শনিবার, জুলাই ১১, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home টাঙ্গাইল জেলা

ঈদ আনন্দের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন টাঙ্গাইলের দর্জিরা

মার্চ ৭, ২০২৬ — ফাল্গুন ২৩, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৯:৪২ পূর্বাহ্ণ
in টাঙ্গাইল জেলা, টাঙ্গাইল সদর, শীর্ষ সংবাদ
A A
ঈদ আনন্দের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন টাঙ্গাইলের দর্জিরা

ঈদ আনন্দের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন টাঙ্গাইলের দর্জিরা

প্রতিবেদন:
টাঙ্গাইল সদর সংবাদ দাতা

ঈদ মানেই আনন্দ, আর সেই আনন্দকে ঘিরে এখন ব্যস্ত সময় পার করছেন টাঙ্গাইলের দর্জিরা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে একটানা কাজ। নতুন পোশাক তৈরির অর্ডার, ক্রেতাদের ভিড় এবং সময়মতো ডেলিভারির চাপ—সব মিলিয়ে দর্জিদের নিঃশ্বাস ফেলারও সময় নেই। তবে এই ব্যস্ততার মধ্যেই বাড়তি দুশ্চিন্তায় পড়েছেন অনেক ক্রেতা, কারণ ঈদ সামনে রেখে সেলাইয়ের মজুরি প্রায় দ্বিগুণ বেড়েছে।

টাঙ্গাইল শহরের আলি কমপ্লেক্স, সিডিসি বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ মার্কেট, মুক্তিযোদ্ধা মার্কেটসহ বিভিন্ন এলাকার অলিগলি ও বাজারের ছোট-বড় দর্জি দোকানগুলোতে এখন কাজের ধুম পড়েছে। শবে বরাতের পর থেকেই কাপড় কাটাকুটি ও সেলাই মেশিনে নানা ডিজাইনের কাজ চলছে জোরেশোরে।

আরও পড়ুন

মধুপুরে বিদ্যুতের খুঁটির সংস্পর্শে প্রাণ গেল যুবকের

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

দর্জিরা জানান, অনলাইন শপিং ও রেডিমেড পোশাকের জনপ্রিয়তা বাড়ায় আগের মতো টেইলার্সের দোকানে ভিড় না থাকলেও ঈদের আগে অর্ডার কিছুটা বাড়ে। ভালো ফিটিংস ও পছন্দের ডিজাইনের পোশাক বানাতে অনেকেই ক্যাটালগ দেখে দর্জির কাছে আসছেন, আবার কেউ কেউ ফোনেই ডিজাইন ও মাপ জানিয়ে দিচ্ছেন।

শহরের বিভিন্ন মার্কেট ঘুরে দেখা যায়, নারীদের সুতি থ্রি-পিস বানাতে আগে যেখানে ৩০০ থেকে ৪৫০ টাকা নেওয়া হতো, সেখানে এখন ৬০০ টাকা পর্যন্ত চাওয়া হচ্ছে। জর্জেটের থ্রি-পিস আগে ৬০০ থেকে ৬৫০ টাকায় তৈরি হলেও এখন সেই মজুরি বেড়ে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ টাকায় পৌঁছেছে।

দোকান মালিক আবদুস সালাম বলেন, ঈদের আগে কাজের চাপ এমনিতেই থাকে। এবার বিদ্যুৎ বিল, সুতা ও কর্মচারীদের ওভারটাইম খরচ বেড়ে গেছে। তাই বাধ্য হয়েই মজুরি বাড়াতে হয়েছে।

কারিগর রাশেদ মিয়া বলেন, আগে সুতির থ্রি-পিস ১০০ টাকায় বানাতাম। এখন ৬০০ টাকার নিচে করলে খরচ ওঠে না। ঈদের পর আবার আগের দামে কাজ করব।

শহরের কয়েকটি এলাকায় রাতেও খোলা থাকছে দর্জির দোকান। দোকানের ভেতরে ডেলিভারির অপেক্ষায় ঝুলছে তৈরি পোশাক। দর্জি সাইফুল ইসলাম জানান, প্রতিদিন রাত ১টা থেকে ২টা পর্যন্ত কাজ করতে হচ্ছে। এত অর্ডার যে নতুন কাজ নিতে ভয় লাগছে।

অন্যদিকে বাড়তি মজুরিতে অনেক ক্রেতাই পড়েছেন বিপাকে। রেহানা পারভীন বলেন, কাপড়ের দাম এমনিতেই বেশি, এখন সেলাই করতে গেলেও ৬০০ টাকা দিতে হচ্ছে। মধ্যবিত্ত পরিবারের জন্য এটি বড় চাপ।

মুগদা এলাকার কলেজছাত্রী তানিয়া রহমান বলেন, একই ডিজাইনের সুতির থ্রি-পিস আগে ৩৫০ থেকে ৪০০ টাকায় বানানো যেত। এখন প্রায় সব দোকানেই ৬০০ টাকা চাওয়া হচ্ছে, এতে বাজেট মেলাতে কষ্ট হচ্ছে।

