ২১ শতাংশ শেয়ার একটি বেসরকারি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের কাছে বিক্রির পরিকল্পনাও ছিল।

ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফাসহ ইউরোপের কয়েকটি ফুটবল অ্যাসোসিয়েশনের বিরোধিতার মুখে শেষ পর্যন্ত প্রস্তাবটি বাতিল করা হয়। তবে উয়েফা জানিয়েছে, ইনফান্তিনোর ওপর তাদের আস্থা কমেছে। নরওয়েজিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি লিস ক্লাভনেসও ইনফান্তিনোর পদত্যাগ দাবি করেছেন। প্রয়োজনে ফিফার অনুষ্ঠান ও টুর্নামেন্ট বয়কটের হুঁশিয়ারিও দিয়েছে উয়েফা।

এ অবস্থায় শনিবার ফিফা জানায়, ইনফান্তিনো সদস্য দেশগুলোর ভোটে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন। সংস্থাটির দাবি, কিছু পক্ষ ফিফা ও এর সভাপতির ভাবমূর্তি ক্ষুণ্ন করতে সংঘবদ্ধভাবে কাজ করছে এবং সদস্য দেশগুলোর সমর্থন না পেয়ে মনগড়া অভিযোগ ও ভুল তথ্যের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়াকে পাশ কাটানোর চেষ্টা করছে।

তবে ইনফান্তিনোর প্রতি ইউরোপের বাইরে সমর্থন রয়েছে। দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা কনমেবল এবং মেক্সিকান ফুটবল ফেডারেশন জানিয়েছে, ফিফার ২১১ সদস্য দেশের পূর্ণাঙ্গ ভোট ছাড়া ইনফান্তিনোকে সরানোর যেকোনো উদ্যোগ তারা প্রত্যাখ্যান করবে। আফ্রিকার ৫৪ সদস্য দেশের ফুটবল সংস্থা কাফও ইনফান্তিনোর প্রতি সমর্থন জানিয়েছে।

গত বুধবার মরক্কোর রাবাতে বোর্ড সদস্যদের নিয়ে জরুরি বৈঠক করেন ইনফান্তিনো। সেখানে বিতর্কিত এফএফই প্রস্তাব নিয়ে দুঃখ প্রকাশ করা হলেও ফিফার সততা ও সুশাসনের ওপর কোনো ধরনের আঘাত বরদাশত করা হবে না বলে জানানো হয়।

ফিফা আরও বলেছে, গঠনমূলক সমালোচনাকে তারা স্বাগত জানায়। তবে সত্যকে বিকৃত করে ভিত্তিহীন অভিযোগ বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হলে তার বিরুদ্ধে আইনি ও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

তথ্য সূত্র : কালের কণ্ঠ

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: ইনফান্তিনোউয়েফাকনমেবলকাফজিয়ান্নি ইনফান্তিনোফিফাফিফা বিতর্কফুটবল প্রশাসনফুটবল সংবাদবিশ্ব ফুটবল

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

না ফেরার দেশে মেসির বাবা হোর্হে

না ফেরার দেশে মেসির বাবা হোর্হে

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৮, ২০২৬ — শ্রাবণ ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৪৫ অপরাহ্ণ
0

আর্জেন্টিনার রোজারিওর একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ফুটবল তারকা লিওনেল মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসি। স্থানীয় সময় রাত প্রায় ১০টার দিকে তিনি মারা যান। মৃত্যুকালে তার...

টাঙ্গাইলে জে এফ এ অনুর্ধ্ব-১৪ নারী ফুটবলের উদ্বোধন

টাঙ্গাইলে জে এফ এ অনুর্ধ্ব-১৪ নারী ফুটবলের উদ্বোধন

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৮, ২০২৬ — শ্রাবণ ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:২৮ অপরাহ্ণ
0

টাঙ্গাইলে জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের (জেএফএ) সহযোগিতায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে জেএফএ অনূর্ধ্ব-১৪ নারী উন্নয়ন কর্মসূচি ২০২৬-এর ফাইনাল রাউন্ডের উদ্বোধন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। শুক্রবার...

