রবিবার, নভেম্বর ৮, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি

উৎপাদন বেশি হলেও পিঁয়াজের দাম ঊর্ধ্বমুখী: বাজার নিয়ন্ত্রণে টাস্কফোর্স মাঠে

নভেম্বর ১১, ২০২৫ — কার্তিক ২৭, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১১:২৭ পূর্বাহ্ণ
in ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
A A
উৎপাদন বেশি হলেও পিঁয়াজের দাম ঊর্ধ্বমুখী: বাজার নিয়ন্ত্রণে টাস্কফোর্স মাঠে

উৎপাদন বেশি হলেও পিঁয়াজের দাম ঊর্ধ্বমুখী: বাজার নিয়ন্ত্রণে টাস্কফোর্স মাঠে

দেশের কৃষিপণ্যের বাজারে অর্থনীতির মৌলিক সূত্র এবার প্রমাণিত হচ্ছে ব্যর্থ। সাধারণত চাহিদার তুলনায় পণ্যের উৎপাদন ও সরবরাহ বেশি হলে দাম কমে। কিন্তু এ ক্ষেত্রে পিঁয়াজের বাজারে পরিস্থিতি বিপরীত। কৃষি মন্ত্রণালয়ের তথ্যমতে, গত মৌসুমে প্রায় ৪ লাখ টন পিঁয়াজ অতিরিক্ত উৎপাদন হয়েছে। এর পরও দাম হঠাৎ বেড়ে যাওয়ায় সরকার বাজার নিয়ন্ত্রণে বিশেষ টাস্কফোর্স মাঠে নামাচ্ছে।

টিসিবির তথ্যানুযায়ী, ২৯ অক্টোবরের তুলনায় ৫ নভেম্বর-এক সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি পিঁয়াজ ৭৫ থেকে ১১০ টাকা, আদা ১৭৫ থেকে ১৮৫ টাকা এবং রসুন ১৬৫ থেকে ১৮০ টাকায় বেড়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যানুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে ২,৯৩৪ হেক্টর জমিতে প্রায় ৪৪ লাখ টন পিঁয়াজ উৎপাদন হয়েছে।

আরও পড়ুন

এক দিনে দুই দফায় বাড়ল স্বর্ণের দাম

আজ থেকে কার্যকর সোনার নতুন দাম, কোন ক্যারেটে কত?

বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, হঠাৎ দাম বাড়ার কারণে জেলা প্রশাসকদের কাছে চিঠি পাঠিয়ে বিশেষ টাস্কফোর্স কার্যক্রম জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রণালয় সূত্র জানাচ্ছে, নভেম্বরের শুরুতেই বৃষ্টির কারণে পণ্যটির দাম বেড়েছে। তবে শিগগিরই মুড়িকাটা পিঁয়াজ বাজারে আসলে দাম নিয়ন্ত্রণে আসবে বলে আশা করা হচ্ছে।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দীন রবিবার সচিবালয়ে পিঁয়াজের উৎপাদন, চাহিদা ও বর্তমান বাজারদর নিয়ে পর্যালোচনা বৈঠক করেছেন। বৈঠকে সিন্ডিকেট মজুতদারির বিরুদ্ধে বিশেষ টাস্কফোর্স পরিচালনা ছাড়াও আমদানি বাড়িয়ে বাজার স্থিতিশীল রাখার বিষয়ে আলোচনা হয়েছে। ইতিমধ্যে ট্যারিফ কমিশন পিঁয়াজ আমদানির সুপারিশ করেছে।

সাবেক সচিব ও ক্যাব প্রেসিডেন্ট এ এইচ এম শফিকুজ্জামান বলেছেন, “কৃষিপণ্যের উৎপাদন ও চাহিদা সম্পর্কিত তথ্য নিয়ে বাণিজ্য ও কৃষি মন্ত্রণালয়ের সমন্বয়হীনতার কারণে পিঁয়াজের দাম বেড়েছে। আরও দুই মাস আগে পণ্যটি আমদানি করা উচিত ছিল।” তিনি আরও বলেন, “উৎপাদন বেশি থাকলেও পণ্যের অপ্রতুলতা তৈরি করা হয়েছে এবং এখন বাজারে দেশি পিঁয়াজ পাওয়া যাচ্ছে না।”

বর্তমানে সরকারের লক্ষ্য পণ্যের সরবরাহ ও মূল্য পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করা।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: আদা রসুনের দামকৃষি মন্ত্রণালয়টিসিবি পণ্যমূল্যপিঁয়াজ উৎপাদনপিঁয়াজের দামবাজার নিয়ন্ত্রণ বাংলাদেশবাণিজ্য মন্ত্রণালয়বাংলাদেশ কৃষিপণ্যবিশেষ টাস্কফোর্সমুড়িকাটা পিঁয়াজ

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

এক দিনে দুই দফায় বাড়ল স্বর্ণের দাম

এক দিনে দুই দফায় বাড়ল স্বর্ণের দাম

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৫, ২০২৬ — কার্তিক ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:১০ অপরাহ্ণ
0

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে...

