বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home আইন আদালত

উচ্চ আদালতেও বড়মনির জামিন স্থগিত, ডিএনএ পরীক্ষার নির্দেশ

জুলাই ১২, ২০২৩ — আষাঢ় ২৮, ১৪৩০ বঙ্গাব্দ — সময়: ১০:২৬ অপরাহ্ণ
in আইন আদালত, শীর্ষ সংবাদ
A A

টাঙ্গাইল শহর আ’লীগ সহ-সভাপতি বড় মনি

ডেস্ক নিউজ : ধর্ষণ মামলায় টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম কিবরিয়া বড়মনিকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগ।

আরও পড়ুন

১৮ বারের মতো পেছাল হাদি হত্যা মামলার তদন্ত

মাভাবিপ্রবিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

একইসঙ্গে ভুক্তভোগীর গর্ভে জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিয়েছেন আদালত।

আগামী ২১ আগস্ট ডিএনএ পরীক্ষার ফল আপিল বিভাগে দাখিল করতে বলা হয়েছে।

জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে বুধবার (১২ জুলাই) আপিল বিভাগের চেম্বার জজ বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী। আসামিপক্ষে ছিলেন আইনজীবী এস এম শাহজাহান।

এর আগে গতকাল তিনি হাইকোর্ট থেকে জামিন পেয়েছিলেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী জানান, গত ২৭ জুন ভুক্তভোগী এক সন্তানের জন্ম দেয়।

সেই সন্তানের ডিএনএ পরীক্ষার রিপোর্ট ২১ আগস্টের মধ্যে জমা দিতে বলেছেন আপিল বিভাগ। আর এই সময় পর্যন্ত জামিন স্থগিত করেছেন।

বড় মনি টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরের ভাই ও জেলা বাস মিনিবাস মালিক সমিতির মহাসচিব।

গত ৫ এপ্রিল রাতে এক কিশোরী বাদী হয়ে গোলাম কিবরিয়া বড় মনির নামে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করে।

মামলার বিবরণী –

মামলায় বলা হয়, ধর্ষণের ফলে ওই কিশোরী (১৭) অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। মামলায় গোলাম কিবরিয়া বড় মনির পাশাপাশি তার স্ত্রী নিগার আফতাবকেও আসামি করা হয়েছে।

মামলায় অভিযোগ করা হয়েছে, বড় মনি তাদের আত্মীয় এবং পূর্ব পরিচিত। হোয়াটস অ্যাপে তাদের কথা হতো।

ওই কিশোরীর ভাইয়ের সঙ্গে জমি নিয়ে সমস্যা হয়।

এ কথা বড় মনিকে জানানোর পর তিনি সমস্যা সমাধান করে দেওয়ার আশ্বাস দেন।

বড় মনি পরে গত ১৭ ডিসেম্বর ওই কিশোরীকে শহরের আদালত পাড়ায় নিজের বাড়ির পাশে একটি ১০তলা ভবনের চতুর্থ তলার ফ্ল্যাটে যেতে বলেন।

সেখানে যাওয়ার পর মেয়েটিকে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেন তিনি।

তাতে রাজি না হওয়ায় মেয়েটির মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে তাকে একটি কক্ষে আটকে রাখা হয়।

প্রায় তিন ঘণ্টা পর বড় মনি কক্ষে ঢুকে মেয়েটিকে ধর্ষণ করেন এবং সেই ছবি তুলে রাখেন।

ধর্ষণ শেষে কাউকে এ কথা জানাতে নিষেধ করেন এবং কাউকে জানালে মেরে ফেলার হুমকি দেন। পরে ছবি প্রকাশের ভয় দেখিয়ে প্রায়ই মেয়েটিকে ধর্ষণ করতেন বড় মনি।

মামলায় আরও উল্লেখ করা হয়েছে, ধর্ষণের শিকার হওয়ার কারণে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।

এ কথা জানালে বড় মনি তাকে গর্ভপাত করার জন্য চাপ দিতে থাকেন।

কিন্তু সন্তান নষ্ট করতে রাজি না হওয়ায় গত ২৯ মার্চ রাত ৮টার দিকে বড় মনি মেয়েটিকে আদালত পাড়ায় তার শ্বশুরবাড়িতে তুলে নিয়ে যান।

সেখানে গর্ভের সন্তান নষ্ট করার জন্য চাপ সৃষ্টি করেন। তাতে রাজি না হওয়ায় ওই বাসার একটি কক্ষে তালাবদ্ধ করে রাখা হয় মেয়েটিকে।

