সোমবার, অক্টোবর ১২, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home খেলা

এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: ক্রিকেট-ফুটবলে লড়বে ১০ বিশ্ববিদ্যালয়

অক্টোবর ১১, ২০২৬ — আশ্বিন ২৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৪১ অপরাহ্ণ
in খেলা
A A
এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: ক্রিকেট-ফুটবলে লড়বে ১০ বিশ্ববিদ্যালয়

এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: ক্রিকেট-ফুটবলে লড়বে ১০ বিশ্ববিদ্যালয়

প্রতিবেদন:
স্পোর্টস রিপোর্টার:

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঠের খেলায় আরও সম্পৃক্ত করা এবং প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশের সুযোগ তৈরি করতে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’। আনভীর বসুন্ধরা গ্রুপের (এবিজি) উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে দেশের ১০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্রিকেট ও ফুটবলে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আগামী ২৫ অক্টোবর আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এবিজি স্পোর্টস সিটিতে ফ্লাডলাইটের আলোয় শুরু হবে এই ক্রীড়া আয়োজন।

টুর্নামেন্টকে ঘিরে আনুষ্ঠানিক কার্যক্রমের অংশ হিসেবে শনিবার রাতে বসুন্ধরা আবাসিক এলাকায় এবিজি চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরের বাসভবনে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য ‘ক্যাপ্টেনস মিট অ্যান্ড গ্রিট’। অনুষ্ঠানে টুর্নামেন্টের লোগো উন্মোচন করেন এবিজি চেয়ারম্যান। এ আয়োজনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রতিযোগিতামূলক ক্রীড়া চর্চাকে আরও গতিশীল করার নতুন উদ্যোগের সূচনা হলো।

আরও পড়ুন

টেস্টে বাংলাদেশের প্রথম পেসার হিসেবে হাসান মাহমুদের ঐতিহাসিক হ্যাটট্রিক

মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা

প্রথমবারের মতো আয়োজিত এই প্রতিযোগিতায় ক্রিকেট ও ফুটবলের জন্য থাকছে পৃথক টুর্নামেন্ট। দেশের শীর্ষস্থানীয় ১০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২০টি দল শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবে। রাতের ফ্লাডলাইটে অনুষ্ঠিতব্য ম্যাচগুলো শিক্ষার্থীদের জন্য যেমন নিজেদের ক্রীড়ানৈপুণ্য তুলে ধরার সুযোগ তৈরি করবে, তেমনি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সুস্থ প্রতিযোগিতা ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতেও ভূমিকা রাখবে।

টুর্নামেন্টে অংশ নিচ্ছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (AIUB), নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (IUB), ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ULAB), সোনারগাঁও ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (UIU), ফেয়ারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব স্কলার্স এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

তরুণ খেলোয়াড়দের প্রতিযোগিতায় আরও উৎসাহিত করতে আকর্ষণীয় প্রাইজমানিও ঘোষণা করেছে আয়োজক কর্তৃপক্ষ। চ্যাম্পিয়ন দলের জন্য রাখা হয়েছে ১০ লাখ টাকা এবং রানার্স-আপ দলের জন্য ৫ লাখ টাকা। এই আর্থিক পুরস্কার বিশ্ববিদ্যালয় পর্যায়ের খেলোয়াড়দের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব জোরদার করার পাশাপাশি নিয়মিত ও পেশাদার ক্রীড়া চর্চায় আগ্রহ বাড়াবে বলে আশা করা হচ্ছে।

দেশের ক্রীড়া অবকাঠামোর উন্নয়ন এবং আন্তর্জাতিক মানের খেলাধুলার পরিবেশ তৈরিতে এবিজি চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরের উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। বসুন্ধরা কিংসের আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য এবং আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এবিজি স্পোর্টস সিটি গড়ে তোলার ধারাবাহিকতায় নতুন এই টুর্নামেন্টকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্রীড়া বিকাশের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের পাশাপাশি ভবিষ্যতে জাতীয় পর্যায়ের খেলোয়াড় উঠে আসার ক্ষেত্রও আরও বিস্তৃত হবে বলে প্রত্যাশা আয়োজকদের।

‘ক্যাপ্টেনস মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবিজি স্পোর্টস সিটির ডিরেক্টর ইমরুল হাসান, অ্যাডভাইজার বিদ্যুৎ কুমার ভৌমিক, টি স্পোর্টসের এক্সিকিউটিভ ডিরেক্টর তাসভির উল ইসলাম, অপারেশন্স ম্যানেজার সালমান হাসান এবং ইকরাম হোসেন রাফি। অনুষ্ঠানে ক্রিকেট ও ফুটবলে অংশগ্রহণকারী ২০টি দলের অধিনায়ক এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।

অনুষ্ঠানে অংশ নেওয়া অধিনায়কেরা জানান, পেশাদার পরিবেশে নিজেদের দক্ষতা ও প্রতিভা তুলে ধরার সুযোগ পাওয়া তাঁদের জন্য আনন্দ ও গর্বের বিষয়। তাঁদের মতে, এ ধরনের আয়োজন বিশ্ববিদ্যালয় পর্যায়ে খেলাধুলার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়ানোর পাশাপাশি দলীয় সংহতি, শৃঙ্খলা ও প্রতিযোগিতামূলক মানসিকতা গড়ে তুলতে সহায়তা করবে।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ শুধু একটি টুর্নামেন্টে সীমাবদ্ধ থাকবে না; বরং বিশ্ববিদ্যালয় পর্যায়ে নিয়মিত ক্রীড়া চর্চার পরিবেশ তৈরি, প্রতিভাবান খেলোয়াড়দের সামনে এগিয়ে যাওয়ার সুযোগ সৃষ্টি এবং দেশের ক্রীড়াঙ্গনের ভবিষ্যৎ তারকা গড়ে তোলার ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬এবিজি স্পোর্টস সিটিবসুন্ধরা গ্রুপবাংলাদেশের ক্রীড়াবিশ্ববিদ্যালয় ক্রিকেটবিশ্ববিদ্যালয় ফুটবলবেসরকারি বিশ্ববিদ্যালয়সায়েম সোবহান আনভীর