আজ থেকে কার্যকর সোনার নতুন দাম, কোন ক্যারেটে কত?

আজ থেকে কার্যকর সোনার নতুন দাম, কোন ক্যারেটে কত?

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২, ২০২৬ — কার্তিক ১৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:১১ পূর্বাহ্ণ
0

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন...

আইসিসিবিতে জাপানি গাড়ির ৫০ বছর উদ্‌যাপনে বিশেষ প্রদর্শনী

আইসিসিবিতে জাপানি গাড়ির ৫০ বছর উদ্‌যাপনে বিশেষ প্রদর্শনী

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১, ২০২৬ — কার্তিক ১৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:০৮ অপরাহ্ণ
0

জাপানের জনপ্রিয় রিকন্ডিশন্ড গাড়ির সমাহার নিয়ে রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী ‘বারভিডা কার এক্সপো ২০২৬’। আগামী ৫ থেকে ৭ নভেম্বর পর্যন্ত আয়োজিত...

দেশের বাজারে সোনার দাম ভরিতে কমল ৫ হাজার ৪৮১ টাকা

দেশের বাজারে সোনার দাম ভরিতে কমল ৫ হাজার ৪৮১ টাকা

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৩১, ২০২৬ — কার্তিক ১৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৩০ পূর্বাহ্ণ
0

দেশের বাজারে সোনার দাম আরও কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৫ হাজার ৪৮১ টাকা কমানো হয়েছে।...

এলপিজি ব্যবসায়ীদের কমিশন বাড়ানোর প্রস্তাব, বাড়তে পারে সিলিন্ডারের দাম

এলপিজি ব্যবসায়ীদের কমিশন বাড়ানোর প্রস্তাব, বাড়তে পারে সিলিন্ডারের দাম

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৯, ২০২৬ — কার্তিক ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৫০ অপরাহ্ণ
0

এলপিজি ব্যবসায়ী, পরিবেশক ও খুচরা বিক্রেতাদের কমিশন বাড়ানোর প্রস্তাব নিয়ে গণশুনানি করছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। শুনানিতে বিভিন্ন পর্যায়ে কমিশন বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে। এসব প্রস্তাব অনুমোদিত...

Next Post
ফের বেড়েছে স্বর্ণের দাম, আজ থেকে কার্যকর

ফের বেড়েছে স্বর্ণের দাম, আজ থেকে কার্যকর

সর্বেশষ

৫ দেশের দৃষ্টিপ্রতিবন্ধীদের টি-টোয়েন্টি এশিয়া কাপ বাংলাদেশে

৫ দেশের দৃষ্টিপ্রতিবন্ধীদের টি-টোয়েন্টি এশিয়া কাপ বাংলাদেশে

নভেম্বর ৮, ২০২৬ — কার্তিক ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:১৭ পূর্বাহ্ণ
দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নভেম্বর ৭, ২০২৬ — কার্তিক ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:২৫ অপরাহ্ণ
কালিহাতীতে গেটম্যানের বুদ্ধিমত্তায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল সিল্কসিটি এক্সপ্রেস

কালিহাতীতে গেটম্যানের বুদ্ধিমত্তায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল সিল্কসিটি এক্সপ্রেস

নভেম্বর ৭, ২০২৬ — কার্তিক ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:০৮ অপরাহ্ণ
শিক্ষার্থীদের অনুপস্থিতিতেই মাভাবিপ্রবিতে পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

শিক্ষার্থীদের অনুপস্থিতিতেই মাভাবিপ্রবিতে পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

নভেম্বর ৭, ২০২৬ — কার্তিক ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:০৪ অপরাহ্ণ
পে স্কেল নিয়ে শিক্ষকদের জন্য বড় সুখবর

পে স্কেল নিয়ে শিক্ষকদের জন্য বড় সুখবর

নভেম্বর ৭, ২০২৬ — কার্তিক ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৪৭ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In