বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home খেলাধুলা

কাতারে বিশ্বকাপ- ১০ বছরে ১০১৮ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

ফেব্রুয়ারি ২৭, ২০২১ — ফাল্গুন ১৫, ১৪২৭ বঙ্গাব্দ — সময়: ১:৪২ অপরাহ্ণ
in খেলাধুলা, দুর্যোগ ও দুর্ঘটনা
A A
নতুন করে সাতটি স্টেডিয়াম বানিয়েছে কাতার। ছবি: টুইটার

নতুন করে সাতটি স্টেডিয়াম বানিয়েছে কাতার। ছবি: টুইটার

নতুন করে সাতটি স্টেডিয়াম বানিয়েছে কাতার।ছবি: টুইটার

ডেস্ক নিউজ : ২০২২ বিশ্বকাপ কাতারে আয়োজনের সিদ্ধান্ত গ্রহণের পর থেকেই দেশটি প্রবাসী শ্রমিকদের সঙ্গে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে বলে অভিযোগ করে আসছে বিভিন্ন সংগঠন।

এ নিয়ে বিশেষ এক প্রতিবেদন ছাপিয়েছে ইংলিশ পত্রিকা গার্ডিয়ান। তাদের বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে চমকে দেওয়া এক তথ্য।

আরও পড়ুন

মির্জাপুরে বিলের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

মাদক থেকে যুব সমাজকে সুস্থ ধারায় ফিরিয়ে আনতে পারে খেলাধুলা: ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা

১০ বছর আগে বিশ্বকাপ আয়োজনের সুযোগ পাওয়ার পর এর প্রস্তুতিতে সেখানে সাড়ে ৬ হাজারের বেশি দক্ষিণ এশিয়ান শ্রমিকের মৃত্যু হয়েছে।

ইংলিশ পত্রিকা গার্ডিয়ানের প্রতিবেদনে দাবি –

ইংলিশ পত্রিকা গার্ডিয়ানের প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিশ্বকাপ আয়োজনের গৌরব অর্জনের পর থেকে কাতারে প্রতি সপ্তাহে গড়ে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কার ১২ জনের মৃত্যু হয়েছে।

পাকিস্তান বাদে ৪টি দেশে গার্ডিয়ানের নির্ভরযোগ্য সূত্র ও দেশগুলোর সরকারি হিসাবই বলছে; ২০১১ থেকে ২০২০ পর্যন্ত ৫ হাজার ৯২৭ জন প্রবাসী শ্রমিকের মৃত্যু হয়েছে।

এরমধ্যে মৃত বাংলাদেশি শ্রমিকের সংখ্যা ১ হাজার ১৮। কাতারে পাকিস্তানের দূতাবাস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এ সময়ে ৮২৪ জন পাকিস্তানি শ্রমিক মারা গেছেন মধ্যপ্রাচ্যের এ দেশে। ২০২০-এর শেষভাগের তথ্য এ হিসাবে নেই।

কাতারে শ্রমিক সরবরাহে অনেক এগিয়ে থাকা ফিলিপাইন ও কেনিয়ার নাগরিকদের মৃতের সংখ্যা অবশ্য জানা যায়নি।

সে কারণেই কাতারে প্রবাসী শ্রমিকের মৃত্যুর সঠিক সংখ্যাটি আরও অনেক বড় বলেই সন্দেহ গার্ডিয়ানের।

গত ১০ বছরে বিশ্বকাপ আয়োজনের জন্য অভাবনীয় সব প্রকল্প হাতে নিয়েছে কাতার। সাতটা নতুন স্টেডিয়াম বানানো হয়েছে।

এর সঙ্গে আরও অনেকগুলো বড় বড় প্রকল্প নিয়ে কাজ করছে দেশটি। নতুন একটি বিমানবন্দরসহ নতুন রাস্তাঘাট ও আধুনিক গণপরিবহন ব্যবস্থা চালু করা হচ্ছে।

দেশের অবকাঠামোর খোলস পাল্টে ফেলেছে কাতার। ছবি: টুইটার

বিশ্বকাপ উপলক্ষে এত বড় বড় সব স্থাপনা ও উন্নয়নকাজের জন্য ২০ লাখ প্রবাসী শ্রমিক এখন কাতারে অবস্থান করছেন।

মধ্যপ্রাচ্যে শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করে ফেয়ারস্কোয়ার প্রজেক্টস।

