শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home জাতীয়

সেমিনারে বক্তারা

ক্যান্সারের বড় অংশই প্রতিরোধযোগ্য

ফেব্রুয়ারি ৫, ২০২৬ — মাঘ ২৩, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১:৫৪ অপরাহ্ণ
in জাতীয়
A A
ক্যান্সারের বড় অংশই প্রতিরোধযোগ্য

ক্যান্সারের বড় অংশই প্রতিরোধযোগ্য

প্রতিবেদন:
খবর বাংলা ডেস্ক :

সচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্যকর জীবনযাপন এবং সময়মতো স্ক্রিনিং নিশ্চিত করা গেলে ক্যান্সারের বড় একটি অংশ প্রতিরোধ করা সম্ভব—এমন মত দিয়েছেন চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা সতর্ক করে বলেন, কার্যকর প্রতিরোধমূলক উদ্যোগ না নিলে ভবিষ্যতে ক্যান্সার দেশের জন্য বড় জনস্বাস্থ্য সংকটে পরিণত হতে পারে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে বিশ্ব ক্যান্সার দিবস-২০২৬ উপলক্ষে ওয়েলবিং ফাউন্ডেশন, জেসিআই ঢাকা ডিপ্লোমেটস এবং স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের যৌথ উদ্যোগে “ক্যান্সার প্রিভেনশন: লাইফ স্টাইল, এনভায়রনমেন্ট অ্যান্ড অ্যাওয়ারনেস” শীর্ষক এক ভার্চুয়াল সেমিনারে এসব কথা তুলে ধরেন বক্তারা।

আরও পড়ুন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৩৬৮

বাগেরহাট-খুলনা সফরে প্রধানমন্ত্রী, দেখবেন মোংলা বন্দর ও সুন্দরবন

গেস্ট অব অনার হিসেবে বক্তব্যে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন বলেন, ক্যান্সার প্রতিরোধে প্রাথমিক পর্যায়ের সচেতনতা, নিয়মিত স্ক্রিনিং এবং স্বাস্থ্যকর জীবনযাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয় ও সমাজভিত্তিক উদ্যোগের মাধ্যমে তরুণদের সচেতন করা গেলে দীর্ঘমেয়াদে ক্যান্সারের ঝুঁকি কমানো সম্ভব।

সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করে বাংলাদেশ ক্যান্সার ফাউন্ডেশনের প্রেসিডেন্ট প্রফেসর ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার বলেন, ক্যান্সারের একটি বড় অংশই প্রতিরোধযোগ্য। তামাক বর্জন, সুষম খাদ্য গ্রহণ, নিয়মিত ব্যায়াম এবং সময়মতো পরীক্ষা-নিরীক্ষা ঝুঁকি কমাতে কার্যকর ভূমিকা রাখতে পারে। তিনি কমিউনিটিভিত্তিক ক্যান্সার সেবা ও প্রতিরোধমূলক কার্যক্রম বিস্তারের ওপর জোর দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সৈয়দ আব্দুল হামিদ বলেন, ক্যান্সার চিকিৎসার ব্যয় অনেক পরিবারের জন্য বড় আর্থিক চাপ তৈরি করছে। শুধু সচেতনতামূলক আলোচনা যথেষ্ট নয় উল্লেখ করে তিনি বলেন, কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা না নিলে আগামী ১৫ থেকে ২০ বছরের মধ্যে দেশে ক্যান্সার রোগীর সংখ্যা দ্রুত বাড়তে পারে। এ জন্য সরকারের নীতিগত সহায়তা ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

ডা. আলি নাফিসা বলেন, নারীদের ক্ষেত্রে স্তন ক্যান্সার প্রতিরোধে নিয়মিত স্ক্রিনিং, স্ব-পরীক্ষা এবং প্রাথমিক পর্যায়ে চিকিৎসা গ্রহণ অত্যন্ত জরুরি। দেরিতে শনাক্ত হওয়াই অনেক ক্ষেত্রে জটিলতার কারণ হয়ে দাঁড়ায়।

অতিথি বক্তা আইশা সিদ্দিকা স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের ওপর গুরুত্ব দিয়ে বলেন, প্রতিদিনের খাদ্যতালিকায় পর্যাপ্ত ফলমূল ও শাকসবজি রাখা এবং প্রক্রিয়াজাত খাবার কম খাওয়ার অভ্যাস ক্যান্সার প্রতিরোধে সহায়ক।

গণমাধ্যমের ভূমিকা নিয়ে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক মুজাহিদ শুভ বলেন, ক্যান্সার নিয়ে ভুল ধারণা ও কুসংস্কার দূর করতে সঠিক তথ্য প্রচারে গণমাধ্যমকে আরও দায়িত্বশীল হতে হবে।

এ ছাড়া মো. আনিসুল ইসলাম সচেতনতা বৃদ্ধিতে সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল কনটেন্টের কার্যকর ব্যবহারের ওপর জোর দিয়ে তরুণদের এ উদ্যোগে যুক্ত হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওয়েলবিং ফাউন্ডেশনের প্রেসিডেন্ট মো. রাজিকুল হাসান। তিনি বলেন, ক্যান্সার প্রতিরোধে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র—সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

সেমিনারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে স্বাস্থ্য পেশাজীবী, শিক্ষার্থী, স্বেচ্ছাসেবী ও সাধারণ অংশগ্রহণকারীরা অনলাইনে যুক্ত হয়ে ক্যান্সার প্রতিরোধে করণীয় নিয়ে মতবিনিময় করেন।

তথ্য সূত্র : কালের কণ্ঠ

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: ক্যান্সার প্রতিরোধক্যান্সার সচেতনতাজনস্বাস্থ্যবিশ্ব ক্যান্সার দিবসভার্চুয়াল সেমিনারস্ক্রিনিংস্বাস্থ্য শিক্ষাস্বাস্থ্যকর জীবনযাপন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৩৬৮

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৩৬৮

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২২, ২০২৬ — কার্তিক ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৩৬ অপরাহ্ণ
0

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬৮ জনে। একই সময়ে নতুন করে হাসপাতালে...