পরে তাকে সেখানে আবার ধর্ষণ করেন বড় মনি। ধর্ষণের পর বড় মনির স্ত্রীর মারপিটে অসুস্থ হয়ে পড়ে মেয়েটি।

পরে রাত ৩টার দিকে বাসায় পৌঁছে দেওয়া হয় তাকে। তারপর থেকে মেয়েটিকে নানা হুমকি দেওয়া হতো।

শারীরিক ও মানসিকভাবে অসুস্থ থাকায় মামলা করতে দেরি হয়েছে বলে মামলায় উল্লেখ করে ভুক্তভোগী। তথ্য সূত্র – বাংলানিউজ২৪.কম

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: জামিনডিএনএধর্ষনবড়মনিরস্থগিত

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

১৮ বারের মতো পেছাল হাদি হত্যা মামলার তদন্ত

১৮ বারের মতো পেছাল হাদি হত্যা মামলার তদন্ত

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১৫, ২০২৬ — আষাঢ় ৩১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:২৯ অপরাহ্ণ
0

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। ১৮তম বারের মতো সময় বাড়িয়ে আগামী ২০ আগস্ট দিন ধার্য করেছেন আদালত। বুধবার...

মাভাবিপ্রবিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

মাভাবিপ্রবিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১৫, ২০২৬ — আষাঢ় ৩১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৩৩ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের (ইঞ্জিনিয়ারিং/অনার্স/বি.ফার্ম) প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে পৃথকভাবে...

সখীপুরে ট্যালেন্টপুলে বৃত্তি পেল যমজ তিন ভাইবোন

সখীপুরে ট্যালেন্টপুলে বৃত্তি পেল যমজ তিন ভাইবোন

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১৫, ২০২৬ — আষাঢ় ৩১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৫৫ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় একসঙ্গে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে যমজ তিন ভাইবোন। তাদের এই ব্যতিক্রমী সাফল্যে পরিবার, শিক্ষক, সহপাঠী এবং স্থানীয়দের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি...

মির্জাপুরে রাস্তার দাবিতে মুক্তিযোদ্ধার মেয়ের সংবাদ সম্মেলন

মির্জাপুরে রাস্তার দাবিতে মুক্তিযোদ্ধার মেয়ের সংবাদ সম্মেলন

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১৫, ২০২৬ — আষাঢ় ৩১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৫৭ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলের মির্জাপুরে চলাচলের রাস্তার দাবিতে বীর মুক্তিযোদ্ধা মৃত লাল মিয়ার ছোট মেয়ে এমেলী বেগম সংবাদ সম্মেলন করেছেন। মঙ্গলবার সন্ধায় মির্জাপুর প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন করেন। এসময় তার স্বামী...

শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে শুনানি ৩০ সেপ্টেম্বর

শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে শুনানি ৩০ সেপ্টেম্বর

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১৪, ২০২৬ — আষাঢ় ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১৮ অপরাহ্ণ
0

জয় বাংলা ব্রিগেডের জুম মিটিংয়ে অংশ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে করা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে চার্জ গঠন...

Next Post

ঘাটাইলে অটোচালককে জবাই হত্যা করে হত্যা

সর্বেশষ

৬ দফা দাবি নিয়ে সচিবালয়ে শিক্ষার্থীদের প্রতিনিধিদল

৬ দফা দাবি নিয়ে সচিবালয়ে শিক্ষার্থীদের প্রতিনিধিদল

জুলাই ১৫, ২০২৬ — আষাঢ় ৩১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৪৫ অপরাহ্ণ
এইচএসসি পরীক্ষা, প্রশ্নে ভুল নিয়ে সিদ্ধান্ত জানালেন মন্ত্রী

এইচএসসি পরীক্ষা, প্রশ্নে ভুল নিয়ে সিদ্ধান্ত জানালেন মন্ত্রী

জুলাই ১৫, ২০২৬ — আষাঢ় ৩১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৫৩ অপরাহ্ণ
১৮ বারের মতো পেছাল হাদি হত্যা মামলার তদন্ত

১৮ বারের মতো পেছাল হাদি হত্যা মামলার তদন্ত

জুলাই ১৫, ২০২৬ — আষাঢ় ৩১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:২৯ অপরাহ্ণ
২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১,০৯২

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১,০৯২

জুলাই ১৫, ২০২৬ — আষাঢ় ৩১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:০৫ অপরাহ্ণ
মাভাবিপ্রবিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

মাভাবিপ্রবিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

জুলাই ১৫, ২০২৬ — আষাঢ় ৩১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৩৩ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    [email protected]

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In