এর পরিচালক নিক ম্যাকগিহান বিশ্বকাপের প্রকল্পের সঙ্গে প্রবাসী শ্রমিকদের মৃত্যুর সম্পর্কটা এভাবেই দেখালেন; ‘২০১১ সাল থেকে কাতারে যেসব প্রবাসী শ্রমিক মারা গেছেন, তাঁদের অধিকাংশই কাতার বিশ্বকাপ আয়োজনের সুযোগ পাওয়ার পর সেখানে গেছেন।’

স্টেডিয়ামের জায়গায় কাজ করতে করতেই মৃত্যুবরণ করেছেন কিছু শ্রমিক, এমন ঘটনাও ঘটেছে বেশ কিছু। গত ১০ বছরে যত মৃত্যু হয়েছে, তার অধিকাংশকেই স্বাভাবিক মৃত্যু বলে দাবি করেছে কাতার।

গার্ডিয়ান যে তথ্য পেয়েছে-

সে অনুযায়ী বাংলাদেশ, ভারত ও নেপালের যতজন মারা গেছেন, তার ৬৯ ভাগকে স্বাভাবিক মৃত্যু বলা হয়েছে।

১২ ভাগের মৃত্যু সড়ক দুর্ঘটনায়। শুধু ৭ ভাগের মৃত্যুর সঙ্গে কাজের পরিবেশ জড়িত। আর ৭ ভাগ কর্মী আত্মহত্যা করেছেন। ভারতীয়দের ক্ষেত্রে ৮০ ভাগই নাকি স্বাভাবিক মৃত্যু।

গার্ডিয়ান জানিয়েছে, বেশির ভাগ ক্ষেত্রেই লাশের ময়নাতদন্ত করতে দেওয়া হয় না।

২০১৪ সালে কাতার সরকারের নিজস্ব আইনজীবীরাও প্রবাসী শ্রমিকদের মধ্যে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বাড়ায় ময়নাতদন্ত করানোর পরামর্শ দিয়েছিল। কিন্তু সরকার সে পরামর্শকে পাত্তা দেয়নি।

২০১৯ সালে এটা জানা গেছে, কাতারের তীব্র তাপমাত্রা শ্রমিকদের মৃত্যুতে বড় প্রভাব রাখছে।

জাতিসংঘের আন্তর্জাতিক শ্রমিক সংঘটনের গবেষণায় পাওয়া গেছে, বছরের অন্তত চার মাস তীব্র দাবদাহের মধ্যে কাজ করতে হয় শ্রমিকদের।

কাতার নিয়ে সব ধরনের সমালোচনা ফিফা উড়িয়ে দিয়েছে। ছবি: রয়টার্স
কাতার সরকারের দাবি –

আয়োজক দেশ কাতারের সরকার দাবি করছে, দেশটিতে শ্রমিকের মৃত্যুর হার এখনো স্বাভাবিকই আছে।

কাতারে প্রবাসী শ্রমিকের সংখ্যা যে হারে বেড়েছে, সে হারেই মৃতের সংখ্যা বেড়েছে।

এক বিবৃতিতে কাতার সরকার বলেছে, প্রতিটি মৃত্যুই দুঃখজনক এবং মৃত্যু আটকানোর জন্য চেষ্টার কমতি নেই।

কিন্তু এই শ্রেণির মানুষের মধ্যে মৃত্যুর এই হারটা অস্বাভাবিক নয়। যদিও নিহত শ্রমিকদের পরিবার–পরিজন এখনো তাদের প্রিয়জনের আচমকা মৃত্যুবরণের যথাযথ কারণ খুঁজে ফিরছেন।

এ ব্যাপারে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ও কাতারকে বিশ্বকাপ আয়োজন করতে দিয়ে সমালোচনার মুখে থাকা ফিফা এ ব্যাপারে জানিয়েছে; ‘বিশ্বজুড়ে যত নির্মাণকাজ হচ্ছে, সে তুলনায় ফিফা বিশ্বকাপের নির্মাণকাজে দুর্ঘটনার হার বেশ কম।

কারণ, এখানে খুব গুরুত্বের সঙ্গে স্বাস্থ্যবিধি ও নিরাপত্তার বিষয়টা মানা হয়।’ সূত্র – গার্ডিয়ান,  সম্পাদনা – অলক কুমার

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: কাতার বিশ্বকাপফুটবল বিশ্বকাপমানবাধিকার

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

মির্জাপুরে বিলের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

মির্জাপুরে বিলের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১, ২০২৬ — ভাদ্র ১৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৫৪ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের মির্জাপুরে বাড়ির পাশের বিলের পানিতে ডুবে তাওহিদ (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার কদিম ধল্যা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তাওহিদ ওই...

