খবর বাংলা ডেস্ক :
এবারের রমজান মাসে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস চলবে নতুন সময়সূচিতে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।
প্রেস সচিব জানান, সরকারি অফিস সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা থাকবে। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের জন্য বিরতি থাকবে।
তবে ব্যাংক, বিমা, সুপ্রিম কোর্ট ও অন্যান্য স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান তাদের নিজস্ব সুবিধা অনুযায়ী অফিসের সময়সূচি নির্ধারণ করবে।
উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে এ বছর রমজান মাসের রোজা শুরু হতে পারে ২০ এপ্রিল।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











