কালিহাতী সংবাদ দাতা
টাঙ্গাইলের কালিহাতী উপজেলা-এ কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দেড় লাখ টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৫ মে) বিকেলে উপজেলার জোকারচর থানা ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলাম।
অভিযান চলাকালে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম জানান, আবাদি জমি রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে। তিনি আরও বলেন, অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।