মাদক থেকে যুব সমাজকে সুস্থ ধারায় ফিরিয়ে আনতে পারে খেলাধুলা: ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা

মাদক থেকে যুব সমাজকে সুস্থ ধারায় ফিরিয়ে আনতে পারে খেলাধুলা: ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৫, ২০২৬ — ভাদ্র ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:০৪ পূর্বাহ্ণ
0

মাদক ও সামাজিক যোগাযোগমাধ্যমের আসক্তি থেকে যুবসমাজকে সুস্থ ও ইতিবাচক ধারায় ফিরিয়ে আনতে খেলাধুলার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ও বাংলাদেশ অলিম্পিক...

টাঙ্গাইলে মাভাবিপ্রবির পুকুরে ডুবে একজনের মৃত্যু

টাঙ্গাইলে মাভাবিপ্রবির পুকুরে ডুবে একজনের মৃত্যু

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২১, ২০২৬ — ভাদ্র ৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:২৩ অপরাহ্ণ
0

​মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) রাণীঘাট পুকুরে গোসল করতে নেমে হাসিব (১৫) নামের স্থানীয় এক তরুণের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) দুপুর আনুমানিক ১২টার...

টাঙ্গাইলে হাসপাতালে দুর্যোগ ও অগ্নিকাণ্ড মোকাবিলায় মহড়া

টাঙ্গাইলে হাসপাতালে দুর্যোগ ও অগ্নিকাণ্ড মোকাবিলায় মহড়া

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১৯, ২০২৬ — ভাদ্র ৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৫৮ অপরাহ্ণ
0

দুর্যোগ ও অগ্নিকাণ্ড মোকাবিলা, উদ্ধার কার্যক্রম, প্রাথমিক চিকিৎসা এবং দুর্ঘটনাকবলিত রোগীদের তাৎক্ষণিক ব্যবস্থাপনা বিষয়ে মহড়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) সকালে টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ও...

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সাংবাদিক কাজী রিপন

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সাংবাদিক কাজী রিপন

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১৭, ২০২৬ — ভাদ্র ২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৩৮ পূর্বাহ্ণ
0

একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি ও টাঙ্গাইল প্রেসক্লাবের সহ-সভাপতি কাজী রিপন সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। ১৬ আগস্ট সকালে সখীপুর-কচুয়া সড়কের কলেজ মোড় এলাকায় মোটরসাইকেল নিয়ে পড়ে গিয়ে তিনি আহত...

Next Post
সব চলে সব হয়, পরীক্ষা নিতে কিসের ভয়

সব চলে সব হয়, পরীক্ষা নিতে কিসের ভয়

সর্বেশষ

দেশের বাজারে স্বর্ণ দাম বাড়াল

দেশের বাজারে স্বর্ণ দাম বাড়াল

সেপ্টেম্বর ৩, ২০২৬ — ভাদ্র ১৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৩৪ পূর্বাহ্ণ
বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা

বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা

সেপ্টেম্বর ৩, ২০২৬ — ভাদ্র ১৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৩০ পূর্বাহ্ণ
সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল অনুমোদন ও অর্থনৈতিক চ্যালেঞ্জ

সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল অনুমোদন ও অর্থনৈতিক চ্যালেঞ্জ

সেপ্টেম্বর ৩, ২০২৬ — ভাদ্র ১৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:২৩ পূর্বাহ্ণ
ছাত্রকে দিয়ে খাতা মূল্যায়নে মাদরাসা শিক্ষক নাসির আজীবন বহিষ্কৃত

ছাত্রকে দিয়ে খাতা মূল্যায়নে মাদরাসা শিক্ষক নাসির আজীবন বহিষ্কৃত

সেপ্টেম্বর ৩, ২০২৬ — ভাদ্র ১৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:১৪ পূর্বাহ্ণ
আগামী কয়েক মাসের মধ্যে সংসদ আসবে সোলার সিস্টেমের আওতায় প্রধানমন্ত্রী

আগামী কয়েক মাসের মধ্যে সংসদ আসবে সোলার সিস্টেমের আওতায় প্রধানমন্ত্রী

সেপ্টেম্বর ৩, ২০২৬ — ভাদ্র ১৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:০৭ পূর্বাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In