এদিকে বাড়তি মজুরির কারণে অনেকেই এখন রেডিমেড পোশাকের দিকে ঝুঁকছেন। আফরোজা খাতুন বলেন, দুটি থ্রি-পিসের কাপড় কিনেছিলাম, কিন্তু সেলাইয়ের খরচ বেশি হওয়ায় বানানো সম্ভব হয়নি। তাই মেয়েদের জন্য রেডিমেড পোশাক কেনার সিদ্ধান্ত নিয়েছি।

ঈদের আনন্দকে ঘিরে দর্জিদের ব্যস্ততা বাড়লেও বাড়তি মজুরি অনেক পরিবারের বাজেটে নতুন করে চাপ তৈরি করেছে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: ঈদুল ফিতরঈদের কেনাকাটাটাঙ্গাইলটাঙ্গাইল শহরদর্জিরেডিমেড পোশাকসেলাই মজুরি

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

মধুপুরে বিদ্যুতের খুঁটির সংস্পর্শে প্রাণ গেল যুবকের

মধুপুরে বিদ্যুতের খুঁটির সংস্পর্শে প্রাণ গেল যুবকের

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১১, ২০২৬ — আষাঢ় ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:১২ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের মধুপুরে মহাসড়কের পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটির সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাসুদ রানা (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে মধুপুর-ময়মনসিংহ...

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১১, ২০২৬ — আষাঢ় ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:১২ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত, মানসম্মত ও রোগীবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জুলাই) সকাল সাড়ে ১০টায় হাসপাতালের কনফারেন্স রুমে...

দেশের স্বার্থের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত হবে না-প্রতিমন্ত্রী টুকু

দেশের স্বার্থের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত হবে না-প্রতিমন্ত্রী টুকু

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১১, ২০২৬ — আষাঢ় ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:০২ পূর্বাহ্ণ
0

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, রাজনৈতিক কারণে অনেকে অনেক কথা বলবেন, তবে রাজনৈতিক সব বক্তব্যকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। আমাদের অবস্থান শুরুতে যেমন ছিল, এখনো...

সখীপুরে তীব্র লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত

সখীপুরে তীব্র লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ৯, ২০২৬ — আষাঢ় ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:১২ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় তীব্র বিদ্যুৎ সংকট ও ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অনেক এলাকায় ২৪ ঘণ্টায় মাত্র ৭-৮ ঘণ্টা, কোথাও এরও কম সময় বিদ্যুৎ মিলছে। বৈরী...

তিন উপজেলায় ৭ দিনে ৫টি খুন, উদ্বেগ বাড়ছে টাঙ্গাইলে

তিন উপজেলায় ৭ দিনে ৫টি খুন, উদ্বেগ বাড়ছে টাঙ্গাইলে

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ৯, ২০২৬ — আষাঢ় ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:০০ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের তিন উপজেলায় গত সাত দিনে পৃথক পাঁচটি হত্যাকাণ্ডের ঘটনায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সর্বশেষ শনিবার রাতে সদর উপজেলার মগড়া ইউনিয়নের কুইজবাড়ি বাজারে মাসুদ মিয়া...

Next Post
মধুপুর বনাঞ্চলে গাছ কেটে আগুন, ৭৫ একর বনভূমি দখলের অভিযোগ

মধুপুর বনাঞ্চলে গাছ কেটে আগুন, ৭৫ একর বনভূমি দখলের অভিযোগ

সর্বেশষ

মধুপুরে বিদ্যুতের খুঁটির সংস্পর্শে প্রাণ গেল যুবকের

মধুপুরে বিদ্যুতের খুঁটির সংস্পর্শে প্রাণ গেল যুবকের

জুলাই ১১, ২০২৬ — আষাঢ় ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:১২ অপরাহ্ণ
জয়পুরহাট সীমান্তে তিনজনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

জয়পুরহাট সীমান্তে তিনজনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

জুলাই ১১, ২০২৬ — আষাঢ় ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৫১ অপরাহ্ণ
সামুদ্রিক সেক্টরের সর্বোচ্চ সম্মাননা পাচ্ছেন চট্টগ্রাম বন্দরের ক্যাপ্টেন আসিফ

সামুদ্রিক সেক্টরের সর্বোচ্চ সম্মাননা পাচ্ছেন চট্টগ্রাম বন্দরের ক্যাপ্টেন আসিফ

জুলাই ১১, ২০২৬ — আষাঢ় ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:২৫ অপরাহ্ণ
পাঁচ বিভাগে ভারি থেকে অতিভারি বৃষ্টির সতর্কতা

পাঁচ বিভাগে ভারি থেকে অতিভারি বৃষ্টির সতর্কতা

জুলাই ১১, ২০২৬ — আষাঢ় ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:১১ অপরাহ্ণ
জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার

জুলাই ১১, ২০২৬ — আষাঢ় ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৫৯ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    [email protected]

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In