বাগেরহাট-খুলনা সফরে প্রধানমন্ত্রী, দেখবেন মোংলা বন্দর ও সুন্দরবন

বাগেরহাট-খুলনা সফরে প্রধানমন্ত্রী, দেখবেন মোংলা বন্দর ও সুন্দরবন

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২২, ২০২৬ — কার্তিক ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৫৩ পূর্বাহ্ণ
0

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়ন কার্যক্রম সরেজমিনে দেখতে বাগেরহাট ও খুলনা সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিনব্যাপী সফরে তিনি সুন্দরবনের হিরণ পয়েন্ট ও আশপাশের...

মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশই প্রধানমন্ত্রীর সেরা পরামর্শ ছিল: ইশরাক

মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশই প্রধানমন্ত্রীর সেরা পরামর্শ ছিল: ইশরাক

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২২, ২০২৬ — কার্তিক ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৪৯ পূর্বাহ্ণ
0

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার নির্দেশকে এযাবৎকালের সেরা পরামর্শ বলে মন্তব্য করেছেন ইশরাক হোসেন। শুরুতে বিষয়টিকে শাস্তি মনে হলেও পরে তিনি বুঝতে পেরেছেন, ওই পরামর্শের মাধ্যমে...

নভেম্বরের শুরুতেই তিন দিনের ছুটি, কাদের জন্য প্রযোজ্য?

নভেম্বরের শুরুতেই তিন দিনের ছুটি, কাদের জন্য প্রযোজ্য?

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২২, ২০২৬ — কার্তিক ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:৩৭ পূর্বাহ্ণ
0

নভেম্বরের শুরুতেই টানা তিন দিনের ছুটি কাটানোর সুযোগ পেতে পারেন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, শ্যামাপূজা এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে এ সুযোগ তৈরি হচ্ছে। সে অনুযায়ী,...

চালু হচ্ছে ডিভি লটারি, বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে?

চালু হচ্ছে ডিভি লটারি, বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে?

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২২, ২০২৬ — কার্তিক ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:২০ পূর্বাহ্ণ
0

যুক্তরাষ্ট্রের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি ২০২৭ আবার চালুর উদ্যোগ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আদালতের নির্দেশে ট্রাম্প প্রশাসনকে এ লটারির নিবন্ধনপ্রক্রিয়া এগিয়ে নিতে বলা হয়েছে। তবে বাংলাদেশিরা...

Next Post
ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে রবিবার নয়াপল্টনে বিএনপির সমাবেশ

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে রবিবার নয়াপল্টনে বিএনপির সমাবেশ

সর্বেশষ

মাভাবিপ্রবির সাবেক শিক্ষার্থী এসআই মিজানুর গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত

মাভাবিপ্রবির সাবেক শিক্ষার্থী এসআই মিজানুর গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত

অক্টোবর ২৩, ২০২৬ — কার্তিক ৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:২৬ অপরাহ্ণ
ছিলেন ছাত্রলীগ সমর্থক, ৫ আগস্টের পর জামায়েতের সঙ্গে

ছিলেন ছাত্রলীগ সমর্থক, ৫ আগস্টের পর জামায়েতের সঙ্গে

অক্টোবর ২৩, ২০২৬ — কার্তিক ৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১৭ অপরাহ্ণ
জরিমানা গুনেও থামেনি কাভার্ড ভ্যানে অবৈধ গ্যাস বিক্রি, দুর্ঘটনার শঙ্কা

জরিমানা গুনেও থামেনি কাভার্ড ভ্যানে অবৈধ গ্যাস বিক্রি, দুর্ঘটনার শঙ্কা

অক্টোবর ২২, ২০২৬ — কার্তিক ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:১০ অপরাহ্ণ
বিশ্ববিদ্যালয় ক্রিকেট ও ফুটবলে শ্রেষ্ঠত্বের লড়াই, প্রস্তুত ১০ প্রতিষ্ঠান

বিশ্ববিদ্যালয় ক্রিকেট ও ফুটবলে শ্রেষ্ঠত্বের লড়াই, প্রস্তুত ১০ দল

অক্টোবর ২২, ২০২৬ — কার্তিক ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৩০ অপরাহ্ণ
সাজেকের পরিস্থিতি নিয়ে সঠিক পদক্ষেপের আহ্বান শফিকুর রহমানের

সাজেকের পরিস্থিতি নিয়ে সঠিক পদক্ষেপের আহ্বান শফিকুর রহমানের

অক্টোবর ২২, ২০২৬ — কার্তিক ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৪৫ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In