বার্সেলোনা ছেড়ে লিভারপুলে আরৌহো, এক বছরের লোনে

বার্সেলোনা ছেড়ে লিভারপুলে আরৌহো, এক বছরের লোনে

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৮, ২০২৬ — শ্রাবণ ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৪৩ পূর্বাহ্ণ
0

বার্সেলোনা ছেড়ে ইংলিশ ক্লাব লিভারপুলে যোগ দিয়েছেন উরুগুইয়ান ডিফেন্ডার রোনাল্দ আরৌহো। তবে স্থায়ীভাবে নয়, এক বছরের লোন চুক্তিতে ‘অলরেড’দের দলে নাম লিখিয়েছেন ২৭ বছর বয়সী এই ডিফেন্ডার। লিভারপুলের...

২০৩০ বিশ্বকাপকে লক্ষ্য করে তরুণদের নিয়ে নতুন ব্রাজিল গড়ছেন আনচেলত্তি

২০৩০ বিশ্বকাপকে লক্ষ্য করে তরুণদের নিয়ে নতুন ব্রাজিল গড়ছেন আনচেলত্তি

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৬, ২০২৬ — শ্রাবণ ২২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:২৪ অপরাহ্ণ
0

২০২৬ বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর নতুন লক্ষ্য নিয়ে এগোচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে তরুণ প্রতিভাদের নিয়ে দল পুনর্গঠনের কাজ শুরু করেছেন সেলেসাওদের প্রধান কোচ কার্লো...

আর্সেনালে যাওয়ার গুঞ্জনের মাঝেই রিয়ালে ফিরলেন ভিনিসিয়ুস

আর্সেনালে যাওয়ার গুঞ্জনের মাঝেই রিয়ালে ফিরলেন ভিনিসিয়ুস

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৪, ২০২৬ — শ্রাবণ ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:০০ পূর্বাহ্ণ
0

ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা এবং আর্সেনালে যোগ দেওয়ার গুঞ্জনের মধ্যেই রিয়াল মাদ্রিদের প্রাক-মৌসুম অনুশীলনে ফিরেছেন ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়র। বিশ্বকাপ শেষে ছুটি কাটিয়ে সোমবার (৩ আগস্ট) মাদ্রিদে...

Next Post
ভীমরুলীর ভাসমান পেয়ারাবাজারে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

ভীমরুলীর ভাসমান পেয়ারাবাজারে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

সর্বেশষ

রোমে যান্ত্রিক ত্রুটিতে আটকে থাকা বিমানের উড়োজাহাজ ঢাকায় ফিরেছে

রোমে যান্ত্রিক ত্রুটিতে আটকে থাকা বিমানের উড়োজাহাজ ঢাকায় ফিরেছে

আগস্ট ৯, ২০২৬ — শ্রাবণ ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:১২ অপরাহ্ণ
ভীমরুলীর ভাসমান পেয়ারাবাজারে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

ভীমরুলীর ভাসমান পেয়ারাবাজারে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

আগস্ট ৯, ২০২৬ — শ্রাবণ ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৫১ অপরাহ্ণ
ইনফান্তিনোর বিরুদ্ধে ‘পরিকল্পিত অপপ্রচার ক্ষুব্ধ ফিফা

ইনফান্তিনোর বিরুদ্ধে ‘পরিকল্পিত অপপ্রচার ক্ষুব্ধ ফিফা

আগস্ট ৯, ২০২৬ — শ্রাবণ ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৩৩ অপরাহ্ণ
এসএসসি পরীক্ষার ফল এসএমএসে জানার নিয়ম

এসএসসি পরীক্ষার ফল এসএমএসে জানার নিয়ম

আগস্ট ৯, ২০২৬ — শ্রাবণ ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৫৩ পূর্বাহ্ণ
বিমানবন্দর থেকে বড় সাজ্জাদের ফুফাতো ভাই আটক

বিমানবন্দর থেকে বড় সাজ্জাদের ফুফাতো ভাই আটক

আগস্ট ৯, ২০২৬ — শ্রাবণ ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৩৭ পূর্বাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    [email protected]

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In