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

টেস্টে বাংলাদেশের প্রথম পেসার হিসেবে হাসান মাহমুদের ঐতিহাসিক হ্যাটট্রিক

টেস্টে বাংলাদেশের প্রথম পেসার হিসেবে হাসান মাহমুদের ঐতিহাসিক হ্যাটট্রিক

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১১, ২০২৬ — আশ্বিন ২৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৫৩ অপরাহ্ণ
0

বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে নতুন অধ্যায় লিখেছেন পেসার হাসান মাহমুদ। আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের তৃতীয় দিনে হ্যাটট্রিক করে ইতিহাস গড়েছেন তিনি। বাংলাদেশের প্রথম পেসার হিসেবে টেস্ট ক্রিকেটে...

মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা

মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৮, ২০২৬ — আশ্বিন ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৩৪ পূর্বাহ্ণ
0

আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসির গড়া ইতিহাস চিরকাল স্মরণীয় হয়ে থাকবে—এমনই আবেগঘন বার্তা দিয়েছেন তার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো। অবসর-পরবর্তী জীবন নিয়ে মেসির দেওয়া ইনস্টাগ্রাম পোস্টে মন্তব্য করে পর্তুগিজ...

মেসির বিদায়ের পর আর্জেন্টিনার কোচ হিসেবে থাকবেন কি স্কালোনি?

মেসির বিদায়ের পর আর্জেন্টিনার কোচ হিসেবে থাকবেন কি স্কালোনি?

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৭, ২০২৬ — আশ্বিন ২২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৩৩ অপরাহ্ণ
0

বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয়, মনুমেন্তাল স্টেডিয়ামে হাজারো সমর্থকের ভালোবাসা আর অশ্রুসিক্ত বিদায়—সব মিলিয়ে আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে লিওনেল মেসির খেলোয়াড়ি জীবনের শেষটা হয়ে থাকল আবেগঘন এক রাত।...

মেসির বিদায়ী ম্যাচের আগে বেনিনের অভিযোগ, ‘আদর্শ প্রস্তুতির পরিবেশ নেই’

মেসির বিদায়ী ম্যাচের আগে বেনিনের অভিযোগ, ‘আদর্শ প্রস্তুতির পরিবেশ নেই’

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৫, ২০২৬ — আশ্বিন ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৪৩ অপরাহ্ণ
0

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচ ঘিরে যখন বুয়েনস অ্যাইরেসে চলছে উৎসবের প্রস্তুতি, তখন ভিন্ন অভিজ্ঞতার কথা জানাচ্ছে প্রতিপক্ষ বেনিন। দীর্ঘ ভ্রমণ থেকে শুরু করে হোটেল, অনুশীলন সুবিধা...

আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দিলেন মেসি

আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দিলেন মেসি

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৫, ২০২৬ — আশ্বিন ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:০০ অপরাহ্ণ
0

আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামার অপেক্ষায় লিওনেল মেসি। বিদায়ী ম্যাচ সামনে রেখে জাতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন বিশ্বকাপজয়ী এই অধিনায়ক। রোববার বুয়েনস অ্যাইরেসে পৌঁছে এজেইজায় সতীর্থদের সঙ্গে...

Next Post
আবাসন খাতে বিনিয়োগের অনিশ্চয়তা বেড়েছে, সংকুচিত হচ্ছে কর্মসংস্থান

আবাসন খাতে বিনিয়োগের অনিশ্চয়তা বেড়েছে, সংকুচিত হচ্ছে কর্মসংস্থান

সর্বেশষ

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে বিএনপি নেতা-কর্মীর সম্পৃক্তের সুযোগ রাখা হয়নি: সমাজকল্যাণ মন্ত্রী

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে বিএনপি নেতা-কর্মীর সম্পৃক্তের সুযোগ রাখা হয়নি: সমাজকল্যাণ মন্ত্রী

অক্টোবর ১২, ২০২৬ — আশ্বিন ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৫৩ অপরাহ্ণ
হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৪২১

হাম উপসর্গে আরও ২ জনের মৃ’ত্যু, আ’ক্রা’ন্ত ১ হাজার ৪২১

অক্টোবর ১২, ২০২৬ — আশ্বিন ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৪৩ অপরাহ্ণ
গাজীপুরে কারখানায় লে-অফ ঘোষণার প্রতিবাদে মহাসড়ক অবরোধ

গাজীপুরে কারখানায় লে-অফ ঘোষণার প্রতিবাদে মহাসড়ক অবরোধ

অক্টোবর ১২, ২০২৬ — আশ্বিন ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:০৫ অপরাহ্ণ
দাবি না মানলে ২ দিন গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা

দাবি না মানলে ২ দিন গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা

অক্টোবর ১২, ২০২৬ — আশ্বিন ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪৪ অপরাহ্ণ
ভারপ্রাপ্ত প্রভোস্টের শিক্ষার্থীবান্ধব উদ্যোগে বদলে গেল আবরার ফাহাদ হল

ভারপ্রাপ্ত প্রভোস্টের শিক্ষার্থীবান্ধব উদ্যোগে বদলে গেল আবরার ফাহাদ হল

অক্টোবর ১২, ২০২৬ — আশ্বিন ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৩৪ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In